Sample Page - Page 225 of 441 - Mati News
Wednesday, April 1

Sample Page

কীভাবে এলো মহান মে দিবস?

কীভাবে এলো মহান মে দিবস?

Cover Story
কীভাবে এলো মহান মে দিবস? মহান মে দিবস আজ। শ্রমিকের বুকের তাজা রক্ত দিয়ে অধিকার আদায়ের গৌরবময় দিন। সারাবিশ্বেই দিবসটি যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালন করা হয়। দিবসটি প্রতিষ্ঠার পেছনে রয়েছে শ্রমিকদের রক্তঝরা আত্মত্যাগের ইতিহাস। শ্রমিকদের শোষণ-বঞ্চনার অবসান ঘটার স্বপ্ন দেখার দিন। বিশ্বজুড়ে শ্রমজীবী মানুষের অনুপ্রেরণার দিন। ১৩৩ বছর আগে ১৮৮৬ সালের এই দিনে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেটের শ্রমিকরা শ্রমের উপযুক্ত দাম এবং দৈনিক অনধিক আট ঘণ্টা কাজের দাবিতে আন্দোলনে নামে। সে সময় আন্দোলনরত শ্রমিকদের ওপর গুলি চালায় পুলিশ। এতে হতাহত হন অনেক শ্রমিক। তাঁদের আত্মত্যাগের মধ্য দিয়ে দৈনিক কাজের সময় আট ঘণ্টা প্রতিষ্ঠিত হয়েছিল। এর পর থেকে বিশ্বজুড়ে দিনটি ‘মে দিবস’ হিসেবে পালিত হয়ে আসছে। মে দিবসের প্রধান দাবি আট ঘণ্টা কাজ। ১৯১৯ সালের আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলও কনভেনশন অনুসারে বিশ্বের প্রায় সব দেশে...
বায়তুল মোকাররমে বোমা হামলার হুমকি

বায়তুল মোকাররমে বোমা হামলার হুমকি

Cover Story, Islam
বায়তুল মোকাররমে বোমা হামলার হুমকি জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে আশপাশের আবাসিক হোটেলগুলো থেকে অনৈতিক কর্মকাণ্ড বন্ধ করার দাবি জানিয়ে ওই মসজিদে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। রাজধানীর পুরান ঢাকার একটি ঠিকানা ব্যবহার করে হাফেজ মাওলানা কামরুজ্জামান নামে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালকের বরাবর ডাকযোগে পাঠানো এক চিঠিতে এই হুমকি দেওয়া হয়। হুমকিদাতা নিজেকে জেএমবি সদস্য বলেও পরিচয় দিয়েছে। চিঠিতে বলা হয়, ব্যবস্থা না নিলে ইসলামিক ফাউন্ডেশনেও বোমা হামলা চালানো হবে।   সংশ্লিষ্ট সূত্র জানায়, রাজধানীর বংশালের ১৪৭/এ, মালিটোলার ঠিকানা ব্যবহার করে কথিত জেএমবি সদস্য হাফেজ মাওলানা কামরুজ্জামান গত ১৮ এপ্রিল চিঠিটি ডাকযোগে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক বরাবরে পাঠান। চিঠিটি গত ২৩ এপ্রিল ইসলামিক ফাউন্ডেশন কর্তৃপক্ষ গ্রহণ করে। এরপরই প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ধর্ম মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়। ধর্ম মন্ত্রণাল...
ভিকি কৌশলের সঙ্গে সম্পর্ক ভাঙা নিয়ে মুখ খুললেন হারলিন শেঠি

ভিকি কৌশলের সঙ্গে সম্পর্ক ভাঙা নিয়ে মুখ খুললেন হারলিন শেঠি

Cover Story, Entertainment
কোরিওগ্রাফার মেলভিন লুইসের নাচের ভিডিও পোস্ট করে অনেকেরই মন জয় করে নিয়েছিলেন হারলিন শেঠি। পাশাপাশি, টেলি ধারাবাহিক ও 'ব্রোকেন বাট বিউটিফুল' ওয়েবসিরিজে অভিনয়ের মাধ্যমেও বেশ ভালোই পরিচিতি পেয়েছিলেন তিনি। তবে হারলিন সবথেকে বেশি চর্চায় উঠে এসেছিলেন অভিনেতা ভিকি কৌশলের প্রেমিকা হিসাবেই। তবে শেষপর্যন্ত ভিকি কৌশলের সম্পর্কটা ভেঙে যায় হারলিনের। সম্প্রতি, 'পিঙ্ক ভিলা'-কে দেওয়া সাক্ষাৎকারে ভিকি কৌশেলের সঙ্গে ব্রেক আপের বিষয়ে মুখ খুলেছেন হারলিন। তাঁকে প্রশ্ন করা হয়, যখন কারোর (ভিকি কৌশল) প্রাক্তন বান্ধবী বলে সম্বোধন করা হয়, তখন কি খারাপ লাগে? হারলিন বলেন, ''কোনও সম্পর্ক বা সম্পর্ক ভাঙার খবরে আমার কিছুই যায় আসে না। তবে হ্যাঁ এধরনের খবর প্রকাশিত হলে, তা পড়ে আমার পরিবার, বন্ধুদের খারাপ অবশ্যই লাগে। আমার মনে হয়, আমাদের প্রত্যেকেরই নিজস্ব একটা পরিচিতি আছে, কারোর জন্য আমরা পরিচিত নই। তবে এই আলোচনাটা হচ...
রহস্যময় এই জঙ্গলে প্রতি বছর শ’য়ে শ’য়ে মানুষ আসেন আত্মহত্যা করতে!

রহস্যময় এই জঙ্গলে প্রতি বছর শ’য়ে শ’য়ে মানুষ আসেন আত্মহত্যা করতে!

Cover Story
একটু নিরিবিলিতে রোমাঞ্চকর ভ্রমণের অভিজ্ঞতা নিতে অনেকেই জঙ্গল পছন্দ করেন। প্রায় ৩৫ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে ছড়িয়ে থাকা এই জঙ্গলটিকেও অনেকেই পছন্দ করেন। তবে একটু অন্য কারণে। এই জঙ্গলটি প্রতি বছর গড়ে প্রায় ১০০ জন তাঁদের আত্মহত্যার জায়গা হিসেবে বেছে নেন। কোথায় এই জঙ্গল আর কেন এত মানুষ এখানে এসে আত্মহত্যা করেন? আসুন জেনে নেওয়া যাক... অদ্ভুত রহস্যে ঘেরা এই জঙ্গলটির নাম য়োকিগাহারা। জাপানের ফুজি পর্বতমালার উত্তর-পশ্চিমে বিশাল এলাকা জুড়ে ছড়িয়ে রয়েছে এই জঙ্গলটি। ১৯৮৮ সাল থেকে এখন পর্যন্ত প্রতি বছর গড়ে ১০০ জন এই জঙ্গলে এসে আত্মহত্যা করেছেন। ২০০২ সালে এই জঙ্গলে মোট ৭৮টি মৃতদেহ পাওয়া যায়। ২০০৩ সালে এখান থেকে পাওয়া মৃতদেহের সংখ্যা বেড়ে হয় একশো। ২০০৪ সালে এই সংখ্যাটাই বেড়ে ১০৮-এ পৌঁছায়। ২০০৪ সালের পর থেকে স্থানীয় প্রশাসন য়োকিগাহারা জঙ্গল থেকে উদ্ধার হওয়া মৃতদেহের সংখ্যা প্রকাশ করা বন্ধ করে...
ক্যান্সার আক্রান্ত পশু-পাখির মাংস কিনছেন কি না যেভাবে বুঝবেন

ক্যান্সার আক্রান্ত পশু-পাখির মাংস কিনছেন কি না যেভাবে বুঝবেন

Cover Story, Health and Lifestyle
ক্যান্সার আক্রান্ত পশু-পাখির মাংস কিনছেন কি না যেভাবে বুঝবেন দৈনন্দিন কর্মব্যস্ত জীবনযাত্রায় কখন, কী খাবার, কতটা নিয়ম মেনে খাওয়া উচিত তা সবসময় মেনে চলা সম্ভব হয় না। তার মধ্যে যোগ হয়েছে ভেজাল খাবারের ভয়। খাদ্যে ভেজালের উপস্থিতি (বিষক্রিয়া) প্রতিদিনই আমাদের মৃত্যুর দিকে এগিয়ে দিচ্ছে। তবে নিজেরাই যদি কিছু কিছু খাবার সহজ পরীক্ষার মাধ্যমে কিনতে পারি, তা হলে এড়ানো যায় অনেক মারণরোগ। যেমন- মাংস কেনার সময় একটু সচেতন থাকলেই বোঝা যাবে, যে মাংস কিনছেন, তা ক্যান্সার আক্রান্ত পশু বা পাখির কি না। কেনার সময় কী ধরনের সাবধানতা নিতে হবে-তা কিছু সহজ পদ্ধতিতেই দেখে নিতে পারি- ১. মাংস কেনার সময় প্রথমেই লক্ষ করুন তার রং। লালচে বা গোলাপি মাংস হলে ধরে নিতে হবে তা টাটকা। কিন্তু ধূসর মাংস মানেই তা বাসি। তবে লালচে বা গোলাপি মাংসের গায়ে হঠাৎ কোনো কোনো জায়গায় কিছুটা অংশ জুড়ে ধূসর বা ফ্যাকাশে রঙ...
গলার ক্যান্সারের লক্ষণগুলো জেনে নিন

গলার ক্যান্সারের লক্ষণগুলো জেনে নিন

Cover Story, Health and Lifestyle
গলার ক্যান্সারের লক্ষণগুলো জেনে নিন গলার ক্যান্সারের কারণ হলো শ্বাসনালি, অন্ননালি ও স্বরযন্ত্রের টিউমার। তবে শরীরের অন্য কোনো অংশ থেকেও এ অঞ্চলে ক্যান্সার ছড়াতে পারে। অনেক সময় নিয়ে ধীরে ধীরে রোগটি দেখা দেয়। সাধারণত এটি বয়সকালেই দেখা যায়। তবে কম বয়সে একদম হতেই পারে না, তা বলা ঠিক নয়।   অনেক দিন ধরে গলাব্যথা হওয়া, শ্বাস-প্রশ্বাস নিতে ও খাবার গিলতে অসুবিধা হওয়া, স্বর ভেঙে যাওয়া, শ্বাস-প্রশ্বাসের সময় গলায় ঘড়ঘড় আওয়াজ ইত্যাদি এ রোগের লক্ষণ। এ ছাড়া কাশি বা বমির সঙ্গে রক্ত ওঠা, গলায় চাকা দেখা যায়, দ্রুত ওজন কমে যেতে পারে। চিকিৎসা না করালে সম্পূর্ণ শরীরে ক্যান্সার ছড়িয়ে যেতে পারে। এতে মৃত্যুঝুঁকি বাড়ে।   গলাব্যথা বা কর্কশ স্বর এক সপ্তাহের বেশি থাকলে, কফ বা লালার সঙ্গে রক্ত এলে, গলায় চাকা দেখা দিলে বা ওজন কমে গেলে চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। এ সমস্যায় অবশ্যই বায়োপসি করাত...
বেশিক্ষণ টিভি দেখার ক্ষতিকর দিকগুলো জেনে নিন

বেশিক্ষণ টিভি দেখার ক্ষতিকর দিকগুলো জেনে নিন

Cover Story, Health and Lifestyle
বেশিক্ষণ টিভি দেখার ক্ষতিকর দিকগুলো জেনে নিন প্রতিদিন অন্তত সাড়ে তিন ঘন্টার বেশি টেলিভিশন দেখলে বয়স্কদের স্মৃতিশক্তি কমে যেতে পারে- একটি গবেষণায় এমনই ইঙ্গিত দেওয়া হয়েছে। সাড়ে তিন হাজার পূর্ণ বয়স্ক মানুষ- যাদের বয়স ৫০ এর বেশি, তাদের ওপর চালানো হয় গবেষণাটি। প্রতিবেদনে গবেষণা লব্ধ তথ্যগুলো তুলে ধরেছে বিবিসি বাংলা। প্রতিবেদনে বলা হয়েছে- ছয় বছর ধরে চালানো পরীক্ষায় দেখা গেছে যারা টেলিভিশন কম দেখে তাদের তুলনায় যারা বেশি সময় কাটায় টিভি দেখে, তাদের অন্তত দ্বিগুণ ভার্বাল মেমরি বা স্মৃতির যে অংশটি ভাষার সাথে জড়িত তা হ্রাস পেয়েছে। এমনিতেই বয়স বাড়ার সাথে সাথে মানুষের স্মৃতিশক্তি বা মেমোরি দুর্বল হতে থাকে। কিন্তু এই ব্যাপারটি আরো দ্রুত ঘটে যখন বেশি মাত্রায় টেলিভিশন দেখা হয়। ইউনিভার্সিটি কলেজ লন্ডনের গবেষণায় এমনটাই দেখা গেছে। তবে গবেষকরা নিশ্চিত হতে পারেননি যে, টেলিভি...
লিভার ক্যান্সার প্রতিরোধ করে টমেটো

লিভার ক্যান্সার প্রতিরোধ করে টমেটো

Cover Story, Health and Lifestyle
লিভার ক্যান্সার প্রতিরোধ করে টমেটো   লিভার ক্যান্সার প্রতিরোধ করে টমেটো । সম্প্রতিক এক গবেষণায় বলা হয়েছে, হাই প্রোটিন জাতীয় খাদ্য লিভার ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে। গবেষণাটি পরিচালনা করেছে যুক্তরাষ্ট্রের টাফটস বিশ্ববিদ্যালয়ে এক দল গবেষক। গবেষক দলের অধ্যাপক জাং দং বলেন, ‘টমেটো সস, জুস, পেস্ট, পিউরি সবই লাইকোপোপেনের দারুণ উৎস। এর বীজের মধ্যে যে লাইকোপেন অ্যান্টি-অক্সিডেন্ট থাকে তা ক্যান্সার প্রতিরোধী। সম্প্রতি আমরা লিভার ক্যান্সারে আক্রান্ত কিছু রোগীর উপর একটি পরীক্ষা করে এসব তথ্য পেয়েছি।’ প্রসঙ্গত, স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারি একটি সবজি টমটো। সাধারণত পুষ্টিসমৃদ্ধ এই সবজি খাওয়ার পরামর্শ দেন চিকিৎসকেরা। আকর্ষণীয়তা, ভাল স্বাদ, উচ্চ পুষ্টিমান এবং বহুবিধ উপায়ে ব্যবহার যোগ্যতার কারণে সর্বত্রই এটি জনপ্রিয়। এ সবজিতে প্রচুর পরিমাণে আমিষ, ক্যালসিয়াম, ভিটামিন-এ এবং ভিটামি...
পেট থেকে গ্যাস দূর করার ঘরোয়া উপায়

পেট থেকে গ্যাস দূর করার ঘরোয়া উপায়

Cover Story, Health and Lifestyle
পেট থেকে গ্যাস দূর করার ঘরোয়া উপায়   গ্যাসের যন্ত্রণায় যারা ভোগেন তারাই ভাল জানেন কতটা অস্বিস্তিকর। একটু ভাজাপোড়া অথবা দাওয়াত, পার্টিতে মসলাযু্ক্ত খাবার খেলে তো শুরু হয়ে যায় অস্বস্তিকর গ্যাসের সমস্যা। ফাস্ট ফুড, ব্যস্ত জীবনযাত্রার যুগে গ্যাস, পেটের অসুখ এখন ঘরোয়া। যেকোনো মানুষের বাসায় গেলেই আর যাই হোক গ্যাস্ট্রিকের ১ পাতা ওষুধ অবশ্যই পাওয়া যায়। তবে কী গাদা গাদা গ্যাসের ওষুধে এ সমস্যা দূর হয়! কিন্তু ঘরোয়া কিছু উপায় আছে যেগুলো প্রয়োগ করলে গ্যাস, বুক জ্বালা থেকে সহজেই বাঁচা যায়।   জেনে নেওয়া যাক: শসা: শসা পেট ঠাণ্ডা রাখতে অনেক বেশি কার্যকরী খাদ্য। এতে রয়েছে ফ্লেভানয়েড ও অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান যা পেটে গ্যাসের উদ্রেক কমায়। দই: দই আমাদের হজম শক্তি বৃদ্ধিতে সহায়তা করে। এতে করে দ্রুত খাবার হজম হয়, ফলে পেটে গ্যাস হওয়ার ঝামেলা দূর হয়। পেঁপে: পেঁপেতে রয়েছে পাপায়া ...
স্পোর্টস ও এক্সারসাইজ বিষয়ক শিক্ষক ড. নেডাইন স্যামির পরামর্শ :  স্বাস্থ্য ভালো রাখার কয়েকটি সহজ উপায়

স্পোর্টস ও এক্সারসাইজ বিষয়ক শিক্ষক ড. নেডাইন স্যামির পরামর্শ : স্বাস্থ্য ভালো রাখার কয়েকটি সহজ উপায়

Cover Story, Health and Lifestyle
  স্পোর্টস ও এক্সারসাইজ বিষয়ক শিক্ষক ড. নেডাইন স্যামির পরামর্শ : স্বাস্থ্য ভালো রাখার কয়েকটি সহজ উপায় আপনি হয়তো ভাবছেন নিয়মিত যোগব্যায়াম করে, হাঁটাহাঁটি করে, খাদ্য তালিকার শর্করা ও চর্বি জাতীয় খাবার নিয়ন্ত্রণ করে স্বাস্থ্য ভালো রাখা যাবে। কিন্তু যদি হঠাৎ বলা হয় যে, কষ্ট করে অতো কিছু করার দরকার নেই বরং একটা মাত্র কাজ করলেই চলবে। তাহলে আপনি কী করবেন? চট-জলদি নিশ্চয়ই সেই প্রক্রিয়াটিই অনুসরণ করবেন? হ্যাঁ, আপনার জন্যই বিশেষজ্ঞদের সাথে কথা বলে বিবিসি এনেছে স্বাস্থ্য-সুরক্ষার সহজ তরিকা।   নিজের মনের ইচ্ছের দিকে নজর দিন মানুষ সারাক্ষণ দেহের সুস্থতা নিয়ে ভাবে। আর এটি সহজও বটে। কিন্তু ব্রিটেনের এক্সেটার বিশ্ববিদ্যালয়ের স্পোর্টস ও এক্সারসাইজ বিষয়ক শিক্ষক ড. নেডাইন স্যামি বলেছেন, আমাদের নিজেদের মনের উপরে বিশেষ খেয়াল দেয়া দরকার। তার মতে, আত্ম-সচেতনতা বাড়ি...
স্বাস্থ্য সংক্রান্ত ১০টি ভ্রান্ত ধারনা

স্বাস্থ্য সংক্রান্ত ১০টি ভ্রান্ত ধারনা

Cover Story, Health and Lifestyle
স্বাস্থ্য সংক্রান্ত ১০টি ভ্রান্ত ধারনা স্বাস্থ্য সংক্রান্ত এমন অনেক কিছু (ধারনা) আমাদের দেশে প্রচলিত আছে যার বিশ্বাসের কোনো সত্যতা নেই, মেডিকেল সাইন্সেও তার কোন ভিত্তি নেই। কিন্তু বহুযুগ লালিত এই বিশ্বাসগুলো এতটাই শক্তিশালী যে ডাক্তাররা পর্যন্ত রোগীর বিভ্রান্তি কাটাতে সক্ষম হন না অনেক সময়। সেরকম কিছু বিষয় নিয়েই আমাদের এ পোস্ট টি। ১. বেশি মিষ্টি খেলে ডায়াবেটিস হয় বেশি মিষ্টি খেলে ডায়াবেটিস হবে-এ ধারণাটি মোটামুটি সব মানুষের মধ্যেই আছে। প্রকৃতপক্ষে ডায়াবেটিস হওয়ার জন্য মিষ্টি দায়ী নয় ।ডায়াবেটিস হওয়ার পর মিষ্টি খেলে রক্তে সুগারের পরিমাণ বেড়ে যায়। কিন্তু ডায়াবেটিস হওয়ার আগে যতই মিষ্টি খাওয়া হোক, সুগারের পরিমাণ কিন্তু ঠিকই থাকবে। যদি প্যানক্রিয়াস বা অগ্ন্যাশয়ে ঠিকমতো ইনসুলিন তৈরি এবং নিঃসরণ হয়, তাহলে মিষ্টিতে কোনো ক্ষতি হবে না। আসলে ডায়াবেটিস হওয়ার জন্য দায়ী হচ্ছে অতি...
নতুন ধরনের স্তন ক্যান্সার , ধরা পড়ছে দেরিতে

নতুন ধরনের স্তন ক্যান্সার , ধরা পড়ছে দেরিতে

Cover Story, Health and Lifestyle
নতুন ধরনের স্তন ক্যান্সার , ধরা পড়ছে দেরিতে   হঠাৎ করেই স্তনে ছোট আকারের ফোসকা লক্ষ করেন এক নারী। তবে সেটি পুরাতন কাপড় গায়ে দেওয়ার কারণে হয়েছে বলে ধারণা হয় তার। সে অনুসারে নতুন অন্তর্বাস কিনে পরতে থাকেন তিনি। সেই সঙ্গে স্তনে ফোসকা হওয়ার বিষয়টি মাথা থেকে ঝেড়ে ফেলে স্বাভাবিকভাবে দৈনন্দিন জীবনযাপন করতে থাকেন এলাইনা দেবয়ী। এলাইনা বলেন, ওই সময় বিষয়টি সেভাবে গুরুত্ব সহকারে চিন্তা করিনি। তবে কিছুদিনের মধ্যেই ফোসকা আরো বড় আকার ধারণ করে। বাধ্য হয়ে তাকে চিকিৎসকের পরামর্শ নিতে হয়। ওই চিকিৎসক তাকে পরামর্শ দেন বিশেষজ্ঞ আরেকজনের সঙ্গে আলাপের ব্যাপারে। সেই চর্মরোগ বিশেষজ্ঞের পরামর্শে ডায়াগনিসিস করা হলে জানা যায়, এলাইনার স্তন ক্যান্সার হয়েছে। বিষয়টি জানার পর ভেঙে পড়েছেন তিনি। একর্পযায়ে কেমোথেরাপি নিতে হয়েছে ৫৬ বছর বয়সী এই নারীকে। তবে সবসময় তার দুঃশ্চিন্তা হয়েছে, কেমোথেরাপি নিলেই সুস্থ হত...
পুষ্টিবিদ মাহবুবা চৌধুরীর পরামর্শ : খালি পেটে চা বা কফি পান অস্বাস্থ্যকর

পুষ্টিবিদ মাহবুবা চৌধুরীর পরামর্শ : খালি পেটে চা বা কফি পান অস্বাস্থ্যকর

Cover Story, Health and Lifestyle
পুষ্টিবিদ মাহবুবা চৌধুরীর পরামর্শ : খালি পেটে চা বা কফি পান অস্বাস্থ্যকর   বেড টি বা কফি বলে একটা কথা প্রচলিত রয়েছে। অর্থাৎ সকালে খালি পেটে চা বা কফি পান করা। এটা আসলেই একটা অস্বাস্থ্যকর অভ্যাস। ঘুমের সময় অনেকে মুখ হাঁ করে নিঃশ্বাস নেন। আবার অনেকে মুখ বন্ধ করে সারা রাত কাটিয়ে দেন। ফলে সকালে ঘুম থেকে উঠলে মুখের অভ্যন্তর ভাগ ভারী ভারী অনুভূত হয়। তখন এ অবস্থায় চা পান করলে নানা সমস্যার সৃষ্টি হয়। এ ছাড়া শরীরে কর্টিসল নামে এক ধরনের হরমোন উৎপাদন হয়, যার কারণে আমরা ঘুম থেকে উঠতে পারি। কিন্তু কফি বা চা এই কর্টিসল হরমোন উৎপাদনে বাধা দেয়। ফলে একটা সময়ে ক্যাফেইনের প্রতি আসক্তি বেড়ে গিয়ে শরীরে স্বাভাবিক উপায়ে কর্টিসল হরমোন উৎপাদন বাধাপ্রাপ্ত হয়। তাই খাবার গ্রহণের আধা ঘণ্টা পর, বিশেষ করে সকালে নাশতার আধা ঘণ্টা পর চা বা কফি পান করা শ্রেয়। এতে শরীর ভালো থাকবে। মাহবুবা চৌধুরী, পুষ্টিবিদ ...
গরুর দুগ্ধ খামার স্থাপনের গুরুত্ব ও পদ্ধতি

গরুর দুগ্ধ খামার স্থাপনের গুরুত্ব ও পদ্ধতি

Agriculture Tips
গরুর দুগ্ধ খামার স্থাপনের গুরুত্ব ও পদ্ধতি   মানুষের শারীরিক বৃদ্ধি ও মানসিক বিকাশের জন্য দুধ ও মাংসের প্রয়োজনীয়তা অপরিহার্য। একজন প্রাপ্ত বয়স্ক ব্যক্তির জন্য দৈনিক ২৫০ মিলিলিটার দুধ ও ১২০ গ্রাম মাংসের প্রয়োজন। তার বিপরীতে আমরা পাচ্ছি ৫১ মিলিলিটার ও ২০ গ্রাম মাংস। দেশে জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে দুধ ও মাংসের চাহিদাও বৃদ্ধি পাচ্ছে। দেশে দুধ ও মাংসের ব্যাপক চাহিদা পূরণ করতে হলে আরও অনেক গাভীর খামার স্থাপন করা প্রয়োজন। এ লক্ষ্যে প্রাণিসম্পদ অধিদপ্তর ব্যাপক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। দুগ্ধ খামার বর্তমানে একটি লাভজনক শিল্প। গাভীর খামার বেকারত্ব দূরীকরণ, দারিদ্র্যবিমোচন, আত্মকর্মসংস্থান সৃষ্টি ও দেশে দুধের চাহিদা পূরণে বিশাল ভূমিকা রাখছে। একটি পারিবারিক গাভীর খামার স্থাপন করতে বেশি জমির প্রয়োজন হয় না। বাড়ির ভেতরেই একটি আধা-পাকা শেড তৈরি করলেই চলে। গাভীর খামার স্থাপনে তেমন কোনো ঝুঁকি ন...
জার্সি পছন্দ না হলে পাকিস্তানে চলে যান: পাপন

জার্সি পছন্দ না হলে পাকিস্তানে চলে যান: পাপন

Cover Story
জার্সি পছন্দ না হলে পাকিস্তানে চলে যান: পাপন ইংল্যান্ড বিশ্বকাপে বাংলাদেশ দলের জার্সি নিয়ে অনেক সমালোচনা হচ্ছে। এ ব্যাপারে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, টাইগারদের জার্সিকে যারা পাকিস্তানের জার্সির সঙ্গে তুলনা করছেন, তাদের পাকিস্তানে চলে যাওয়া উচিত। মঙ্গলবার সংবাদ মাধ্যমকে পাপন বলেন, বাংলাদেশ যেখানে লেখা আছে, সেখানে পাকিস্তান মনে করবে কীভাবে। টাইগারের ছবি যেখানে আছে, তারপরেও কেউ যদি বাংলাদেশ মনে না করে পাকিস্তান মনে করে তার পাকিস্তানেই থাকা উচিত। পাপন আরও বলেন, আইসিসির অনুরোধে আমরাই লাল রঙ সরিয়ে ছিলাম। কালকে আমরা সিদ্ধান্ত নিয়েছি। এটা নিয়ে আর কোন বিতর্ক থাকার মানে নেই। পাকিস্তানের পতাকা টতাকার সঙ্গে চিন্তা করার কোন অবকাশই নেই। তবে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) অনুমোদন নিয়ে বিশ্বকাপের জন্য বাংলাদেশ দলের সবুজ জার্সিতে পরিবর্তন আনা...