বিজ্ঞান ও প্রযুক্তি সহযোগিতা ব্যাহত করা মার্কিন পদক্ষেপের নিন্দা জানাল চীন - Mati News
Monday, May 25

বিজ্ঞান ও প্রযুক্তি সহযোগিতা ব্যাহত করা মার্কিন পদক্ষেপের নিন্দা জানাল চীন

 

এপ্রিল ১১, সিএমজি বাংলা ডেস্ক: দ্বিপাক্ষিক স্বাভাবিক বিজ্ঞান ও প্রযুক্তি বিনিময় ও সহযোগিতা ব্যাহত করার জন্য যুক্তরাষ্ট্রের পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়েছে চীন। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং এ মন্তব্য করেন।

শুক্রবার এক নিয়মিত সংবাদ সম্মেলনে মাও নিং বলেন, যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ কেবল তার নিজস্ব উদ্ভাবনী সক্ষমতাকেই বাধাগ্রস্ত করবে।

তিনি উল্লেখ করেন, চীন বিষয়ক মার্কিন প্রতিনিধি পরিষদের একটি বিশেষ কমিটি সম্প্রতি তাদের ওয়েবসাইটে একটি তথাকথিত ‘হুইসেলব্লোয়ার’ ইমেল অ্যাকাউন্ট প্রকাশ করেছে। সেখানে শিক্ষাবিদ, গবেষক এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীদের চীনের প্রতিরক্ষা বা শিল্পভিত্তিক প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট গবেষণা অংশীদারত্ব সম্পর্কে তথ্য জমা দিতে আহ্বান জানানো হয়েছে।

এ প্রসঙ্গে মাও নিং বলেন, ‘স্পষ্টতই, এই তথাকথিত বিশেষ কমিটির চীনকে দমন ও সীমাবদ্ধ করার প্রচেষ্টায় কোনো দ্বিধা নেই।’

তিনি আরও বলেন, সাম্প্রতিক বছরগুলোতে যুক্তরাষ্ট্র জাতীয় নিরাপত্তার ধারণাকে অতিরঞ্জিত করে ইচ্ছাকৃতভাবে চীন-যুক্তরাষ্ট্রের স্বাভাবিক বিজ্ঞান ও প্রযুক্তি বিনিময় ও সহযোগিতা ব্যাহত করছে। পাশাপাশি চীনা শিক্ষার্থী ও গবেষকদের লক্ষ্যবস্তু করা হচ্ছে।

মাও নিং সতর্ক করে বলেন, “এই ধরনের কার্যকলাপ শেষ পর্যন্ত হিতে বিপরীত হবে এবং যুক্তরাষ্ট্রের নিজস্ব উদ্ভাবনী গতিশীলতাকেই ক্ষতিগ্রস্ত করবে।”

C:\Users\USER\Desktop\াি.jpg

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

404 Not Found

404 Not Found


nginx