‘পাঁচ মিনিট আমার গোপনাঙ্গের দিকে তাকিয়ে ছিল সাজিদ’ - Mati News
Thursday, February 12

‘পাঁচ মিনিট আমার গোপনাঙ্গের দিকে তাকিয়ে ছিল সাজিদ’

বলিউডের পরিচালক ও অভিনেতা সাজিদ খানের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগের হিড়িক পড়েছে। অক্টোবরে তার বিরুদ্ধে অভিযোগ এনেছিলেন  মন্দনা কারিমি। তার অভিযোগ, ২০১৪ সালে সিনেমার কাস্টিং চলার সময় তার কাছে গিয়েছিলেন সাজিদ। তাকে নগ্ন হয়ে দাঁড়াতে বলেছিলেন।  শর্ত ছিল, পছন্দ হলে তবেই কাস্টিং।

sheela priya seth
sheela priya seth

এরপর মুখ খোলেন ভোজপুরী অভিনেত্রী রানি চট্টোপাধ্যায়। তার অভিযোগ করেছেন, সাজিদ তার বুকের মাপ জানতে চেয়েছিলেন। কতজন পুরুষের সঙ্গে কতবার যৌন সম্পর্ক হয়েছে সে প্রশ্নও করেছেন। ।

এবার সাজিদের যৌন হেনস্তার অভিযোগ তুলেছেন বলিউডের মডেল অভিনেত্রী শীলা প্রিয়া শেঠ। সাক্ষাৎকারে সাজিদের সঙ্গে তার ১৪ বছর আগের একটি ভয়াবহ অভিজ্ঞতার কথা জানিয়েছেন।

২০০৮ সালে কাজের সূত্রে সাজিদের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন শীলা। একটি সিনেমার কাস্টিংয়ের জন্য শীলাকে ডেকে পাঠিয়েছিলেন সাজিদ। অভিনেত্রী শীলা বলেন, ‘দীর্ঘ পাঁচ মিনিট আমার গোপনাঙ্গের দিকে তাকিয়ে ছিল সাজিদ।’

শীলা জানান, সাজিদ তাকে স্তন সার্জারির পরামর্শও দিয়েছিলেন। সাজিদ বলেছিলেন—বলিউডে কাজ করতে গেলে স্তনের যা সাইজ হওয়ায় দরকার, তা শীলার নেই।

শীলার আরও অভিযোগ , ‘একের পর এক অশ্লীল কথা বলে সাজিদ। বলে যে আমার স্তনের সাইজ ছোট, তাই বলিউডে রোল পেতে বেশ অসুবিধে হবে। আমি যেন প্রতিদিন স্তনে তেল মালিশ করি। সাজিদের এসব অশ্লীল কথা শুনে আমি ভয় পেয়ে, দ্রুত সেখানে থেকে পালিয়ে আসি।’

সাজিদকে নিয়ে বলিউডে সরব হয়েছেন অনেকেই। ১০ জন নারী তার বিরুদ্ধে অভিযোগ এনেছেন। বলিউড থেকে সাজিদকে নিষিদ্ধও করা হয়ছিল। তবে নিষেধাজ্ঞা শেষে বিগ বসে তাকে দেখা গেছে। এরপর সাজিদ সিনেমার কাজে হাত দেবেন বলে শোনা যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *