ডাবের পানি শুধু উপকার নয়, করে অপকারও - Mati News
Saturday, June 13

ডাবের পানি শুধু উপকার নয়, করে অপকারও

ডাবের পানিডাবের পানির উপকারিতা সকলেই জানে। ভাল স্বাস্থ্যের জন্য ডাবেরপানি যেমন উপকারী, তেমনই উজ্জ্বল ত্বকের জন্যও উপকারী ডাবের পানি। ফুটিফাটা রোদে হঠাৎ স্বস্তি দিতেও ডাবের পানির তুলনা নেই। তবে শুধু উপকারিতাই নয়, ডাবের পানির রয়েছে বেশ কিছু অপকারিতও।

 ওয়েব ডেস্ক: ডাবের পানির উপকারিতা সকলেই জানে। ভাল স্বাস্থ্যের জন্য ডাবের পানি যেমন উপকারী, তেমনই উজ্জ্বল ত্বকের জন্যও উপকারী ডাবের পানি। ফুটিফাটা রোদে হঠাত্ স্বস্তি দিতেও ডাবের পানির তুলনা নেই। তবে শুধু উপকারিতাই নয়, ডাবের পানির রয়েছে বেশ কিছু অপকারিতও।

জেনে নিন ডাবের পানির এমনই কিছু অপকারিতা-

ক্যালরি বাড়ায় ডাব-এর পানি- যারা ওজন কমাতে চান তাদের ডাবের পানি বেশি না খাওয়াই ভাল। কারণ, ডাব-এর পানি শরীরে ক্যালরির মাত্রা বাড়ায়। অন্যান্য স্বাস্থ্যকরা পানীয় বা ফলের রসের তুলনায় ডাবের পানিতে চিনির পরিমান কম থাকে। তবুও ডাবের পানি খেলে নিমেষে বেড়ে যায় ক্যালরি।

রক্তে শর্করা মাত্রা বাড়ায় ডাব-এর পানি- ডাবের পানিতে চিনির পরিমান কম থাকলেও কার্বহাইড্রেট ও ক্যালরি অধিক মাত্রায় থাকার ফলে রক্তে শর্করার মাত্রা বেড়ে যায়। তাই ডাব-এর পানি প্রতিদিন খাওয়া উচিত্ নয়। ডায়বেটিস থাকলে ডাবের পানি এড়িয়ে যাওয়াই উচিত্।

রক্তাচাপ বাড়িয়ে দেয় ডাবেরপানি-শুনতে অদ্ভুত লাগলেও ডাবের পানিতে প্রচুর পরিমানে থাকা সোডিয়াম রক্তাচাপ বাড়িয়ে দেয়। তাই যাদের রক্তচাপ স্বাভাবিক ভাবেই বেশি তাদের ডাবের পানি প্রতিদিন খাওয়া উচিত্ নয়।

তবে হঠাত্ রক্তচাপ বা রক্তে শর্করার মাত্রা কমে যাওয়ার কারণে বা ডিহাইড্রেশন হয়ে শরীর খারাপ লাগলে অত্যন্ত উপকারী ডাবের পানি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

404 Not Found

404 Not Found


nginx