ইবনে সিনার বক্ষব্যাধি বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ আজিজুর রহমান বললেন, শ্বাসকষ্ট কোনো রোগ নয়!
শ্বাসকষ্ট কোনো রোগ নয়!
ডা. মোহাম্মদ আজিজুর রহমান
নিঃশ্বাস ছাড়া মানুষ স্থবির, মৃত। শ্বাসকষ্ট মানুষের নিঃশ্বাস কেড়ে নিয়ে তাকে মৃত্যুর কোলে ফেলে দেয়। তাই যাদের শ্বাসকষ্ট রয়েছে, তাদের উচিত বাড়তি সাবধানতা অবলম্বন করা।
শ্বাসকষ্ট কী?
শ্বাসকষ্টের লক্ষণগুলো হলো—শ্বাস বন্ধ হয়ে যাওয়া, শ্বাস নিতে না পারা, শ্বাস নিতে সমস্যা হওয়া, রেসপিরেটরি ডিসট্রেস নামেও পরিচিত। এই অসুবিধার সঙ্গে মানসিক অভিজ্ঞতা বা অনুভূতিও সম্পর্কযুক্ত। এই অনুভূতির কোনো শারীরবৃত্তীয় কারণ না থাকলেও শ্বাসকষ্টের কারণে একজন ব্যক্তির এমন অনুভূতি হতে পারে।
কারণ
♦ হাঁপানি বা অ্যালার্জি।
♦ ঠাণ্ডা লাগার ফলেও অনেকের শ্বাসকষ্ট দেখা দেয়।
♦ অবস্ট্রাক্টিভ স্লিপ অ্যাপনিয়া।
♦ সাইনোসাইটিস, হার্ট ফেইলিওর, নিউমোনিয়া ইত্যাদি রোগ।
♦ ক্রনিক অবস্ট্রাক্টিভ পালমোনারি ডিজিজ (সিওপিডি)
এ ছ...














