দীর্ঘ দিন ডায়েটিংয়ে লেগে থাকার উপায় জেনে নিন
ডায়েটিংয়ে লেগে থাকা কঠিন কাজ৷ প্রবল উৎসাহে শুরু হলেও, মাঝে মাঝেই পদস্খলন হয়৷ এক–আধবার হলে তাতে বিরাট ক্ষতি কিছু নেই৷ কারণ ডায়েটিংয়ের নিয়মই হল, সপ্তাহে এক–আধ দিন নিয়ম করে অনিয়ম করা, তাতে বাকি দিনগুলিতে ডায়েটিংয়ে লেগে থাকা সহজ হয়৷
কিন্তু বাধা হয়ে দাঁড়ায় মন৷ একটা বিরিয়ানি বা আইসক্রিমের হাত ধরে এত লোভ এসে জমা হয় যে তার হাত ধরে পর পর আরও ক’দিন উল্টোপাল্টা খেয়ে ফেলার পর আবার নতুন করে শুরু করতে হয় সব৷ খারাপ হয় মন৷
কিন্তু একটু প্রস্তুতি নিয়ে কাজে নামলে, এই সব ছোটখাটো বিচ্যুতি সামলে ডায়েটিংয়ে লেগে থাকা যায় অনায়াসেই৷ তা হলে কী করবেন? কী ভাবে নেবেন প্রস্তুতি? জেনে নিন, ডায়েটিংয়ের আগে কী কী করতে হবে আর কী কী করা যাবে না৷
ওজন কমাতে মাথায় রাখুন ডায়েটিংয়ের গুরুত্ব।
ডায়েটিংয়ের প্রস্তুতি
কী কী খাবার দেখলে নিজেকে সামলাতে পারেন না তা নোট করুন৷ তার মধ্যে য...














