Sample Page - Page 30 of 481 - Mati News
Wednesday, July 22

Sample Page

শেনচেনে ১৮তম আন্তর্জাতিক ব্যাটারি মেলা

শেনচেনে ১৮তম আন্তর্জাতিক ব্যাটারি মেলা

China
মে ১৫, সিএমজি বাংলা ডেস্ক: চীনের প্রযুক্তি নগরী শেনচেনে শুরু হয়েছে ১৮তম চীন আন্তর্জাতিক ব্যাটারি মেলা। ১৩-১৫ মে পর্যন্ত চলা এই মেলায় নবায়নযোগ্য জ্বালানিচালিত যানবাহন এবং জ্বালানি সংরক্ষণ ব্যবস্থার সক্ষমতা বৃদ্ধিতে সহায়ক একগুচ্ছ অত্যাধুনিক প্রযুক্তি ও পণ্য প্রদর্শিত হচ্ছে। এবারের মেলায় ৩ হাজারের বেশি প্রদর্শক অংশ নিয়েছেন এবং ৩.৫ লাখেরও বেশি দর্শনার্থী সমাগম হবে বলে আশা করা হচ্ছে। বিশ্বের অন্যতম শীর্ষ ব্যাটারি নির্মাতা প্রতিষ্ঠান ক্যাটলসহ শিল্পের সব বড় নামগুলো এখানে উপস্থিত রয়েছে। কাঁচামাল এবং উৎপাদন সরঞ্জাম থেকে শুরু করে ব্যাটারি সেল, সিস্টেম এবং রিসাইক্লিং—পুরো শিল্প চেইনকে একই ছাদের নিচে নিয়ে এসেছে এই আয়োজন। মেলায় প্রদর্শিত উদ্ভাবনগুলোর মধ্যে বিশেষ নজর কেড়েছে 'সোডিয়াম-আয়ন' ব্যাটারির বিশেষ সেপারেটর। ব্যক্তিগত যানবাহনের পাশাপাশি বড় আকারের বিদ্যুৎ সাশ্রয় প্রকল্পের জন্য আনা হয়েছে লিকুইড-কু...
চীনে উন্নতজাতের ছাগলের সফল ক্লোনিং

চীনে উন্নতজাতের ছাগলের সফল ক্লোনিং

China
ফয়সল আবদুল্লাহ: উত্তর-পশ্চিম চীনের শায়ানসি প্রদেশে গবেষকরা প্রথমবারের মতো ছয়টি উন্নতজাতের বেশি দুধ দেয় এমন জাতের ছাগলের সফল ক্লোন সম্পন্ন করেছেন। চীনের পশু প্রজনন প্রযুক্তিতে যা একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি। গবেষণাটি পরিচালনা করেছে নর্থওয়েস্ট এঅ্যান্ডএফ বিশ্ববিদ্যালয়ের একটি দল। ক্লোন করা ছাগলগুলোর মধ্যে চারটি পুরুষ ও দুটি স্ত্রী। এগুলো তৈরি করা হয়েছে উচ্চমানের সানেন জাতের ডোনার ছাগল থেকে, যাদের গড় বার্ষিক দুধ উৎপাদন ২,৮০০ কেজিরও বেশি। গবেষকরা জানান, এই ছাগলগুলো শুধু বেশি দুধই দেয় না, বরং এদের দুধের চর্বি ও প্রোটিনের মান সাধারণ ছাগলের তুলনায় বেশি। পাশাপাশি এগুলোর প্রজনন ক্ষমতা স্থিতিশীল, পরিবেশের সাথে খাপ খাওয়ানোর ক্ষমতা বেশি এবং রোগ প্রতিরোধ ক্ষমতাও ভালো। গবেষক দলটি একটি উন্নত মলিকিউলার ব্রিডিং সিস্টেম ব্যবহার করেছেন, যেখানে জিনোমিক সিলেকশন ও সোমাটিক সেল ক্লোনিং একত্র করা হয়েছে। এর মাধ্যমে...
নতুন করে স্নায়ুযুদ্ধের প্রয়োজন নেই, দরকার সংলাপ ও সহযোগিতা

নতুন করে স্নায়ুযুদ্ধের প্রয়োজন নেই, দরকার সংলাপ ও সহযোগিতা

China, Op-ed
ফয়সল আবদুল্লাহ বিশ্ব রাজনীতিতে অস্থিরতার অনেক কারণ থাকতে পারে। সেটা যে সব সময় বড় শক্তিধর রাষ্ট্রের সম্পর্কের পরিবর্তন থেকে জন্ম নেয়, এমনটা নয়। তবে বিশ্বের দুই বৃহত্তম অর্থনীতির মধ্যে স্থিতিশীল ও সুস্থ সম্পর্ক কিন্তু আন্তর্জাতিক অস্থিরতা দূর করতে পারে। কারণ তাদের পারস্পরিকভাবে জড়িত অর্থনৈতিক সম্পর্কটা গড়ে দেয় বৈশ্বিক অর্থনীতির স্থিতিশীলতার মজবুত ভিত্তি। এমন প্রেক্ষাপটে বুধবার থেকে শুক্রবার পর্যন্ত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চীন সফর স্বভাবতই গোটা বিশ্বের নজর ব্যাপক মনোযোগ কেড়েছে। চীন–যুক্তরাষ্ট্র সম্পর্ককে সঠিক পথে পরিচালিত করতে রাষ্ট্রপ্রধান পর্যায়ের কূটনীতিই অপরিহার্য। কৌশলগতভাবেও গুরুত্বপূর্ণ। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কুও চিয়াখুন বুধবার বলেছেন, চীন ট্রাম্পের এই সফরকে স্বাগত জানায়। সফরকালে দুই নেতা দ্বিপক্ষীয় সম্পর্কসহ বৈশ্বিক শান্তি ও উন্নয়ন নিয়ে গভীর মতব...

চীনের ‘ইন্টারনেট প্লাস’ উদ্যোগে ঘরে বসেই মিলছে নার্সিং সেবা

China
মে ১৩, সিএমজি বাংলা ডেস্ক: চীনে ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে স্বাস্থ্যসেবাকে আরও সহজলভ্য করতে ‘ইন্টারনেট প্লাস’ ভিত্তিক ঘরোয়া নার্সিং সেবা দ্রুত সম্প্রসারিত হচ্ছে। এ ব্যবস্থার মাধ্যমে রোগীরা মোবাইল ফোনে আবেদন করলেই প্রশিক্ষিত নার্স বাসায় গিয়ে সেবা দিচ্ছেন। চীনের জাতীয় স্বাস্থ্য কমিশনের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের শেষ নাগাদ দেশে ৬০ বছর বা তার বেশি বয়সী মানুষের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ৩২ কোটি ৩০ লাখে। এদের মধ্যে প্রায় ৪ কোটি ৫০ লাখ মানুষ বিভিন্ন ধরনের শারীরিক ও জ্ঞানগত সমস্যায় ভুগছেন। তাদের জন্য ঘরোয়া স্বাস্থ্যসেবার চাহিদা দ্রুত বাড়ছে। ২০১৯ সালের ফেব্রুয়ারিতে চীন প্রথম পরীক্ষামূলকভাবে ‘ইন্টারনেট প্লাস নার্সিং’ কর্মসূচি চালু করে। এখন বেইজিংসহ বিভিন্ন শহরের প্রায় ৬ হাজার চিকিৎসা প্রতিষ্ঠান ৭টি বিভাগে ৬০টির বেশি ধরনের হোম নার্সিং সেবা দিচ্ছে। এর মধ্যে রয়েছে মাতৃ ও নবজাতক পরিচর্যা, বয়স্কদের সেবা,...
বৈশ্বিক এআই শিক্ষা সেবা প্লাটফর্ম চালু চীনে

বৈশ্বিক এআই শিক্ষা সেবা প্লাটফর্ম চালু চীনে

China
মে ১৩, সিএমজি বাংলা ডেস্ক: চীন বৈশ্বিক পর্যায়ে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক শিক্ষা সম্প্রসারণের লক্ষ্যে একটি নতুন এআই শিক্ষা সেবা প্লাটফর্ম চালু করেছে। মঙ্গলবার পূর্ব চীনের হাংচৌ শহরে অনুষ্ঠিত বিশ্ব ডিজিটাল শিক্ষা সম্মেলন ২০২৬-এ প্লাটফর্মের উদ্বোধন করা হয়। নতুন এই প্লাটফর্মের মাধ্যমে সীমান্তপারের উচ্চমানের শিক্ষা ভাগাভাগি সহজ হবে এবং শিক্ষাক্ষেত্রে এআই প্রযুক্তির ব্যবহার আরও বিস্তৃত হবে বলে আশা করা হচ্ছে। উদ্যোগটি মূলত স্মার্ট এডুকেশন অব চায়না প্লাটফর্মের সম্প্রসারিত সংস্করণের অংশ। এই ডিজিটাল শিক্ষা প্লাটফর্মটি বিশ্বের প্রায় ২২০টি দেশ ও অঞ্চলে ব্যবহার করা হচ্ছে। নতুন সংস্করণে আন্তর্জাতিক ব্যবহারকারীদের জন্য বেশ কিছু সুবিধা যুক্ত করা হয়েছে, যার মধ্যে রয়েছে আজীবন শিক্ষার জন্য একটি লার্নিং হাব এবং চীনা ভাষা শেখার অনলাইন কমিউনিটি। ১১ থেকে ১৩ মে পর্যন্ত চলা সম্মেলনে স্মার্ট শিক্ষার ক্ষে...

শাংহাইয়ে এআই পণ্যের শোরুম চালু

China
মে ১৩, সিএমজি বাংলা ডেস্ক: চীনের শাংহাইতে বিশ্বের বিভিন্ন দেশের অত্যাধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিনির্ভর পণ্য নিয়ে চালু হয়েছে একটি বিশেষ বিক্রয়কেন্দ্র। সোমবার আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করা এই শোরুমে ৫০০টিরও বেশি আধুনিক এআই পণ্য রাখা হয়েছে। ‘মেটএআই হাব’ নামে কেন্দ্রটি প্রায় ২ হাজার বর্গমিটার এলাকাজুড়ে নির্মিত। এখানে শিক্ষা সহায়ক রোবট, স্মার্ট স্বাস্থ্য সহকারী, বুদ্ধিমান অফিস সরঞ্জাম এবং পোষা প্রাণীর জন্য এআই সঙ্গীর মতো নানা প্রযুক্তিপণ্য প্রদর্শিত হচ্ছে। এখানে রোবটের নাচ দেখা, এআইয়ের সঙ্গে সরাসরি কথোপকথন এবং স্মার্ট হোম প্রযুক্তি পরীক্ষার সুযোগও রয়েছে। এ ছাড়া প্রযুক্তি উদ্ভাবকদের জন্য এখানে ‘সৃজনশীল অঞ্চল’ তৈরি করা হয়েছে। স্টার্টআপ উদ্যোক্তারা নতুন প্রযুক্তির নমুনা তৈরি ও বাজারে এর সম্ভাবনাও পরীক্ষা করছেন এখানে। উদ্যোক্তা লান ছাওসিয়াং জানালেন, এখানে তিনি আধুনিক ডেস্কটপ ফাইভ...
চীনের ৯৬ শতাংশ গ্রামে এখন ট্যাপের পানি

চীনের ৯৬ শতাংশ গ্রামে এখন ট্যাপের পানি

China
মে ১৩, সিএমজি বাংলা ডেস্ক: ২০২৫ সালের শেষ নাগাদ চীনের ৯৬ শতাংশ গ্রামীণ এলাকা ট্যাপের পানি সরবরাহের আওতায় পৌঁছেছে। মঙ্গলবার দেশটির পানিসম্পদ মন্ত্রণালয় জানিয়েছে এ তথ্য। মন্ত্রণালয় সংবাদ সম্মেলনে জানায়, গত বছরের শেষ নাগাদ চীনের গ্রামীণ জনসংখ্যার ৭১ শতাংশই পানি সরবরাহ প্রকল্পগুলোর আওতায় এসেছে। একই সময়ে চীনে প্রায় ৩৮ লাখ ২০ হাজার গ্রামীণ পানি সরবরাহ প্রকল্প গড়ে উঠেছে। চতুর্দশ পঞ্চবার্ষিক পরিকল্পনা (২০২১-২০২৫) চলাকালে চীনের দারিদ্র্যমুক্ত এলাকাগুলো পানি সংরক্ষণ খাতে ৯১৪ দশমিক ৯ বিলিয়ন ইউয়ান বিনিয়োগ করেছে। মন্ত্রণালয়ের তথ্যানুসারে, চীন ২০২৬ সালের শেষ নাগাদ গ্রামীণ এলাকায় ট্যাপের মাধ্যমে পানি পাওয়ার হার ৯৭ শতাংশে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করেছে। ২০৩০ সালের মধ্যে ট্যাপের মাধ্যমে পানি পাওয়ার হার ৯৮ শতাংশে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করেছে মন্ত্রণালয়।...
ডিজিটাল রূপান্তরে নতুন যাত্রায় সিচাং

ডিজিটাল রূপান্তরে নতুন যাত্রায় সিচাং

China
‘বিশ্বের ছাদ’ খ্যাত চীনের সিচাং স্বায়ত্তশাসিত অঞ্চলের জীবনধারা এখন আরও বদলে দিচ্ছে প্রযুক্তি। ডিজিটাল অবকাঠামো থেকে শুরু করে এখানকার প্রধান শিল্পগুলোর স্মার্ট আধুনিকীকরণ ও উদ্ভাবন এখন মিশে যাচ্ছে অঞ্চলের সামাজিক ও অর্থনৈতিক পরিমণ্ডলে। চীনের চতুর্দশ পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল থেকেই এই অঞ্চলের তথ্য ও যোগাযোগ খাত এবং পরিষেবার মান উন্নত করার ওপর অগ্রাধিকার দিয়েছে প্রশাসন। ২০২৫ সালের নভেম্বরের মধ্যে, এখানে স্থাপিত হয়েছে ৭২ হাজার মোবাইল বেস স্টেশন। দুই লাখ ৮০ হাজারেরও বেশি গ্রামীণ পরিবার সংযুক্ত হয়েছে ব্রডব্যান্ডের সাথে। ৯৪ শতাংশেরও বেশি প্রশাসনিক গ্রাম ৫জি নেটওয়ার্কের আওতায় রয়েছে। এতে লাসা পরিণত হয়েছে ‘গিগাবিট সিটি’তে, পরিণত হয়েছে একটি ৫জি-উন্নত পরীক্ষামূলক অঞ্চলেও। ২০২৫ সালের সেপ্টেম্বরে নাকছু পিপলস হসপিটাল সাড়ে চার হাজার মিটারের বেশি উচ্চতায় বিশ্বের প্রথম ৫জি-সক্ষম রোবোটিক ইউ...
চীনের সঙ্গে যৌথ সিনেমা এক অসাধারণ অভিজ্ঞতা: ফরাসি পরিচালক

চীনের সঙ্গে যৌথ সিনেমা এক অসাধারণ অভিজ্ঞতা: ফরাসি পরিচালক

China, Entertainment
চীন-ফ্রান্স যৌথ চলচ্চিত্র প্রযোজনার ভূয়সী প্রশংসা করেছেন খ্যাতিমান ফরাসি চলচ্চিত্র পরিচালক জ্যাঁ-জাক আনো। রোববার ফ্রান্সের রাজধানী প্যারিসে ১১তম চীনা চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী আয়োজনে তিনি একে 'এক অসাধারণ অভিজ্ঞতা' হিসেবে তুলে ধরেন। চীন-ফ্রান্স যৌথ প্রযোজনায় নির্মিত হয় 'উলফ টোটেম'। চলচ্চিত্রসহ সমৃদ্ধ কর্মজীবনের অধিকারী আনো চলচ্চিত্রটির শুটিং প্রক্রিয়াকে এক অসাধারণ অভিজ্ঞতা হিসেবে স্মরণ করেন। উলফ টোটেমকে যৌথ প্রযোজনার 'এক অসাধারণ অভিজ্ঞতা' বলে তুলে ধরেন। তিনি বলেন, 'শুটিং সেটে আমার সঙ্গে ৬০০ সদস্যের একটি দল কাজ করেছিল। তারা সবাই অত্যন্ত আন্তরিক, নিরলস, দক্ষ ও স্নেহশীল ছিলেন। আমি পূর্ণ স্বাধীনতা উপভোগ করেছি। প্রযোজকরাও ছিলেন অত্যন্ত চমৎকার।' শুটিং চলাকালে তিনি চীনের বনায়ন প্রচেষ্টাও প্রত্যক্ষ করেছেন বলে উল্লেখ করেন। তিনি বলেন, 'আমি এ ধরনের যৌথ প্রযোজনাকে বন্ধুত্ব ও দায়িত্ববোধের এক গল্পের ...
চীনের বৃহত্তম কার্বন ফাইবার উৎপাদন লাইন চালু

চীনের বৃহত্তম কার্বন ফাইবার উৎপাদন লাইন চালু

China
মে ১০, সিএমজি বাংলা ডেস্ক: চীনের বৃহত্তম সিঙ্গেল-লাইন ক্ষমতার ‘লার্জ-টো’ কার্বন ফাইবার উৎপাদন লাইন চালু হয়েছে দেশটির ইনার মঙ্গোলিয়া স্বায়ত্তশাসিত অঞ্চলের অর্ডোস শহরে। শুক্রবার চীনের রাষ্ট্রীয় তেল জায়ান্ট প্রতিষ্ঠান সিনোপেক আনুষ্ঠানিকভাবে এ উৎপাদন কাজ চালু করেছে। সিঙ্গেল লাইনের নকশা অনুযায়ী এর বার্ষিক উৎপাদন ক্ষমতা ৩ হাজার টনেরও বেশি। এটি উচ্চ-মানের কার্বন ফাইবার উৎপাদনে চীনের জন্য একটি বড় মাইলফলক। এই প্রকল্পটির অধীনে মোট ১০টি উৎপাদন লাইন তৈরির পরিকল্পনা রয়েছে। প্রথম ধাপে বর্তমানে দুটি লাইন চালু করা হয়েছে। দ্বিতীয় ধাপের বাকি আটটি লাইনের নির্মাণ কাজ ২০২৭ সালের শেষ নাগাদ সম্পন্ন হওয়ার কথা রয়েছে। পুরো প্রকল্পটি সম্পন্ন হলে এর মোট বার্ষিক উৎপাদন ক্ষমতা দাঁড়াবে ৩০ হাজার টনে। ‘লার্জ-টো’ কী? কার্বন ফাইবার শিল্পে যখন একটি বান্ডিল বা ‘টো’-তে ৪৮ হাজারের বেশি ফিলামেন্ট থাকে, তখন তাকে ‘লার্জ-টো’...
টানা তিন বছর ২০০ বিলিয়ন ডলার ছাড়াল চীন-রাশিয়া বাণিজ্য

টানা তিন বছর ২০০ বিলিয়ন ডলার ছাড়াল চীন-রাশিয়া বাণিজ্য

China
মে ১০, সিএমজি বাংলা ডেস্ক: বিশ্বজুড়ে নানা চ্যালেঞ্জ সত্ত্বেও চীন ও রাশিয়ার মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য এক অনন্য উচ্চতায় পৌঁছেছে। শুক্রবার বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের ইউরেশীয় বিভাগের উপ-পরিচালক মা ছি জানান, টানা তিন বছর ধরে দুই দেশের বাণিজ্যের পরিমাণ ২০০ বিলিয়ন মার্কিন ডলারের মাইলফলক ছাড়িয়েছে। সংবাদ সম্মেলনে জানানো হয়, ২০১৫ সালে চীন-রাশিয়া বাণিজ্যের পরিমাণ ছিল ২২৭ দশমিক ৯ বিলিয়ন মার্কিন ডলার। চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) এই বাণিজ্যের পরিমাণ পৌঁছেছে ৬১ দশমিক ২ বিলিয়ন ডলারে, যা গেল বছরের একই সময়ের তুলনায় ১৪ দশমিক ৭ শতাংশ বেশি। গত ১৬ বছর ধরে রাশিয়া তার বৃহত্তম বাণিজ্য অংশীদার হিসেবে চীনের অবস্থান ধরে রেখেছে। পাশাপাশি দু’দেশের বাণিজ্যে ইলেকট্রোমেকানিক্যাল এবং উচ্চ-প্রযুক্তি পণ্যের হিস্যা ক্রমাগত  বাড়ছে। এটি টানা তৃতীয় বছর যেখ...
চীনের আবিষ্কার জাদুর আয়না

চীনের আবিষ্কার জাদুর আয়না

China
মে ৯, সিএমজি বাংলা ডেস্ক: আজকের গল্প এমন এক আবিষ্কারের, যা শুনতে বেশ রহস্যময় মনে হলেও পেছনে রয়েছে বিজ্ঞানের সূক্ষ্ম বাহাদুরি। এমন এক ধাতব আয়না, যেটি একপাশ দিয়ে সাধারণ আয়নার মতো চকচকে প্রতিচ্ছবি দেখালেও উল্টো পাশ দিয়ে ফুটিয়ে তোলে লুকিয়ে থাকা নকশা। এই অসাধারণ আবিষ্কারের নাম—চীনের ‘জাদুর আয়না’। চোখের সামনে একটি সাধারণ ব্রোঞ্জের আয়না। সামনে থেকে দেখলে কিছুই অস্বাভাবিক নয়। কিন্তু হঠাৎ আলো পড়তেই ঘটে এক আশ্চর্য ঘটনা—দেয়ালে ভেসে ওঠে আয়নার পেছনের অদৃশ্য নকশা! এটাই ইতিহাসের অন্যতম রহস্যময় প্রযুক্তি—চীনের জাদুর আয়না, যাকে বলা হয় ‘থৌ কুয়াং চিং’ অর্থাৎ ‘আলো ভেদ করা আয়না’। এটি শুধু একটি শিল্পকর্ম নয়, বরং প্রাচীন চীনের ধাতুবিদ্যা, পদার্থবিজ্ঞান এবং আলোকবিদ্যার এক বিস্ময়কর সংমিশ্রণ। এই জাদুর আয়নার ইতিহাস অন্তত খ্রিস্টীয় ৫ম শতাব্দী পর্যন্ত পাওয়া যায়, যদিও কিছু গবেষক মনে করেন ...
নদী ও নগর পরিবহন শাসন নিয়ে চীন-বাংলাদেশ উন্নয়ন ভাবনা বিনিময়

নদী ও নগর পরিবহন শাসন নিয়ে চীন-বাংলাদেশ উন্নয়ন ভাবনা বিনিময়

China
ঢাকা, ৯ মে, সিএমজি বাংলা : বাংলাদেশের টেকসই উন্নয়নের দুটি অবিচ্ছেদ্য স্তম্ভ হলো নদী ব্যবস্থাপনা এবং নগর পরিবহন ব্যবস্থা। এই দুই খাতের আধুনিকায়ন ও শাসনপদ্ধতি নিয়ে চীন ও বাংলাদেশের বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি উচ্চপর্যায়ের গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। 'নদী ও নগর পরিবহন শাসন' শীর্ষক এই সেমিনারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. সেলিম রেজা সঞ্চালকের ভূমিকা পালন করেন। অনুষ্ঠানে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এবং চীনের থোংচি বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞরা তাদের গবেষণালব্ধ প্রস্তাবনা তুলে ধরেন। বাংলাদেশের কৃষি, মৎস্য সম্পদ এবং জলবায়ু স্থিতিস্থাপকতার জন্য নদীগুলো প্রাণরেখা হিসেবে কাজ করে। সেমিনারে বক্তারা তিস্তা নদীর ব্যাপকভিত্তিক ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করেন। বৈঠকে বাংলাদেশের নদী শাসন ও নৌপথের বর্তমান চিত্র তুলে ধরেন বুয়েটের পানি সম্পদ কৌশল বিভাগের প্রধান অধ্যাপক ড. ইঞ্...
চীন-বাংলাদেশ বিশেষজ্ঞ গোলটেবিল: কৃত্রিম বুদ্ধিমত্তা ও সুশাসনে নতুন দিগন্তের হাতছানি

চীন-বাংলাদেশ বিশেষজ্ঞ গোলটেবিল: কৃত্রিম বুদ্ধিমত্তা ও সুশাসনে নতুন দিগন্তের হাতছানি

China
কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির দ্রুত বিকাশ যেমন বিশ্বজুড়ে উৎপাদন ব্যবস্থা ও জীবনযাত্রায় আমূল পরিবর্তন আনছে, তেমনি তৈরি করছে নতুন নতুন চ্যালেঞ্জ। এই প্রেক্ষাপটে বৈশ্বিক দক্ষিণ বা উন্নয়নশীল দেশগুলোর জন্য এআই-এর সম্ভাবনা ও সুশাসন নিশ্চিত করতে চীন-বাংলাদেশের বিশেষজ্ঞদের নিয়ে একটি বিশেষ গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। 'কৃত্রিম বুদ্ধিমত্তা এবং সুশাসন' শীর্ষক এই সেমিনারে দুই দেশের শিক্ষাবিদ ও গবেষকরা এআই প্রযুক্তির নৈতিক ব্যবহার, নিয়ন্ত্রণ এবং পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন। থোংচি বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক শিক্ষার্থী অফিসের পরিচালক ছেন ইলি অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। সেমিনারে বক্তারা উল্লেখ করেন, এআই প্রযুক্তি প্রত্যাশার চেয়েও দ্রুত এগোচ্ছে। তবে এর ফলে নিয়ন্ত্রক সংস্থার ধীরগতি, ডিজিটাল বিভাজন, কর্মসংস্থান হারানো এবং নৈতিক ঝুঁকির মতো সমস্যাগুলো প্রকট হচ্ছে। বিশেষ করে উন্নত দেশগুলো যখন এই...
এক বছরে ১৬ হাজারের বেশি গুরুতর অসুস্থ শিশুকে সহায়তা দিয়েছে চায়না রেড ক্রস

এক বছরে ১৬ হাজারের বেশি গুরুতর অসুস্থ শিশুকে সহায়তা দিয়েছে চায়না রেড ক্রস

China
মে ৮, সিএমজি বাংলা ডেস্ক: শুক্রবার পালিত হচ্ছে ৭৯তম বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস। এ উপলক্ষে বৃহস্পতিবার চায়না রেড ক্রস সোসাইটির (আরসিএসসি) এক সংবাদ সম্মেলনে জানানো হয়, তারা গত এক বছরে ১৬ হাজারের বেশি গুরুতর অসুস্থ শিশুকে সহায়তা করেছে। যার মধ্যে সাত হাজারের বেশি তরুণ লিউকেমিয়া রোগী ও জন্মগত হৃদরোগে আক্রান্ত পাঁচ হাজার শিশুকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। আরসিএসসি’র সহ-সভাপতি পিয়ান সিয়াও বলেন, সংস্থাটি দেশজুড়ে ১২টি প্রাদেশিক স্তরের অঞ্চলে জন্মগত হৃদরোগ স্ক্রিনিংও পরিচালনা করেছে, যার মাধ্যমে প্রায় দেড় লক্ষ শিশুর কাছে পৌঁছানো সম্ভব হয়েছে। আরসিএসসি’র সকল স্তরের শাখাগুলো স্বেচ্ছায় রক্তদানের জন্য দুই লাখ সদস্য নিয়ে পরিষেবা দল গঠন করেছে। এদিকে, চায়না ম্যারো ডোনার প্রোগ্রাম তার তথ্যভাণ্ডারে প্রায় এক লক্ষ ৭০ হাজার নতুন দাতার নমুনা যুক্ত করেছে।...
404 Not Found

404 Not Found


nginx