Sample Page - Page 234 of 442 - Mati News
Sunday, April 5

Sample Page

গোপনে দেখা করলেন বলিউডের তিন খান , কিন্তু কেন?

গোপনে দেখা করলেন বলিউডের তিন খান , কিন্তু কেন?

Cover Story, Entertainment
গোপনে দেখা করলেন বলিউডের তিন খান , কিন্তু কেন? সালমান খান, শাহরুখ খান ও আমির খান বলিউডের বক্স অফিসে প্রায় তিন দশক যাবত রাজত্ব করে আসছেন। মাঝেমধ্যে মনমালিন্য হলেও দিনশেষে তাদের আচরণ ভালো বন্ধুর মতোই! দীর্ঘদিন যাবত আলাদা আলাদা সিনেমাতে অভিনয় করলেও আজ অবদি একসঙ্গে দেখা মিলেনি এই তিন তারকার। ইতোপূর্বে সালমান-শাহরুখ কিংবা সালমান-আমিরকে একসাথে পর্দায় দেখা গেছে। তবে আমির-শাহরুখকে একসাথে দেখা যায়নি। সম্প্রতি গুঞ্জন উঠেছে একই পর্দায় একসঙ্গে দেখা মিলতে পারে এই তিন সুপারস্টারের। ভারতীয় সংবাদ মাধ্যম ‘টাইমস অব ইন্ডিয়া’র বলছে, বৃহস্পতিবার (২৫ এপ্রিল) শাহরুখের মুম্বাইয়ের বাড়ি মান্নাতে দীর্ঘ সময় ধরে আড্ডা দেন এই তিন খান। সূত্র অনুসারে সন্ধ্যা থেকে শুরু করে রাত ৮টা পর্যন্ত তাদের এই মিটিং চলে। ধারণা করা হচ্ছে, খুব শিগগিরি হয়ত এই তিন তারকা একসঙ্গে পর্দায় হাজির হয়ে ভক্তদের চমকে দেবেন। তবে তাদের এই স...
শ্রীলঙ্কায় হামলাকারীদের তালিকায় ভুলে যুক্তরাষ্ট্রের নারীর ছবি

শ্রীলঙ্কায় হামলাকারীদের তালিকায় ভুলে যুক্তরাষ্ট্রের নারীর ছবি

Cover Story
শ্রীলঙ্কায় হামলাকারীদের তালিকায় ভুলে যুক্তরাষ্ট্রের নারীর ছবি শ্রীলঙ্কায় বোমা হামলায় জড়িত সন্দেহভাজনদের তালিকা প্রকাশ করেছে দেশটির পুলিশ। তবে সেই তালিকায় ভুল করে যুক্তরাষ্ট্রের এক নারীর ছবি প্রকাশ করা হয়েছে। ওই নারীর নাম আমারা মাজিদ। তিনি একজন মুসলিম অ্যাকটিভিস্ট। একই সঙ্গে লেখক ও সমাজকর্মী। তিনি ‘দ্য ফরেইনারস’ নামে একটি বই লিখেছেন, যেটিতে ইসলাম সম্পর্কে চলমান ভ্রান্ত ধারণার বিরুদ্ধে কথা বলেছেন। বিবিসির খবরে বলা হয়, শ্রীলঙ্কা পুলিশ বৃহস্পতিবার হামলায় জড়িত সন্দেহভাজন ছয় ব্যক্তির ছবি ও নাম প্রকাশ করে। সেখানে আমারা মাজিদ নিজের ছবি দেখেন। ওই দিনই এক টুইটে আমারা বলেন, ‘আজ সকালে শ্রীলঙ্কা সরকার আমাকে ভুল করে ইস্টার হামলাকারী আইএসআইয়ের একজন বলে চিহ্নিত করেছে।’ শ্রীলঙ্কায় হোটেল ও গির্জায় আত্মঘাতী বোমা হামলায় ২৫৩ জন মারা গেছেন। আহত হয়েছেন আরও কয়েকশত মানুষ। এরপর থেকে এই হামলার ঘ...
মেসি-রোনালদোর মোট গোল এমবাপের চেয়ে কম!

মেসি-রোনালদোর মোট গোল এমবাপের চেয়ে কম!

Cover Story
মেসি-রোনালদোর মোট গোল এমবাপের চেয়ে কম! তার মাঝে আগামী প্রজন্মের মহাতারকা হওয়ার সমস্ত উপাদান খুঁজে পেয়েছেন ফুটবলবোদ্ধারা। বলা হচ্ছে মেসি-রোনালদো পরবর্তী যুগে এমবাপেই হবেন মহাতারকা। কাগজে-কলমেও অনেক ক্ষেত্রেই এগিয়ে যাচ্ছেন ফরাসি সুপারস্টার কিলিয়ান এমবাপে। ২০ বছর বয়সে পাঁচবারের ব্যালন ডি’র বিজয়ী লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোর থেকেও অনেক বেশি গোল করেছেন প্যারিস সেইস্ট-জার্মেইয়ের (পিএসজি) এই তারকা। মোনাকোর হয়ে দারুণ একটি মৌসুম কাটানোর পর ২০১৮ মৌসুমে ১৮০ মিলিয়ন ইউরোর বিনিময়ে এমবাপে যোগ দেন ফরাসি লিগের জায়ান্ট ক্লাব পিএসজিতে । এসেই প্যারিসের ক্লাবটিকে ট্রেবল উপহার দিয়েছেন এমবাপে। তরুণ এই স্ট্রাইকারের কল্যাণে পিএসজি গতবার লিগ ওয়ান, কোপা ডি ফ্রান্স ও কোপা ডি লা লিগের শিরোপা জয় করেছে। এবারের মৌসুমেও পিএসজির হয়ে এমবাপে নিজেকে যথার্থই প্রমাণ করেছেন। তরুণ এই স্ট্রাইকার এবারের মৌসুমে লিগ ওয়া...
এবার শাওমির স্মার্ট বাল্ব , চলবে অ্যাপের মাধ্যমে

এবার শাওমির স্মার্ট বাল্ব , চলবে অ্যাপের মাধ্যমে

Cover Story, Tech news
এবার শাওমির স্মার্ট বাল্ব , চলবে অ্যাপের মাধ্যমে   স্মার্ট ইন্ডাকশন কুকার আর স্মার্ট রাইস কুকারের পর এবার স্মার্ট বাল্ব এনেছে চীনের টেক জায়ান্ট শাওমি। গত বুধবার ভারতে আনা হয়েছে শাওমি এমআই লেড স্মার্ট বাল্ব। আজ শুক্রবার থেকে ভারতের বাজারে এই স্মার্ট বাল্বের বিক্রি শুরু হবে। সংস্থার দাবি, ১ কোটি ৬০ লক্ষ রং সাপোর্ট করবে এই স্মার্ট বাল্ব, চলবে ১১ বছর। স্মার্টফোনের অ্যাপের সাহায্যেই এই স্মার্ট বাল্ব চালু বা বন্ধ করা যাবে, বদলানো যাবে আলোর রং। এ ছাড়াও, বাল্বের উজ্জ্বলতাও (ব্রাইটনেস) নিয়ন্ত্রণ করা যাবে স্মার্টফোন থেকেই। শাওমির এই স্মার্ট এলইডি বাল্বে রয়েছে গুগল অ্যাসিস্টেন্ট আর আমাজন অ্যালেক্সা'র সাপোর্ট। এমআই হোম অ্যাপ থেকেই এই স্মার্ট এলইডি বাল্ব নিয়ন্ত্রণ করা যাবে। শুধু তাই নয়, অ্যাপের সাহায্যে এই বাল্ব কখন অন বা অফ করবেন সেই সময়সূচিও ঠিক করা যায়। শুক্রবার প্রতিষ্ঠানের অফিসিয়াল...
আইসিসির ‘সেরা ৫ চমকের’ একজন মোসাদ্দেক

আইসিসির ‘সেরা ৫ চমকের’ একজন মোসাদ্দেক

Cover Story
আইসিসির 'সেরা ৫ চমকের' একজন মোসাদ্দেক বাংলাদেশের বিশ্বকাপ দলে সবচেয়ে বড় চমকের নাম আবু জায়েদ রাহী। কিন্তু আইসিসির চোখে রাহী কোনো চমকই নন! ইংল্যান্ড অ্যান্ড ওয়েলসে আসন্ন ওয়ানডে বিশ্বকাপের জন্য ইতোমধ্যে নিজেদের স্কোয়াড ঘোষণা করে দিয়েছে অংশগ্রহনকারী ১০ দেশ। শেষ মুহূর্তে দু-একজনকে দলে নিয়ে চমক দিয়েছে অনেক দল। যাদের বিশ্বকাপে সুযোগের সম্ভাবনা ছিল একেবারেই ক্ষীণ। চমকের তালিকায় থাকা ক্রিকেটারদের মধ্য থেকে সেরা পাঁচজনকে বেছে নিয়েছে ক্রিকেটের প্রধান সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। আইসিসির ওয়েবসাইটে প্রকাশিত ওই ৫ জনের মধ্যে বাংলাদেশের একজন রয়েছেন। তিনি হলেন- মোসাদ্দেক হোসেন সৈকত। অন্য চারজন হলেন- নিউজিল্যান্ডের টম ব্লানডেল, ভারতের বিজয় শংকর, আফগানিস্তানের হামিদ হাসান ও শ্রীলঙ্কার মিলিন্দা সিরিবর্ধনে। মোসাদ্দেক হোসেন (বাংলাদেশ) : ২০১৬ সালের সেপ্টেম্বরে আফগানিস্তানের বিপক্ষে ম্য...
মুখে লম্বা দাড়ি নিয়ে সাকিব এর ‘জুমা মুবারক’ পোস্টে মন্তব্যের ঝড়

মুখে লম্বা দাড়ি নিয়ে সাকিব এর ‘জুমা মুবারক’ পোস্টে মন্তব্যের ঝড়

Cover Story
মুখে লম্বা দাড়ি নিয়ে সাকিব এর 'জুমা মুবারক' পোস্টে মন্তব্যের ঝড় গাড়িতে বসে আছেন তিনি। মুখে বড় দাড়ি। একটা ক্লোজ শট সেলফি। এ ছবি দিয়ে সবাই 'জুমা মুবারক' জানিয়েছেন ক্রিকেট ক্রেজ সাকিব আল হাসান। এই ক্রিকেট তারকার কোনো পোস্ট মানেই তা ভাইরাল। এটাও তাই। তবে এ ছবিতে কিছু বিরূপ মন্তব্য এসেছে। মূলত তার এই দাড়ি নিয়ে কমেন্টের ঘরে আলোচনা-সমালোচনা ঝড় বইছে। এখানে মানুষের নানা প্রতিক্রিয়া একনজরে দেখে নেয়া যাক। মোজাম্মেল বাচ্চু নামের একজন প্রশংসাসূচক বাক্যে লিখেছেন, আলহামদুলিল্লাহ। ভালো এবং সুন্দর দেখাচ্ছে। তবে এই কমেন্টে আসিফুল অভি লিখেছেন, হুজুগে খুশি হওয়ার আগে ছবিটা জুম করে দেখেন! এইটা লাগানো দাড়ি! বিঃদ্রঃ দাড়ির আঠাযুক্ত স্টিকার দেখা যাচ্ছে! আবু সাঈদ তুহিন বলছেন, মাশাআল্লাহ লেখার আগে ফটোটা জুম করে দেখুন...সাকিব এটা না করলেও পারতো। ইব্রাহিম খলিল দিপু বলছেন, সাকিব ভাই, খুশি হলাম আপনার এমন পরিবর্...
গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড ফ্যাশন শোতে বাংলাদেশের আসমা সুলতানা

গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড ফ্যাশন শোতে বাংলাদেশের আসমা সুলতানা

Cover Story, Entertainment
গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড ফ্যাশন শোতে বাংলাদেশের আসমা সুলতানা ফ্যাশন এন্টারপ্রেনার হিসেবে আসমা সুলতানা সাফল্য পেয়েছেন। সময় যতই গড়াচ্ছে, ক্যারিয়ারে যোগ হচ্ছে, একের পর এক নতুন পালক। দীর্ঘদিন ধরে কাজ করছেন মাল্টি ব্র্যান্ড আউটলেট এক্সটেসি ও তার সহযোগি ব্যান্ড জোয়ান অ্যাশ অ্যান্ড জারজেইনের প্রধান ডিজাইনার হিসেবে। খবর হলো, প্রথম বাংলাদেশি হিসেবে চলতি মাসের (৬ এপ্রিল) শুরুর দিকে মাদ্রিদে অনুষ্ঠিত গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড ফ্যাশন শোতে অংশগ্রহণ করেছেন তিনি। ২৫ এপ্রিল, বৃহস্পতিবার দুপুরে আলাপকালে এ তথ্য জানিয়েছেন দুই দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশ ও আন্তর্জাতিক অঙ্গনে ফ্যাশন ডিজাইনার হিসেবে কাজ করে যাওয়া আসমা সুলতানা। গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড ফ্যাশন শো-এর উদ্দেশ্য হলো, পূর্বের রেকর্ড ভেঙে নতুন ইতিহাস তৈরি করা। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। এবার দুটি রেকর্ড গড়তে যাচ্ছে আয়োজনটি। এরমধ্যে একটি, সবচেয়ে বেশি স...
চট্টগ্রাম মেডিক্যাল কলেজের শিশুরোগ বিভাগের প্রধান ডা. প্রণব কুমার চৌধুরীর পরামর্শ : শিশু-কিশোরদের বাতজ্বর হলে করণীয়

চট্টগ্রাম মেডিক্যাল কলেজের শিশুরোগ বিভাগের প্রধান ডা. প্রণব কুমার চৌধুরীর পরামর্শ : শিশু-কিশোরদের বাতজ্বর হলে করণীয়

Cover Story, Health and Lifestyle, Kids Health
শিশু-কিশোরদের বাতজ্বর বারবার বাতজ্বরে আক্রান্ত হলে ৬০ থেকে ৯০ শতাংশ শিশু-কিশোরের হৃৎপিণ্ডের ভাল্ব নষ্ট হতে পারে বা অন্যান্য হৃদরোগ হতে পারে। তবে সঠিক সময়ে চিকিৎসা নিলে বাতজ্বর ভালো হয়। সতর্কতামূলক কিছু পদক্ষেপ নিলে তা প্রতিরোধও করা যায়। লিখেছেন চট্টগ্রাম মেডিক্যাল কলেজ ও হাসপাতালের শিশুরোগ বিভাগের প্রধান অধ্যাপক ডা. প্রণব কুমার চৌধুরী পাঁচ থেকে ১৫ বছর বয়সী শিশুদের স্ট্রেপটো গলা ব্যথা সন্দেহ হওয়ার সঙ্গে সঙ্গে চিকিৎসা করানো উচিত। এতে বাতজ্বর হওয়া থেকে শিশুরা রক্ষা পাবে স্কুলগামী শিক্ষার্থীদের স্ট্রেপটোকক্কাস নামক এক ধরনের বিশেষ শ্রেণির জীবাণু আক্রমণ করতে পারে। এর কারণে গলা ব্যথা, গিরা ব্যথা ও জ্বর হয়—যা বাতজ্বর নামে পরিচিত। সাধারণত এসব উপসর্গের চার বা পাঁচ সপ্তাহ পর বাতজ্বর দেখা দেয়। দুই-তিন সপ্তাহের মধ্যে কোনো চিকিৎসা না দিলেও মনে হয় যেন সেরে গেছে এবং কিছুদিন পর আবার দেখা দেয়। &nb...
আনোয়ার খান মডার্ন মেডিক্যাল কলেজের ইএনটি বিভাগের প্রধান ডা. এম আলমগীর চৌধুরীর পরামর্শ : কণ্ঠের যত্ন নেয়ার প্রয়োজন আছে

আনোয়ার খান মডার্ন মেডিক্যাল কলেজের ইএনটি বিভাগের প্রধান ডা. এম আলমগীর চৌধুরীর পরামর্শ : কণ্ঠের যত্ন নেয়ার প্রয়োজন আছে

Cover Story, Health and Lifestyle
কণ্ঠের যত্ন নেয়ার প্রয়োজন আছে কণ্ঠস্বরজনিত কোনো না কোনো সমস্যায় ভুগছে বিশ্বের লাখো কোটি মানুষ। কিভাবে কণ্ঠ সুস্থ রাখা যায়, জানাচ্ছেন আনোয়ার খান মডার্ন মেডিক্যাল কলেজ ও হাসপাতালের নাক, কান ও গলা বিভাগের প্রধান অধ্যাপক ডা. এম আলমগীর চৌধুরী গলার সামনে স্বরযন্ত্র (ল্যারিংস) অবস্থিত। এতে দুটি কণ্ঠনালি (ভোকাল কর্ড) থাকে। এই নালি দুটির কম্পনের মাধ্যমে শব্দ তৈরি হয়। শ্বাস-প্রশ্বাসের সময় ফুসফুস থেকে প্রবাহিত বাতাস কণ্ঠনালিতে কম্পনের সৃষ্টি করে। কথা বলা বা গান গাওয়ার সময় এই কম্পন হয় প্রতি সেকেন্ডে ১০০ থেকে এক হাজারবার। একজন প্রাপ্তবয়স্ক লোকের দিনে ১০ লাখবার কণ্ঠনালি দুটির সংস্পর্শ হয়। কণ্ঠনালির ওপর আমরা কতটুকু নির্ভরশীল, তা এ থেকেই বোঝা যায়। তাই কণ্ঠ সুস্থ রাখা খুবই জরুরি। কণ্ঠের যত্ন নেয়ার প্রয়োজন আছে লক্ষণ কণ্ঠনালির সমস্যার লক্ষণ হলো—গলা ব্যথা, কণ্ঠস্বর পরিবর্তন, কাশি,...
হাঁস মুরগির রোগ ও তার প্রতিকার

হাঁস মুরগির রোগ ও তার প্রতিকার

Agriculture Tips
  হাঁস মুরগির রোগ ও তার প্রতিকার বাংলাদেশে প্রতি বৎসর বিভিন্ন রোগে বহু মোরগ-মুরগি মারা যায়। এ সকল রোগের মধ্যে প্রধান হচ্ছে রানীক্ষেত, মুরগির বসন্ত, মুরগির কলেরা, গামবোরো, ইনফেকসাস ব্রংকাইটিস, রক্ত আমাশয় বা ককসিডিওসিস ইত্যাদি। রানীক্ষেত: রানীক্ষেত রোগের জীবানু একপ্রকার ভাইরাস। সাধারণতঃ সকল বয়সের ও সকল জাতের  মোরগ-মুরগিই রানীক্ষেত রোগ দ্বারা আক্রান্ত হয়। মোরগ-মুরগি ছাড়াও কবুতর, দোয়েল, কোয়েল, কাক, পেঁচা, ঘুঘু, চড়ুই, শালিক, ময়ূর, কাকাতুয়া, টিয়া, ময়না ইত্যাদি বিভিন্ন প্রকার পাখি এই রোগ জীবানু দ্বারা  আক্রান্ত হতে পারে। হাঁস (পাতি হাঁস) বা রাজহাঁসের সচরাচর এই রোগ দেখা যায় না। রানীক্ষেত রোগের লক্ষণগুলোর মাঝে চুনা বা সবুজ রংয়ের রক্তাক্ত কিংবা তরল পায়খানাই প্রধান। রোগাক্রান্ত পাখির শ্বাস-প্রশ্বাস দ্রুততর হয়, বাচ্চা মোরগ-মুরগি হা করে শ্বাস নেয় মাঝে মাঝে আক্রান্ত মোরগ-মুরগি ঘাড় বাঁকা হয়ে...
মুরগীর রোগ পরিচিতি, লক্ষণ ‍ও চিকিৎসা : রানীক্ষেত রোগ

মুরগীর রোগ পরিচিতি, লক্ষণ ‍ও চিকিৎসা : রানীক্ষেত রোগ

Agriculture Tips
বাংলাদেশের পোল্ট্রী শিল্পে রানীক্ষেত রোগ পরিচিত একটি নাম । রানীক্ষেত অত্যন্ত একটি সংক্রমক , মারাত্বক রোগ। এটি একটি ভাইরাসজনিত রোগ । প্রতি বছর এই দেশের কোটি কোটি টাকা নষ্ট হয়ে যাচ্ছে এই রোগের জন্য । বাংলাদেশের প্রতিটি জেলায় এই রোগের বিস্তার দেখা যায় । এই পবে আমি রানীক্ষেত রোগ সম্পকে বিস্তারিত তুলে ধরছি ———– রানিক্ষেত রোগের ইতিহাস রানীক্ষেত রোগের অপর নাম নিউ ক্যাসল ডিজিজ , এই রোগ ১৯২৬ সালে প্রথম পাওয়া যায় জাভা, ইন্দোনেশিয়া, এবং ইংল্যান্ডের নিউ ক্যাসল আপন টাইনে নামক স্থানে। উপমহাদেশে বিশেষত বাংলাদেশ, ভারত, পাকিস্থানে এই রোগকে রানীক্ষেত নামেই পরিচিত, তবে বিশ্বের অন্যত্র এই রোগ কে নিউ ক্যাসল ডিজিজ বলে । রানীক্ষেত রোগ সম্পকে কিছু তথ্যঃ রানিক্ষেত রোগ এভিয়ান প্যারামিক্সোভাইরাস ১ এর জন্য হয়ে থাকে। এই ভাইরাস single stranded RNA virus । Family : Paramyxovirus Genus : Rubilavirus ...
হঠাৎ গলায় খাবার আটকে গেলে করণীয়

হঠাৎ গলায় খাবার আটকে গেলে করণীয়

Cover Story, Health and Lifestyle
হঠাৎ গলায় খাবার আটকে গেলে গলার ভেতর শ্বাসনালি ও খাদ্যনালি পাশাপাশি থাকে বলে খাওয়ার সময় শ্বাসনালির ওপরের অংশটি স্বয়ংক্রিয়ভাবে ঢাকা পড়ে যায়। কিন্তু বিস্কুট, মুড়ি, কেকজাতীয় শুকনো খাবার খেলে, তাড়াহুড়া করে খেলে, খাবার সময় কথাবার্তা বললে বা অন্য কোনো শারীরিক কাজ করলে সেই খাবার খাদ্যনালিতে না গিয়ে শ্বাসনালিতে ঢুকে শ্বাসনালি বন্ধ হয়ে মৃত্যু পর্যন্ত হতে পারে।   এ সময় বেসিক লাইফ সাপোর্ট জানা লোক ছাড়া অন্য কারোর মাধ্যমে গলায় আঙুল ঢুকিয়ে খাবারের টুকরাটা বের করে আনার চেষ্টা করা উচিত নয়। সময়টা এ ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ। দ্রুত ব্যবস্থা না নেওয়া মানে মৃত্যুর দিকে এগিয়ে যাওয়া   হেইমলিচ ম্যানইউভার শ্বাসনালিতে খাদ্য আটকে গিয়ে দুর্ঘটনার হাত থেকে রেহাই পেতে বিখ্যাত আমেরিকান ইএনটি স্পেশালিস্ট হেনরি হেইমলিচ ১৯৭৪ সালে একটা পদ্ধতি আবিষ্কার করেন, যা বেশ কার্যকর। তাঁর নামা...
জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের ক্যান্সার ইপিডেমিওলজি বিভাগের বিভাগীয় প্রধান ডা. মোহাম্মদ হাবিবুল্লাহ তালুকদারের পরামর্শ : ক্যান্সার স্ক্রিনিং অত্যন্ত জরুরি

জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের ক্যান্সার ইপিডেমিওলজি বিভাগের বিভাগীয় প্রধান ডা. মোহাম্মদ হাবিবুল্লাহ তালুকদারের পরামর্শ : ক্যান্সার স্ক্রিনিং অত্যন্ত জরুরি

Cover Story, Health and Lifestyle
ক্যান্সার স্ক্রিনিং অত্যন্ত জরুরি ডা. মোহাম্মদ হাবিবুল্লাহ তালুকদার রাসকিন, সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, ক্যান্সার ইপিডেমিওলজি বিভাগ, জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতাল একজন সুস্থ ব্যক্তির মধ্যে ক্যান্সারের লক্ষণ হয়তো এখনো প্রকাশ পায়নি, কিন্তু তার আদৌ ক্যান্সার রয়েছে কি না বা হতে পারে কি না—এ বিষয়ে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করা যেতে পারে। একেই বলে ক্যান্সার নির্ণয়ের পরীক্ষা বা ক্যান্সার স্ক্রিনিং। এটি খুব জরুরি এ জন্য যে আগে থেকেই স্ক্রিনিং করা হলে এবং প্রাথমিক পর্যায়ে ক্যান্সার ধরা পড়লে চিকিৎসা অনেকটা সহজ হয়ে যায়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, উন্নয়নশীল দেশে স্তন ক্যান্সার, জরায়ুমুখের ক্যান্সার, মুখগহ্বরের ক্যান্সারের আশঙ্কা বেশি থাকে। তাই এগুলোর ক্ষেত্রে স্ক্রিনিং করা উচিত।   নির্ণয়পদ্ধতি নিজে নিজে সতর্ক হয়ে, রক্ত পরীক্ষা, বায়োপসি, এফ...
‘মাসের ত্রিশ দিনই ক্যামেরার সামনে থাকতে হচ্ছে’ : অপূর্ব

‘মাসের ত্রিশ দিনই ক্যামেরার সামনে থাকতে হচ্ছে’ : অপূর্ব

Cover Story, Entertainment
এখন প্রায় সব মানুষের হাতে স্মার্ট ফোন আছে। ইন্টারনেট ব্যবহারও অনেক সহজ হয়ে গেছে। যে কেউ ইউটিউবে নিজের পছন্দের নাটক-ফিল্ম দেখতে পাচ্ছে। আমাদের নাটকের দর্শক এখন ইউটিউবে বেশি। নাটকের দর্শক নিয়ে এভাবে মন্তব্য করলেন জনপ্রিয় অভিনেতা অপূর্ব। তিনি আরো বলেন, আমার অভিনীত অনেক নাটক টেলিভিশনের চেয়ে ইউটিউবে প্রকাশের পর দর্শকের ভালো সাড়া পেয়েছি। গতকাল ইউটিউবে সিনেমাওয়ালা চ্যানেলে প্রকাশ হয় অপূর্বর ‘প্লেবয়’ শিরোনামের একটি নাটক। এটিতে তার সঙ্গে জুটি বাঁধেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন। নির্মাণ করেছেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। এটি প্রসঙ্গে অপূর্ব বলেন, নাটকটির মধ্যে দর্শকের জন্য ভালো একটি ম্যাসেজ আছে। গল্পটিও ব্যাতিক্রম। নাটকটিতে আরো অভিনয় করেছেন সারিকা সাবা, নীলাঞ্জনা নীল, পূজা, মিলি বাশার প্রমুখ। এই অভিনেতা বর্তমানে ঈদের নাটকে ব্যস্ত সময় পার করছেন বলে জানান। ব্যস্ততা প্রসঙ্গে ‘বড় ছেলে’খ্যাত...
ক্যান্সার নিয়ন্ত্রণে দরকার পরিবেশ এবং জীবনযাত্রা প্রণালীর পরিবর্তন

ক্যান্সার নিয়ন্ত্রণে দরকার পরিবেশ এবং জীবনযাত্রা প্রণালীর পরিবর্তন

Cover Story, Health and Lifestyle
  ক্যান্সার নিয়ন্ত্রণে দরকার পরিবেশ এবং জীবনযাত্রা প্রণালীর পরিবর্তন পৃথিবীর বিভিন্ন স্থানে ক্যান্সারের প্রাদুর্ভাবের তারতম্য বিশ্লেষণে দেখা গেছে, বেশির ভাগ ক্যান্সারই (৯০%) মানুষের জীবনযাত্রা প্রণালীর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। পরিবেশ, খাদ্যাভ্যাস এবং সামাজিক রীতি-নীতি ক্যান্সারের প্রাদুর্ভাবকে প্রভাবিত করে। যেমন—জাপানে পাকস্থলী ও যকৃতের ক্যানসার বেশি হয়। কিন্তু সাদা চামড়াবিশিষ্ট আমেরিকানদের তুলনায় জাপানিদের অন্ত্র ও প্রস্টেট গ্রন্থির ক্যান্সার অনেক কম হয়। আবার এই জাপানিরাই যখন আমেরিকায় স্থায়ীভাবে বসবাস শুরু করে, তখন তাদের পাকস্থলী ও যকৃতের ক্যান্সারের হার কমে যায়; অন্ত্র ও প্রস্টেট গ্রন্থির ক্যান্সার আগের তুলনায় বেড়ে যায়। এতে স্পষ্টতই প্রতীয়মান হয় যে পরিবেশ ও জীবনযাত্রা প্রণালী ক্যান্সারের প্রাদুর্ভাবের অন্যতম কারণ।   ক্যান্সার ও জীবনযাত্রা প্রণালীকে খাদ্যাভ্যাস, সা...