ভিকি কৌশলের সঙ্গে সম্পর্ক ভাঙা নিয়ে মুখ খুললেন হারলিন শেঠি
Tuesday, June 9

ভিকি কৌশলের সঙ্গে সম্পর্ক ভাঙা নিয়ে মুখ খুললেন হারলিন শেঠি

কোরিওগ্রাফার মেলভিন লুইসের নাচের ভিডিও পোস্ট করে অনেকেরই মন জয় করে নিয়েছিলেন হারলিন শেঠি। পাশাপাশি, টেলি ধারাবাহিক ও ‘ব্রোকেন বাট বিউটিফুল’ ওয়েবসিরিজে অভিনয়ের মাধ্যমেও বেশ ভালোই পরিচিতি পেয়েছিলেন তিনি। তবে হারলিন সবথেকে বেশি চর্চায় উঠে এসেছিলেন অভিনেতা ভিকি কৌশলের প্রেমিকা হিসাবেই। তবে শেষপর্যন্ত ভিকি কৌশলের সম্পর্কটা ভেঙে যায় হারলিনের।

সম্প্রতি, ‘পিঙ্ক ভিলা’-কে দেওয়া সাক্ষাৎকারে ভিকি কৌশেলের সঙ্গে ব্রেক আপের বিষয়ে মুখ খুলেছেন হারলিন। তাঁকে প্রশ্ন করা হয়, যখন কারোর (ভিকি কৌশল) প্রাক্তন বান্ধবী বলে সম্বোধন করা হয়, তখন কি খারাপ লাগে? হারলিন বলেন, ”কোনও সম্পর্ক বা সম্পর্ক ভাঙার খবরে আমার কিছুই যায় আসে না। তবে হ্যাঁ এধরনের খবর প্রকাশিত হলে, তা পড়ে আমার পরিবার, বন্ধুদের খারাপ অবশ্যই লাগে। আমার মনে হয়, আমাদের প্রত্যেকেরই নিজস্ব একটা পরিচিতি আছে, কারোর জন্য আমরা পরিচিত নই। তবে এই আলোচনাটা হচ্ছে, কারণ একজন ফিল্মি দুনিয়ার তারকার সঙ্গে আমার সম্পর্ক ছিল, আর আমি এখনও কোনও ছবিতে কাজই করিনি। তবে আমি হারলিন শেঠি হিসাবেই পরিচিত হতে বেশি ভালোবাসি, অন্য কোনও নামে নয়। আমি সকলকে এটাই স্পষ্ট জানাতে চাই, কারো বান্ধহারলিনবী, প্রাক্তন বান্ধবী হাবু বান্ধবী হিসাবে নয়, শুধু হারলিন শেঠি হিসাবেই সকলে আমায় চিনুক এটাই চাই। ”

এববিষয়ে নিজের ভাইয়ের উৎসাহে সোশ্যাল মিডিয়ায় একটি কবিতা লিখেও পোস্ট করেন হারলিন শেঠি।

হারলিনকে প্রশ্ন করার হয়, সম্পর্ক ভাঙার পর তিনি ভেঙে পড়েছিলেন কিনা? এবিষয়ে হারলিনের অবশ্য বক্তব্য তাঁর বিশেষ কোনও সমস্যা হয়নি। কারণ, পরিবারের সকলে তাঁর পাশে ছিল। পাশাপাশি, নিজেকে নিয়ে কথা বলতে গিয়ে হারলিন জানান, তিনি গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে চলেছে। ফাইনাল ইয়ারের পরীক্ষা ইতিমধ্যেই হয়ে গিয়েছে। এখন শুধুই রেজাল্টের অপেক্ষা। স্টুডেন্ট হিসাবে তিনি যথেষ্ঠ ভালো তাই তাঁপ পরিবার চায় তিনি MBA-করুন, তবে আপাতত অভিনয়েই মন দিতে চান বলে জানান হারলিন। তবে অভিনেত্রীর কথায় তাঁর প্রথম পছন্দ অবশ্য নাচ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

404 Not Found

404 Not Found


nginx