সিছুয়ানে বিরল খনিজের বিশাল মজুত
মার্চ ২২, সিএমজি বাংলা ডেস্ক: চীনের দক্ষিণ-পশ্চিমের প্রদেশ সিছুয়ানের মাওনিউপিং খনি এলাকায় বিপুল পরিমাণ বিরল খনিজ বা রেয়ার আর্থ রিজার্ভের সন্ধান পাওয়া গেছে। সেইসঙ্গে সেখানে আরও কিছু গুরুত্বপূর্ণ খনিজের মজুতও শনাক্ত করা হয়েছে।
বৃহস্পতিবার চীনের প্রাকৃতিক সম্পদ মন্ত্রণালয়ের প্রকাশিত তথ্যানুযায়ী, সিছুয়ানের মিয়াননিং কাউন্টির মাওনিউপিং খনি অঞ্চলে মোট ৯৬ লাখ ৬৫ হাজার ৬০০ টন রেয়ার আর্থ অক্সাইড শনাক্ত করা হয়েছে। পাশাপাশি ২ কোটি ৭১ লাখ ৩৫ হাজার ৪০০ টন ফ্লোরাইট এবং ৩ কোটি ৭২ লাখ ২৭ হাজার ৭০০ টন বারাইটের মজুত পাওয়া গেছে।
আধুনিক প্রযুক্তি শিল্পের গুরুত্বপূর্ণ কাঁচামাল ফ্লোরাইট। এটি মহাকাশ গবেষণা, রেফ্রিজারেশন, ওষুধ শিল্প, ইলেকট্রনিক্স, যন্ত্রপাতি তৈরি এবং পারমাণবিক শক্তিতে ব্যাপকভাবে ব্যবহৃত হয়।
অন্যদিকে তেল ও গ্যাস ড্রিলিং শিল্পে ব্যবহৃত হয় বারাইট। পাশাপাশি রাসায়নিক শিল্প, ফিলার এবং মেডিকেল...













