বিদেশে উচ্চশিক্ষা নিয়ে কিছু পরামর্শ
আমি প্রায়ই ফেসবুকে কিছু মেসেজ ও কল পাই। তাঁদের একটা অংশ জানতে চান, কীভাবে বিদেশে পড়তে যাওয়া যেতে পারে। কোন এডুকেশন কনসালট্যান্সি ফার্মের মাধ্যমে প্রক্রিয়া করা যেতে পারে। এডুকেশন কনসালট্যান্সি ফার্মকে কত টাকা দিতে হতে পারে। টোটাল কত খরচ হবে ইত্যাদি।
এসব জানতে চাওয়া মোটেই দোষের কিছু নয়। আমি যেহেতু বিদেশে থাকি ও বিদেশে বিশ্ববিদ্যালয়ে পড়ি, তাই জানতে চাইতেই পারে।
তবে বলতেই হচ্ছে, আপনার যদি বিদেশে পড়াশোনা করার ইচ্ছে থাকে, তাহলে এডুকেশন কনসালট্যান্সি ফার্মের মাধ্যমে প্রক্রিয়া করানো বা কারও কাছ থেকে জানতে চাওয়াটা স্রেফ বোকামি। এর কারণ হচ্ছে আপনি যেই প্রশ্নগুলো করছেন, এর উত্তর ইন্টারনেট ঘেঁটেই বের করা যায়। এখন তো ইন্টারনেট সবার হাতে হাতে। আপনাকে প্রতিদিন বেশ কিছু সময় ইন্টারনেট ঘাঁটতে হবে।
ইন্টারনেটে আপনি কী তথ্য জানতে চাইবেন? শুরু করবেন গুগল সার্চ দিয়ে। ধরুন, আপনি আমেরিকায় পড়তে যেতে চা...







