Sample Page - Page 312 of 446 - Mati News
Saturday, April 18

Sample Page

সবচেয়ে ছোট মিউজিয়াম এটাই! আয়তন জানলে চমকে যাবেন!

সবচেয়ে ছোট মিউজিয়াম এটাই! আয়তন জানলে চমকে যাবেন!

Cover Story, Tech news
সবচেয়ে ছোট মিউজিয়াম এটাই! আয়তন জানলে চমকে যাবেন! আপনার এলাকায় কি এখনও কোনও টেলিফোন বুথ আছে? নেই তো! থাকবে কী করে, এখন তো সকলের হাতে হাতে মোবাইল ফোন বা স্মার্টফোন। ই-মেল, হোয়াটস্যাপের দৌলতে শতাব্দী প্রাচীন টেলিগ্রাম পরিষেবাও এখন ‘ইতিহাস’! লাল রঙের গোলাকার থামের মতো দেখতে চিঠি ফেলার বাক্সগুলিও এখন আর তেমন একটা চোখে পড়ে না। তাই প্রায় সাড়ে ৬ ফুট লম্বা আর আড়াই ফুট চওড়া কাচ আর কাঠে ঘেরা বাক্সগুলিও (টেলিফোন বুথ) এখন আর দেখা যায় না। শুধু ভারতেই নয়, মোবাইল বা স্মার্টফোনের যুগে এমন ৪৩টি ‘অকেজো’ টেলিফোন বুথ বাতিল করে দেয় ব্রিটিশ টেলিকমিউনিকেশন। তবে সৌভাগ্যবসত বাতিল বলে জঞ্জালে ফেলে দেওয়া হয়নি এই ‘অকেজো’ টেলিফোন বুথগুলিকে। কারণ, এগুলিকে বাঁচাতে উদ্যোগী হয় ‘ওয়ারলে কমিউনিটি অ্যাসোশিয়েশন’ নামের একটি সংস্থা। ২০০৮ সালে এই সংস্থার পথ চলা শুরু হয়। বিভিন্ন মাধ্যমে অর্থ সংগ্রহ করে স্থানীয় ঐতিহ্য বা বিশে...
বিশ্বের সবচেয়ে দামি চা পাতা! ১০০ গ্রামের দাম ১ কোটি ৫০ লক্ষ টাকা!

বিশ্বের সবচেয়ে দামি চা পাতা! ১০০ গ্রামের দাম ১ কোটি ৫০ লক্ষ টাকা!

Cover Story, Health and Lifestyle
  একটা টি ব্যাগের দাম কত হতে পারে? এই প্রশ্নটার উত্তর দিতে গেলে অধিকাংশ মানুষই আগে ২০টি বা ৩০টি টি-ব্যাগ ভরা গোটা প্যাকেটের দাম জানতে চাইবেন। আর কোনও নির্দিষ্ট ব্র্যান্ডের টি-ব্যাগ ভরা প্যাকেটের দাম জানা থাকলে তার একটি টি ব্যাগের দাম হিসেব করে বলে দিতে পারবেন। ভারতের বাজারে চলতি টি-ব্যাগ ভরা প্যাকেটের দাম অনুযায়ী, একটি টি-ব্যাগের দাম ২ টাকা থেকে বড় জোড় ১০ টাকা। কিন্তু জানেন কি ব্রিটিশ চা কোম্পানি ‘পিজি টিপস’-এর তৈরি একটি টি-ব্যাগের দাম কত? ১৫,০০০ মার্কিন ডলার, ভারতীয় মূদ্রায় যা প্রায় ১০ লক্ষ ৩৩ হাজার টাকার সমান! এটিই বিশ্বের সবচেয়ে দামি টি-ব্যাগ। কিন্তু একটি টি-ব্যাগের এই আকাশছোঁয়া দাম হওয়ার কারণ কী? জানা গিয়েছে, ‘পিজি টিপস’-এর ৭৫তম বর্ষপূর্তি উপলক্ষে এই বিশেষ টি-ব্যাগ তৈরি করেছিল বডেল্স জুয়েলার্স। টানা ৩ মাস ধরে একটি একটি করে মোট ২৮০টি হীরে করে অত্যন্ত যত্নের সঙ্গে সাব...
খাওয়ার আগে দুধ ফুটিয়ে নেওয়া কি জরুরি? জেনে নিন

খাওয়ার আগে দুধ ফুটিয়ে নেওয়া কি জরুরি? জেনে নিন

Cover Story, Health and Lifestyle
পুষ্টিবিদদের মতে, দুধ আমাদের শরীরের জন্য একটি অত্যন্ত জরুরি সুসম আহার। অনিদ্রার সমস্যা থেকে হজমের গন্ডোগোল— সবেতেই দুধ অপরিহার্য। ছোটবেলা থেকেই আমরা দেখে আসছি, খাওয়ার আগে হালকা আঁচে দুধ ফুটিয়ে নেওয়া হয়। কিন্তু এ কথাও অনেকে শুনেছেন যে, দুধ জাল দিয়ে নিলে বা ফুটিয়ে নিলে তার পুষ্টিগুণ অনেকটাই কমে যায়। তাই কাঁচা অবস্থায় দুধ খেলেই নাকি সবচেয়ে বেশি উপকার মেলে। তাহলে দুধ ফুটিয়ে খাওয়া উচিত নাকি কাঁচা খাওয়া ভাল— আসুন জেনে নেওয়া যাক... বর্তমানে বেশির ভাগ জায়গাতেই যে প্যাকেটজাত দুধ পাওয়া যায়, সেগুলি ‘পাস্তুরাইজড’। অর্থাৎ, জীবাণুমুক্ত এবং সংরক্ষণের উপযুক্ত। তবে বিশেষজ্ঞদের মতে, এই প্যাকেটজাত দুধও ফুটিয়ে খাওয়াই ভাল। মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের কর্নেল বিশ্ববদ্যালয়ের ফুড সায়েন্স বিভাগের গবেষকদের মতে, পাস্তুরাইজ করার পরও দুধ ১০০ শতাংশ ব্যাকটিরিয়া মুক্ত করা যায় না। কারণ, দুধে সালমোনেল্লা, সিউডোমোন...
ধূমপান ছাড়াও এই কারণগুলি ফুসফুসের ক্যান্সারের ঝুঁকি বাড়িয়ে দেয় বহুগুণ!

ধূমপান ছাড়াও এই কারণগুলি ফুসফুসের ক্যান্সারের ঝুঁকি বাড়িয়ে দেয় বহুগুণ!

Cover Story, Health and Lifestyle
ক্যান্সারে আক্রান্তের সংখ্যা দিনের পর দিন বেড়েই চলেছে। শরীরের বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গের ক্যান্সারের মধ্যে ফুসফুসে ক্যান্সার অত্যন্ত প্রাণঘাতী। কারণ, দীর্ঘদিন পর্যন্ত ফুসফুসে হওয়া ক্যান্সারের উপসর্গগুলিকে ঠিক মতো  চেনাই যায় না। তাই তার চিকিৎসা শুরু করতেও অনেকটা দেরি হয়ে যায়। ফলে ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত রোগীকে বাঁচানো খুবই মুশকিল হয়ে পড়ে। আমাদের অধিকাংশেরই একটা বদ্ধমূল ধারণা হল, কারও ফুসফুসে ক্যান্সার হয়েছে মানেই তিনি ধূমপায়ী। জানেন কি, ধূমপান না করলেও ফুসফুসে ক্যান্সার হওয়ার ঝুঁকি কিন্তু থেকেই যায়! ধূমপান ছাড়াও কিছু বদঅভ্যাস বা অস্বাস্থ্যকর অভ্যাসের কারণে ফুসফুসে ক্যান্সার হতে পারে। আসুন জেনে নেওয়া যাক তেমনই কয়েকটি কারণ যেগুলি ফুসফুসে ক্যান্সারের ঝুঁকি ক্রমশ বাড়িয়ে দিচ্ছে... ১) ধূমপান করলে ক্যান্সারে আক্রান্তের সম্ভাবনা বাড়ে সে কথা আমরা সকলেই জানি। একটি মার্কিন গবেষণায় দেখা গিয়ে...
আটা-ময়দার খাবার বেশি খান? অজান্তেই বাড়ছে ডায়াবেটিসের ঝুঁকি!

আটা-ময়দার খাবার বেশি খান? অজান্তেই বাড়ছে ডায়াবেটিসের ঝুঁকি!

Cover Story
অনেকেই মনে করেন, ভাতের বদলে রুটি খেলে শরীর সুস্থ আর ঝরঝরে থাকে বেশি। পেট পরিষ্কার রাখার জন্যেও গমের তৈরি নানা উপাদানের উপরেই ভরসা রাখেন অনেকে। কিন্তু জানেন কি, রুটি বা আটা-ময়দার খাবার খাওয়ার ফলে আপনার শরীরে কী কী রোগ বাঁধতে পারে? আসুন জেনে নেওয়া যাক রুটি বা আটা-ময়দার খাবার থেকে শরীরে ঠিক কী কী সমস্যা তৈরি হতে পারে... গমে উপস্থিত থাকে অতিরিক্ত গ্লুটেন যা সহজে হজম হতে চায় না। তাই হজমের সমস্যা হতে পারে। এই গ্লুটেন থেকেই অনেক সময় পেটের নানা সমস্যার সৃষ্টি হয়। ‘আমেরিকান জার্নাল অব ক্লিনিকাল নিউট্রিশন’-এ প্রকাশিত একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে, পাঁউরুটি খাওয়ার পর শরীরে পরিপাকে বেশ কিছু পরিবর্তন হয়। এর প্রভাবে শরীরের বিশেষ কিছু হরমোনের ক্ষরণ বেড়ে যায় যা মানসিক অবসাদ বা ডিপ্রেশনের মতো সমস্যাকে বহুগুণ বাড়িয়ে দেয়। একাধিক গবেষণায় দেখা গিয়েছে, গমে থাকা গ্লুটেন নামের উপাদান হজম হত...
মিশিগান মহানগর আওয়ামীলীগের স্বাধীনতা দিবস পালন

মিশিগান মহানগর আওয়ামীলীগের স্বাধীনতা দিবস পালন

Default
মিশিগান :: মিশিগান মহানগর আওয়ামীলীগের উদ্যেগে মহান স্বাধীনতা দিবস পালন,  মিশিগান মহানগর আওয়ামীলীগের পরিচিতি ও সাংস্কৃতিক অনুষ্টানের আয়োজন করা হয় গত ৩১ শে মার্চ রবিবার হেমট্রামিক সিটির গেইট অব কলোম্বাসে। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন মিশিগান মহানগর আওয়ামীলীগের প্রতিষ্টাতা সভাপতি আব্দুস শাকুর খাঁন মাখন,  প্রতিষ্টাতা সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা মোহাম্মদ মুতালিবের পরিচালনায় ভিডিও কনফারেন্সে বক্তব্য রাখেন বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কলান প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান (এম পি),  যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আব্দুস সামাদ আজাদ। আরও বক্তব্য রাখেন মিশিগান মহানগর আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্যবৃন্দ এছাড়াও বক্তব্য রাখেন  মিশিগান মহানগর আওয়ামীলীগের সহ সভাপতি বাবুল আহমদ বাচ্চু, আজাদ খাঁন, খাজা শাহাব আহমদ, সালেহ আহমদ বাদল,  তুহিন চৌধুরী,...

‘হার্টথ্রব’ রোশানের সঙ্গে আসছেন ‘ড্রিমগার্ল’ অধরা

Cover Story, Entertainment, Glamour
চিত্রনায়িকা অধরা খান নতুন একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছিলেন। ছবির নাম ড্রিমগার্ল। আগামীকাল রবিবার ছবিটির মহরতের পর ছবির শুটিং শুরু হতে যাচ্ছে।  ইতোমধ্যে অধরার 'নায়ক' ও  মাতাল নামের দু'টি চলচ্চিত্র মুক্তি পেয়েছে। যাতে অধরার দৃষ্টিনন্দন অভিনয় সমালোচক মহলে ইতিবাচকভাবে গৃহীত হয়েছে। যুগল নির্মাতা ইস্পাহানি-আরিফ জাহান পরিচালিত ‘ড্রিমগার্ল’ সিনেমায় অনেকদিন আগেই চুক্তিবদ্ধ হয়েছিলেন এই অভিনেত্রী। গত ৮ জুন রাজধানীর ঢাকাক্লাবে আনুষ্ঠানিকভাবে এই চুক্তি স্বাক্ষর করা হয়।  এতে অধরার নায়ক হবেন 'হার্টথ্রব' অভিনেতা জিয়াউল রোশান। জানা গেছে, আগামীকাল রাজধানীর বিএফডিসির জহির রায়হান হলে ছবিটির মহরত অনুষ্ঠিত হবে। এতে চলচ্চিত্রের কুশীলব, চলচ্চিত্র সংশ্লিষ্ট ব্যক্তিত্ব ও সাংবাদিকেরা উপস্থিত থাকবেন। আরিফ জাহান বলেন, এর আগে আমরা ‘নায়ক’ সিনেমায় অধরাকে নিয়ে কাজ করেছি। এতে অধরার কাজ দেখে মুগ্ধ হয়েছি। গানগুলোও স...
নেশা করে যে কাণ্ড করেছিলেন অভিনেত্রী অংকিতা

নেশা করে যে কাণ্ড করেছিলেন অভিনেত্রী অংকিতা

Entertainment, Glamour
কলকাতার জনপ্রিয় টিভি অভিনেত্রী অংকিতা মজুমদার। কয়েকমাস হলো বিয়ে করেছেন। বিয়ের পর বর সৌমিত্রের সঙ্গে এটাই তার প্রথম হোলি। হিন্দুদের এই উৎসব দোল পূর্ণিমা নামেও পরিচিত। ওপার বাংলার শীর্ষ এক গণমাধ্যমের কাছে নিজের দোলের কিছু ঘটনা শেয়ার করেছেন অংকিতা। যেমন তিনি রংয়ে ভয় পান; তার স্বামীর আবার রংয়ের পাশাপাশি আবিরেও ভয় আছে। তবে সবচেয়ে মজার একটি ঘটনা তিনি রাখঢাক না করেই বলেছেন। অংকিতা জানান, তিন-চার বছর আগে দোলের দিন বন্ধুদের পাল্লা পড়ে ভাঙ খেয়ে ফেলেন। পরিমাণে একটু বেশিই হয়ে গিয়েছিল হয়তো। ভাঙ খাওয়ার পরে এক বন্ধুর সঙ্গে গলফ গ্রিনের বাসায় ফিরছিলেন। কিন্তু মাতাল অবস্থায় নিজের বাসা খুঁজে পাচ্ছিলেন না অংকিতা। এক পর্যায়ে গাড়ি থেকে নেমে পায়ে হেঁটে নিজের বাসার চারপাশে ঘুরতে থাকেন। সেটা ৫-১০ মিনিট হলেও কথা ছিল; পাক্কা আড়াই ঘণ্টা তিনি নিজের বাড়ির চারপাশে ঘুরেছেন! বিয়ের আগ পর্যন্ত সাধারণত বন্ধুদের সঙ্...
হোটেলে গোপন ক্যামেরায় সহস্রাধিক অতিথির অন্তরঙ্গ ভিডিও ধারণ!

হোটেলে গোপন ক্যামেরায় সহস্রাধিক অতিথির অন্তরঙ্গ ভিডিও ধারণ!

Cover Story
একটি হোটেলে গোপন ক্যামেরায় দেড় সহস্রাধিক অতিথির অন্তরঙ্গ ভিডিও ধারণ করা হয়েছে। শুধু তাই নয়, ভিডিওগুলো অনলাইনেও প্রচার করা হয়েছে। সম্প্রতি দক্ষিণ কোরিয়ায় এই ঘটনা ঘটেছে। জানা গেছে, হোটেলের গোপন ক্যামেরায় ১ হাজার ৬০০ অতিথির অন্তরঙ্গ ভিডিও ধারণ করা হয়েছে। মূলত টিভি, ওয়াল সকেট ও চুল শুকানোর যন্ত্রে ক্যামেরাগুলো স্থাপন করা হয়েছিল। এ ধরনের ক্যামেরা দক্ষিণ কোরিয়ার ৩০টি হোটেলের ৪২টি রুমে পাওয়া গেছে। গতকাল ২০ মার্চ এ বিষয়ে জানতে পারে পুলিশ। এদিকে, ওই অপরাধে জড়িত থাকার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রসঙ্গত, সম্প্রতি দক্ষিণ কোরিয়ায় পর্ণোগ্রাফির বিরুদ্ধে আন্দোলন ছড়িয়ে পড়েছে। হাজার হাজার নারী রাস্তায় নেমে পর্ণোগ্রাফির বিরুদ্ধে বিক্ষোভ করেছে। সূত্র : দ্য ইনডিপেন্ডেন্ট http://matinews.com/2019/03/21/%E0%A6%85%E0%A6%82%E0%A6%95%E0%A6%BF%E0%A6%A4%E0%A6%BE-%E0%A6%A8%E0%A7%87%E0%A6%B...
অভিনব কায়দায় মাদক পাচার; ধরা খেলেন বাঙালি অভিনেত্রী

অভিনব কায়দায় মাদক পাচার; ধরা খেলেন বাঙালি অভিনেত্রী

Cover Story, Entertainment
জন্মসূত্রে তিনি বাঙালি। বাড়ি ওপার বাংলায়। রূপালী জগতের খোঁজে গত ৫ বছর ধরে তিনি মুম্বাইয়ে থাকন। ভারতের আলো ঝলমলে এই সিটিতে মডেলিংয়ের পাশাপাশি বেশ কয়েকটি তেলুগু ছবিতে নায়িকার ভূমিকাতেও অভিনয় করেছেন। টলিউডেও তিনি বেশ পরিচিত মুখ। ২০০৯ সাল থেকে একাধিক বাংলা ছবিতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন। সেই বাঙালি অভিনেত্রী এবার ধরা খেলেন মাদকসহ! অভিনব কায়দায় মাদক লুকিয়ে রেখেছিলেন তিনি। ওপার বাংলার গণমাধ্যম জানিয়েছে, জিনস-টপ পরে পরিপাটি করে চুলের খোপা বেঁধে ওই অভিনেত্রী মুম্বাই বিমানবন্দরে যান। সিকিউরিটি চেকিংয়ের জন্য নির্দিষ্ট পর্দা ঢাকা ঘরে নারী সিআইএসএফ কর্মী দেহ তল্লাশি করে প্রায় ছেড়েও দিচ্ছিলেন। কিন্তু হঠাৎই তার চোখ যায় মডেলের খোঁপাতে। অনুরোধ করলেন খোঁপা খুলতে। প্রথমে রাজি হচ্ছিলেন না ওই অভিনেত্রী। শেষ পর্যন্ত সিআইএসএফ কর্মীর চাপে খোঁপা খুলতেই বেরিয়ে আসে প্লাস্টিকের প্যাকেটে মোড়া এক...
রসুনের উপকার : health benefits of garlic

রসুনের উপকার : health benefits of garlic

Cover Story, Health and Lifestyle
রসুনকে অনেকেই বলে থাকেন ‘পাওয়ার হাউস অব মেডিসিন অ্যান্ড ফ্লেভার’। এটি শুধু যে খাবার স্বাদ এনে দেয় তা নয়, এটি শরীরে সেলেনিয়াম ও ভিটামিন সি এর মাত্রাকে বৃদ্ধি করতে সাহায্য করে যা শরীর পক্ষে অত্যন্ত উপযোগী। জেনে নিন রসুনের উপকার (১) প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক (২) উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে (৩) অন্ত্রের জন্য ভাল (৪) শরীরকে ডি-টক্সিফাই করে( বিশেষজ্ঞদের মতে, রসুন প্যারাসাইট, কৃমি পরিত্রাণ, জিদ, সাঙ্ঘাতিক জ্বর, ডায়াবেটিস, বিষণ্ণতা এবং ক্যান্সার এর মত বড় বড় রোগ প্রতিরোধ করতে অনেক উপকারি।) (৫) রসুন যক্ষ্মা, নিউমোনিয়া, ব্রংকাইটিস, ফুসফুসের কনজেশন, হাপানি, হুপিং কাশি ইত্যাদি প্রতিরোধ করে। (৬) যক্ষ্মা প্রতিরোধক (৭) রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি (৮) হজমের সমস্যা মুক্তি (৯) জমে যাওয়া কফ থেকে মুক্তি (১০) হৃদপিন্ডের সুস্থতায় (১১) রসুন গিট বাতের রোগে অনেক উপকার করে থাকে। নিয়মিত ২ কোয়া করে খেলে...
বিকাল পাঁচটার জোকস

বিকাল পাঁচটার জোকস

Stories
জোকস ১ থানার সামনের খোলা জায়গায় লোকজন ইচ্ছামতো গাড়ি পার্ক করে যায়। শান্তিপ্রিয় পুলিশদের চলাচলে বড় সমস্যা হয়ে দেখা দিল এটা। কিন্তু এলাকাবাসীর সঙ্গে থানার পুলিশদের খুব ভাল সম্পর্ক তাই মুখ ফুটে কিছু বলতে পারে না তারা। তো নতুন আসা স্মার্ট ওসি সমস্যা শুনে মুচকি হাসলেন। এরপর থানার সামনে একটি বোর্ড টানিয়ে দিলেন যাতে লেখা: নো পার্কিং জোন। পার্ক করলে ৫০০/- জরিমানা। কিন্তু এমন সতর্কতা কেউ মানে না। যে যার মতো গাড়ি পার্ক করেই যাচ্ছে। সম্পর্ক নষ্ট হওয়ার শঙ্কায় পুলিশ কিছু বলে না। একদিন আইজি সাহেব এলেন ওই থানা পরিদর্শনে। ওসি থেকে নিয়ে চাপরাশি সবাই আইজিকে চোখের পানিতে বুক ভিজিয়ে নিজেদের হতাশার কথা জানালেন। তারা লজ্জিতভাবে জানালেন যে তাদের মাত্রাতিরিক্ত ভালোমানুষির কি মূল্য তারা দিচ্ছেন। আইজি গম্ভীর মুখে সব শুনে এক কনস্টেবলকে বললেন বোর্ডটা নিয়ে আসতে। বোর্ড আনা হলো। তিনি নিজ হাতে বোর্ড ...