লালশাকের বীজ উৎপাদন করে ঘুরিয়ে দিতে পারেন ভাগ্য
এনজিও কর্মী তাকে পরামর্শ দেন এলাকার অন্যান্য কৃষকের মত শাকের বীজ উৎপাদন করে তা বিক্রী করার জন্য। পরামর্শটি পছন্দ হয় তার। দুই ছেলেকে নিয়ে নিজেদের জমিতে শুরু করেন লালশাকের বীজ উৎপাদন।
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের বাসিন্দা দরিদ্র মোছাম্মৎ লাইলা খাতুন। হঠাৎ করেই স্বামীর অসুস্থতার পর একেবারে দিশেহারা হয়ে পড়েন। সাত সদস্যের পরিবার কিভাবে চালাবেন ভেবে কুল-কিনারা পাচ্ছিলেন না। আবার এরমধ্যে স্বামীর চিকিৎসার জন্যও অনেক টাকা দরকার। ইতোমধ্যে কয়েক শতাংশ জমি বিক্রী করে চলেছে চিকিৎসা খরচ। কোন কিছুতেই যেন খেই পাচ্ছিলেন না লাইলা খাতুন। কোনভাবেই যেন তার সংসার চলছিলো না।
পরিবারের যখন এমন অবস্থা, তখন লাইলার সাথে দেখা হয় স্থানীয় এক এনজিও কর্মীর সাথে। সেই এনজিও কর্মী তাকে পরামর্শ দেন এলাকার অন্যান্য কৃষকের মত শাকের বীজ উৎপাদন করে তা বিক্রী করার জন্য। পরামর্শটি পছন্দ হয় তার। দুই ...














