‘প্রত্যেক রাতেই ধর্ষণের শিকার হয়েছি’
ব্রিটেনের নাগরিক রুবি মেরি। দেশটির সাউথ ওয়েলসে তার জন্ম। তবে তিনি বাংলাদেশি বংশোদ্ভূত। এই নারীর অভিযোগ, তাকে বাংলাদেশে এনে কিশোর বয়সেই বিয়ে দেওয়া হয়। এরপর থেকে অনেক রাতেই তিনি হয়েছেন ধর্ষণের শিকার।
রুবি মেরিকে নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে বিবিসি। প্রতিবেদনে বলা হয়, ১৯৯৮ সালে একদিন ছুটি কাটানোর কথা বলে তাকে বাংলাদেশে নিয়ে এলেন তার বাবা-মা। সে সময় তার বয়স ছিল ১৫ বছর।
রুবি মেরি বলেন, মাত্র ছয় সপ্তাহ বাংলাদেশে থাকার কথা ছিল, কিন্তু সেটা হয়ে গেলো দুইমাস। এরপরে তিনমাস, তারপরে ছয়মাস। আমরা সবাই বাড়ি যাওয়ার জন্য অস্থির হয়ে উঠলাম। কিন্তু বাবা নানা অজুহাতে ব্রিটেন যেতে দেরি করছিলেন। আসলে তার পরিকল্পনা ছিল তিনি আমাকে বিয়ে দেবেন।
এই নারীর ভাষ্য, তখন তিনি বিয়ে করতে চাচ্ছিলেন না। কারণ সে সময় মাত্র তার বয়স ১৫ বছর। কিন্তু তার বাবা তাকে জোর করে বিয়ে দেন। তার থেকে দ্বিগুণ বয়সের একজন ব্য...













