নোয়াখালী-৬ আসনের এমপি আবদুল হান্নান মাসউদের পদ বাতিল চেয়ে হাইকোর্টে রিট - Mati News
Thursday, August 20

নোয়াখালী-৬ আসনের এমপি আবদুল হান্নান মাসউদের পদ বাতিল চেয়ে হাইকোর্টে রিট

নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য এবং ১১ দলীয় জোটের প্রার্থী জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা আবদুল হান্নান মাসউদের সদস্যপদ বাতিল চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। নির্বাচনী হলফনামায় তথ্য গোপন ও জালিয়াতির সুনির্দিষ্ট অভিযোগ তুলে নোয়াখালীর হাতিয়া উপজেলার বাসিন্দা নাজমুল হোসেন হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই রিটটি দায়ের করেন।

বুধবার (১৯ আগস্ট) রিটকারীর আইনজীবী এ বি এম ইব্রাহিম খলিল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনটির শুনানি অনুষ্ঠিত হবে।

আইনজীবী ইব্রাহিম খলিল আরও জানান, হলফনামায় অসত্য তথ্য প্রদান ও জালিয়াতির মাধ্যমে নির্বাচন করার অভিযোগের ভিত্তিতে আবদুল হান্নান মাসউদের সংসদ সদস্য পদ শূন্য ঘোষণা করার আবেদন জানানো হয়েছে। রিটে সংসদ সদস্য পদ বাতিলের পাশাপাশি এ বিষয়ে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ ও তাৎক্ষণিক উদ্যোগ গ্রহণের জন্য আইন মন্ত্রণালয়ের সচিবের মাধ্যমে সরকারের প্রতি নির্দেশনা চাওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *