স্ত্রীকে হত্যার পর লাশে আগুন দেন তিনি!
স্ত্রীকে শ্বাসরোধে হত্যার পর লাশে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। বুধবার রাজধানীর দক্ষিণ মুগদার ব্যাংক কলোনির একটি বাসায় এই ঘটনা ঘটে।
নিহত ওই নারীর নাম হাসি বেগম (২৭)। অভিযুক্ত স্বামী হলেন কমল হোসেন (৩০)। এ ঘটনায় মুগদা থানায় হত্যা মামলা করেছেন হাসির বাবা শেখ আলতাফ ঢালি। সেই মামলায় অভিযুক্ত কমল হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বছরখানেক প্রেমের সম্পর্কের পর দুজন আট মাস আগে বিয়ে করেছিলেন।
মুগদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রণয় কুমার সাহা প্রথম আলোকে বলেন, হাসি ও তাঁর স্বামী কমল দুজনেরই ছিল দ্বিতীয় বিয়ে। বিচ্ছেদের পর প্রথম স্বামী সুজনের সঙ্গে হাসি বেগমের যোগাযোগ ছিল বলে আটকের পর দাবি করেন কমল। এ নিয়ে হাসি ও কমলের মধ্যে দাম্পত্য কলহ ছিল। এ কারণে স্ত্রীকে গলাটিপে হত্যা করেন কমল। হত্যাকাণ্ডের আলামত মুছে ফেলার জন্য হাসির শরীরে কেরোসিন দিয়ে আগুন ধরিয়ে দেন তিনি। হাসির শরী...













