দ্রুত ওজন কমাতে টক দই খান! জেনে নিন ৭ আশ্চর্য গুণ
দুধের মতো দইয়েও রয়েছে অসাধারণ পুষ্টিগুণ। গরমে টক দই খুবই উপকারী একটি খাবার। নানা শারীরিক সমস্যার সমাধানে দই অত্যন্ত কার্যকরী! পুষ্টিবিদদের মতে, প্রতিদিন নিয়ম করে যদি অন্তত এক কাপ টক দই খাওয়া যায়, তাহলে একাধিক শারীরিক সমস্যাকে চিরকালের মতো দূরে সরিয়ে রাখা সম্ভব। আসুন জেনে নেওয়া যাক টক দইয়ের আশ্চর্য কয়েকটি স্বাস্থ্যগুণ সম্পর্কে...
১) টক দইয়ে ফ্যাট অনেক কম থাকে এবং টক দই স্বাস্থ্যকর খাবারগুলোর মধ্যে অন্যতম যা রক্তের কোলেস্টরল কমাতে বিশেষভাবে সহায়ক। আর এ কারণে কার্ডিওভ্যস্কুলার সমস্যা, স্ট্রোক এবং হৃদপিণ্ডের সমস্যার ঝুঁকি কমায়।
২) ওজন কমানোর জন্য অনেক চেষ্টা করতে থাকেন অনেকেই। ওজন কমানোর মূল হাতিয়ার হিসেবে টক দইয়ের জুড়ি মেলা ভার। টক দইয়ে ফ্যাট অনেক কম থাকে। এ ছাড়াও টক দইয়ের সঙ্গে ফল খাওয়ার অভ্যাস করতে পারলে খিদে খিদে বোধ কম হয়।
৩) কোষ্ঠকাঠিন্য খুবই যন্ত্রণাদায়ক একটি শারীরিক ...










