ডিআইইউ শিক্ষার্থীদের জন্য ফ্ল্যাশ মিডিয়া একাডেমিতে সংবাদ উপস্থাপনা কোর্সে বিশেষ ছাড়
ডিআইইউ প্রতিনিধি:
ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) সাংবাদিক সমিতির সদস্যদের জন্য সুখবর নিয়ে এসেছে ফ্ল্যাশ মিডিয়া একাডেমি। প্রতিষ্ঠানটি তাদের জনপ্রিয় ‘সংবাদ উপস্থাপনা কোর্স’-এ ৫০% বিশেষ ছাড়ে ভর্তি হওয়ার সুযোগ দিচ্ছে সমিতির সদস্যদের জন্য।
শুক্রবার (২৪ অক্টোবর) প্রতিষ্ঠানটির চিফ এক্সিকিউটিভ অফিসার ও ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সাংবাদিক সমিতির প্রধান উপদেষ্টা রাজিউর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
শিক্ষার্থীদের সুবিধার কথা বিবেচনা করে একাডেমি কর্তৃপক্ষ প্রতি মাসে মাত্র ১০০০ টাকা ইনস্টলমেন্টে কোর্স ফি পরিশোধের সুযোগ রেখেছে। এই কোর্সে সংবাদ পাঠ, কণ্ঠস্বর অনুশীলন, লাইভ প্রেজেন্টেশন, টেলিভিশন উপস্থাপনার কৌশল, ক্যামেরার সামনে আত্মবিশ্বাস বাড়ানোসহ পেশাদার সাংবাদিকতার নানা দিক হাতে-কলমে শেখানো হবে।
এর পাশাপাশি, শুধুমাত্র সাংবাদিক সমিতির সদস্যর...











