পৃথিবীর চেয়ে ৭ লাখ গুণ শক্তিশালী চৌম্বকক্ষেত্র তৈরি করে রেকর্ড চীনের
সম্পূর্ণ সুপারকন্ডাক্টিং চুম্বক ব্যবহার করে ৩ লাখ ৫১ হাজার গাউসের (চৌম্বকশক্তির একক) একটি স্থিতিশীল চৌম্বকক্ষেত্র তৈরি করেছেন চীনা বিজ্ঞানীরা, যা একটি বিশ্বরেকর্ড।
এ আবিষ্কারের ফলে এ সংক্রান্ত উন্নত বৈজ্ঞানিক যন্ত্রপাতি—যেমন নিউক্লিয়ার ম্যাগনেটিক রেজোন্যান্স স্পেকট্রোমিটারের বাণিজ্যিক ব্যবহারে বিপ্লব ঘটবে বলে জানিয়েছেন গবেষকরা। পাশাপাশি এটি ফিউশন ম্যাগনেট সিস্টেম, মহাকাশে তড়িৎচৌম্বকীয় প্রপালশন, অতিপরিবাহী তাপ প্রবর্তন, ম্যাগলেভ প্রযুক্তি ও বিদ্যুৎ পরিবহনেও তৈরি করবে নতুন সম্ভাবনা।
চুম্বকটি তৈরি করেছে হফেইভিত্তিক চাইনিজ একাডেমি অব সায়েন্সেসের ইনস্টিটিউট অব প্লাজমা ফিজিক্স (এএসআইপিপি)। সঙ্গে ছিল হফেই ইন্টারন্যাশনাল অ্যাপ্লাইড সুপারকন্ডাক্টিভিটি সেন্টার, হফেই কম্প্রিহেনসিভ ন্যাশনাল সায়েন্স সেন্টারের এনার্জি ইনস্টিটিউট এবং সিংহুয়া বিশ্ববিদ্যালয়।
তথ্য অনুযায়ী, পৃথিবীর স্বা...













