শিক্ষিত তরুণদের উদ্যোক্তা বানাতে কৃষি বায়োস্কোপের উদ্যোগ
শিক্ষিত যুবসমাজকে সফল কৃষি উদ্যোক্তা বানাতে অনন্য উদ্যোগ নিয়েছে কৃষি বায়োস্কোপ। ধারাবাহিক কর্মকাণ্ডের অংশ হিসেবে চুয়াডাঙ্গায় তরুণ কৃষি উদ্যোক্তাদের নিয়ে কৃষি প্রশিক্ষণ কর্মশালাও শেষ হয়েছে। সারা দেশ থেকে কৃষিতে আগ্রহী তরুণ উদ্যোক্তারা কৃষি বায়োস্কোপ আয়োজিত ধারাবাহিক এ প্রশিক্ষণ কর্মশালায় হাতেকলমে প্রশিক্ষণ নিচ্ছেন। গত শুক্র ও শনিবার দু’দিনে সর্বশেষ কর্মশালার আয়োজন করা হয়। ইতোমধ্যে তিন ব্যাচে ৬০টি জেলার ১২৫ জন তরুণ কৃষি উদ্যোক্তা প্রশিক্ষণ গ্রহণ করেছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
ঢাকার প্রশিক্ষণার্থী সানজিদা রহমান বলেন, ‘ইউটিউবের মাধ্যমে জেনে কৃষি বায়োস্কোপ বরাবর আবেদন করি এবং নির্বাচিত হই। এখানে হাতে-কলমে প্রশিক্ষণ নিচ্ছি। আমার ১০ বিঘা জমিতে একটি আমবাগান আছে। সেটির যাতে সঠিক ব্যবহার করতে পারি, সেই জ্ঞান আহরণের চেষ্টা করছি।’
কিশোরগঞ্জের প্রশিক্ষণার্থী মুর্শেদ ফয়সাল বলেন, ‘...














