সন্তানকে বিজ্ঞানে আগ্রহী করার ৮টি বিশেষ উপায়
বাচ্চারা জন্মগতভাবে বিজ্ঞানীর ন্যায় আচরণ করে। অজানা বিষয়কে তারা জানতে চায়, একের পর এক প্রশ্ন করতে থাকে, আশেপাশের পরিবেশ সম্পর্কে তারা বেশ কৌতুহলী হয়। যখন তারা একটু বড় হয় তখন তারা ধীরে ধীরে বিজ্ঞানের প্রতি তাদের কৌতূহল হারাতে থাকে। কিন্তু বাচ্চাদের জানাতে হবে সবকিছুর মধ্যেই বিজ্ঞান আছে। খেলার মাধ্যমে, বেড়াতে যেয়ে, মজা করে তারা শিখতে পারে রহস্যময় বিজ্ঞানকে। চলুন দেখে নেওয়া যাক, সন্তানকে বিজ্ঞানে আগ্রহী করার ৮টি সহজ উপায়।
১। খেলনা হিসাবে মাইক্রোস্কোপ/আতশী কাঁচ দিনঃ বাচ্চাদের অভ্যাস বিজ্ঞানীদের মত করে যে কোন কিছু গভীরভাবে পর্যবেক্ষণ করা। তাদের আগ্রহ ধরে রাখতে খেলনা হিসাবে মাইক্রোস্কোপ/আতসী কাঁচ দিতে পারেন। এই মাইক্রোস্কোপ দিয়েই তারা ছোট বড় বিভিন্ন কীটপতঙ্গ থেকে শুরু করে যে কোন কিছু আগের থেকে আরো সূক্ষ্মভাবে পর্যবেক্ষণ করবে, তৈরি হবে নতুন নতুন প্রশ্ন, জানতে পারবে অজানা সব বিষয়।
২। বিজ্ঞান...














