ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করতে আপত্তি নেই : শাহানা
মনে আছে শাহানা গোস্বামীকে? আরে শাহানা বলিউড অভিনেত্রী। তবে আমাদের মনে রাখার কারণ হলো এই শাহানা বাংলাদেশের আলোচিত ছবি রুবাইয়াত হোসেনের'আন্ডার কনস্ট্রাকশন' এ অভিনয় করেছেন। মন্ট্রিয়াল বিশ্ব চলচ্চিত্র উৎসব, স্টকহোম চলচ্চিত্র উৎসবসহ আন্তর্জাতিক বেশ কয়েকটি উৎসব মাতিয়েছিল ছবিটি। এর আগে অবশ্য বাংলাদেশের মেহেরজান ছবিতেও অভিনয় করেছিলেন তিনি। তবে বলিউড অভিনেত্রী আলোচনায় এলেন ভিন্নভাবে।
ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয়ের অভিজ্ঞতা নিয়ে খুব একটা কথা বলতে শোনা যায় না নায়ক নায়িকাদের। ছবির প্রয়োজনে অনেকে করেন ঠিকই। ঘনিষ্ঠ দৃশ্যে অস্বস্তি হয় কী হয় না সে নিয়ে খুব একটা মুখ খোলেন না অভিনেত্রীরা। তবে ব্যতিক্রম তু হ্যায় মেরা সানডে ছবির অভিনেত্রী শাহানা গোস্বামী। বললেন, ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয়ে তাঁর অসুবিধা হয় না।
বলিউডে শাহানা যে খুব পরিচিত মুখ তা বলা যাবে না। রক অন, রু বু রু ও হিরোইনের মতো ছবিতে অভিনয় করেছেন। তবে প্রচারের...












