প্রেক্ষাপট: গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের
২০১২-১৩ থেকে ২০১৬-১৭ পর্যন্ত পাঁচটি করবর্ষের বকেয়া রাজস্ব বাবদ ৬৬৬ কোটি ৯১ লাখ ৫২ হাজার ৩৭৬ টাকা গ্রামীণ কল্যাণকে পরিশোধ করতে হবে বলে রায় দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি মোহাম্মদ মুজিবুর রহমান মিয়া ও বিচারপতি রেজাউল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট ডিভিশন বেঞ্চ এ সংক্রান্ত দুটি রুল খারিজ করে এই রায় ঘোষণা করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. আব্দুস সামাদ আজাদ বিষয়টি নিশ্চিত করে জানান, এই আদেশের ফলে কর বিভাগ আইন অনুযায়ী প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ডিমান্ড নোটিশ জারি করে সমুদয় রাজস্ব আদায় করতে পারবে।মামলার বিবরণে জানা যায়, গ্রামীণ টেলিকমের সঙ্গে গ্রামীণ কল্যাণের একটি চুক্তি ছিল, যার আওতায় গ্রামীণ টেলিকম তাদের অর্জিত লভ্যাংশের ৪২.৫০ শতাংশ আর্থিক সহায়তা হিসেবে গ্রামীণ কল্যাণকে প্রদান করত। পরবর্তীতে আয়কর কর্তৃপক্ষ আইনের ১২০ ধারা অনুযায়ী ফাইলটি পুনর্মূল্যায়ন করে দেখতে পায় যে, ওই আয়ের ওপর কোনো উৎসে কর কর্তন করা হয়নি...










