চীনে অপরাধ শতাব্দীর সর্বনিম্ন পর্যায়ে
জানুয়ারি ৯, সিএমজি বাংলা ডেস্ক: গত বছর চীনে অপরাধের হার নেমে এসেছে শতাব্দীর সর্বনিম্ন পর্যায়ে।
চীনের জননিরাপত্তা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে পুলিশের নথিভুক্ত ফৌজদারি মামলার সংখ্যা আগের বছরের তুলনায় কমেছে ১২ দশমিক ৮ শতাংশ। সহিংস গুরুতর অপরাধ কমেছে ৪ দশমিক ৭ শতাংশ। অপহরণের হার কমেছে ৪০ শতাংশেরও বেশি। চুরি, ডাকাতি ও প্রতারণার মতো অপরাধেও দেখা গেছে ২১ শতাংশের বেশি পতন।
জাতীয় পরিসংখ্যান ব্যুরোর প্রতিবেদনে বলা হয়েছে, ২০২০ সাল থেকে টানা পাঁচ বছর জনগণের নিরাপত্তাবোধ ৯৮ শতাংশের ওপরে রয়েছে, যা বিশ্বে অন্যতম সর্বনিম্ন অপরাধহারের দেশ হিসেবে চীনকে প্রতিষ্ঠিত করেছে।
বিশেষ করে টেলিকম ও অনলাইন প্রতারণার বিরুদ্ধে কঠোর অভিযানে বড় সাফল্য এসেছে। এক বছরে ২ লাখ ৫৮ হাজার মামলা উদ্ঘাটন, প্রতারণা চক্রের ৫৪২ জন মূল হোতা গ্রেপ্তার, ৩৬০ কোটি ভুয়া কল ও ৩৩০ কোটি প্রতারণামূলক বার্তা প্রতিহত ক...









