Sample Page - Page 339 of 432 - Mati News
Sunday, March 1

Sample Page

বন্ধ হচ্ছে ২৫ কোটি সিম!

বন্ধ হচ্ছে ২৫ কোটি সিম!

Cover Story
ভারতে বন্ধ হয়ে যাচ্ছে ২৫ কোটি সিম কার্ড। সিম সক্রিয় রাখতে ন্যূনতম রিচার্জের শর্ত না মানায় এই সিদ্ধান্ত নিয়েছে দেশটির দুটি মোবাইল ফোন অপারেটর। অপারেটর দুটি হচ্ছে এয়ারটেল ও ভোডাফোন আইডিও। যেসব গ্রাহক মাসে ন্যূনতম ৩৫ টাকা রিচার্জ করে না শিগগিরই তাদের সিমগুলো বন্ধ করে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে কোম্পানি দুটি। ভারতীয় গণমাধ্যমে এ খবর প্রকাশ করা হয়েছে। ভোডাফোনের সাতটি ও এয়ারটেলের পাঁচটি প্ল্যান রয়েছে, যাতে মাসে ৩৫ টাকার রিচার্জ করতে হয়। কিন্তু এই শর্ত না মানায় এয়ারটেল ১০ কোটি ও ভোডাফোন ১৫ কোটি সিম বন্ধ করে দিচ্ছে।...

যুক্তরাজ্যে গহরপুর দেওয়ান বাজার ট্রাস্ট ইউকে’র প্রতিবাদ সভা

Default
যুক্তরাজ্যে গহরপুর দেওয়ানবাজার ট্রাস্ট ইউকে’র এক জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যা ৭টায় লন্ডনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা গত ২২ নভেম্বর সন্ধ্যারাতে দেওয়ান বাজার ইউনিয়নের শিওরখাল গ্রামে কন্যাশিশুর ওপর বর্বর পাশবিক নির্যাতনের তীব্র নিন্দা জানানো হয়। একই সাথে বক্তারা এ ন্যক্কারজনক ঘটনায় জড়িত সকল অপরাধীদের গ্রেফতার ও কঠোর শাস্তির দাবি জানান। সভায় বক্তারা পাশবিক নির্যাতনের ঘটনার সাথে জড়িত অপরাধীদের গ্রেফতার ও শাস্তি নিশ্চিত করতে মানববন্ধন, প্রতিবাদ সভাসহ শান্তিপূর্ণ কর্মসূচি চালিয়ে যাবার জন্য সচেতন দেশবাসীর প্রতি আহবান জানিয়েছেন। ট্রাস্টের ট্রাস্টি মো. ফয়সল আলম ও সুহেল আহমদ জানিয়েছেন, সভায় ট্রাস্টের ট্রাস্টি ফয়ছল আলম, মো. আশিকুর রহমান, মো. শামিম খাঁন, মো. সুহেল আহমদ, সামসুল হক, সিতাব আলী, শাহাব উদ্দিন লালা, খিজির আহমদ, আনহার আলী ইয়াকুব, কবির আহমদ ও মাওলানা মো. শাহজাহান (...
তাঁদের যত রেকর্ড

তাঁদের যত রেকর্ড

Cover Story, Entertainment
ক্যারিয়ারের সেরা বছর কাটাচ্ছেন আরিয়ানা গ্রান্দে আর নিকি মিনাজ। ভাঙছেন একের পর এক রেকর্ড, জিতছেন সম্মাননা। ♦ ৩ নভেম্বর মুক্তি পায় প্রকাশের অপেক্ষায় থাকা পঞ্চম স্টুডিও অ্যালবামের টাইটেল ট্র্যাক ‘থ্যাংক ইউ, নেক্সট’। সিঙ্গলটি প্রকাশের পর থেকেই আক্ষরিক অর্থে যেন উড়ছেন গায়িকা। এখন পর্যন্ত ১১টি দেশের টপ চার্টের শীর্ষে জায়গা করে নিয়েছে গানটি। মিউজিক স্ট্রিমিং প্লাটফর্ম ‘স্পটিফাই’তে এক দিনে গানটি স্ট্রিমিং হয়েছে ৮০ লাখ ১৯ হাজার, যা কোনো গায়িকার জন্য প্রথম। ১৪ নভেম্বর প্রকাশের মাত্র ১১তম দিনে গানটির ১০ কোটি স্ট্রিমিং পূর্ণ হয়। এটিও একটি রেকর্ড। এত কম সময়ে কোটি স্ট্রিমিং হয়নি কোনো গানেই। ♦ সামাজিক যোগাযোগ মাধ্যমেও ঝড় তুলেছে ‘থ্যাংক ইউ, নেক্সট’। এখন পর্যন্ত দেড় কোটির বেশিবার টুইট করা হয়েছে গানটি নিয়ে। এ ছাড়া প্রায় সাড়ে তিন কোটিবার বিভিন্ন প্রসঙ্গে উল্লেখ করা হয়েছে গানটির কথা। এটিও একটি রেকর...
ঝড়-বৃষ্টিতে বিধ্বস্ত সিডনি , নিহত ২

ঝড়-বৃষ্টিতে বিধ্বস্ত সিডনি , নিহত ২

Cover Story
অস্ট্রেলিয়ার সিডনিতে আজ বুধবার সারা দিনের তুমুল ঝড় ও বৃষ্টিতে বন্যা দেখা দিয়েছে। ঝড়ের কবলে পড়ে দুজনের মৃত্যু হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত আরও দুজন কর্তব্যরত পুলিশ কর্মকর্তা গুরুতর আহত হয়েছেন। এ ছাড়া সিডনির গণপরিবহনগুলোও সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। পিছিয়ে দেওয়া হয়েছে কিছু আন্তর্জাতিক ফ্লাইট। ঝড় ও বৃষ্টির বেগ আরও বাড়তে পারে বলে ধারণা করছে নিউ সাউথ ওয়েলস রাজ্যের আবহাওয়া অধিদপ্তর। ১৯৮৪ সালের পর এটিই সিডনির সবচেয়ে ভারী বৃষ্টির দিন বলে দাবি করছে সিডনিবাসী। বুধবার সকাল থেকেই সিডনি ও এর আশপাশের শহরে মুষলধারে বৃষ্টি নামতে শুরু করে। অতিবৃষ্টির ফলে মুহূর্তেই জলাবদ্ধ হয়ে পড়ে গোটা সিডনি। মাত্র দুই ঘণ্টায় সিডনির অবজারভেটরি হিল স্টেশনে বৃষ্টির পরিমাণ রেকর্ড করা হয় ১০০ মিলিমিটার। সিডনির প্রাণকেন্দ্র সিবিডিতে ২৩ মিলিমিটারের পাশাপাশি সবচেয়ে বেশি বৃষ্টির পরিমাণ রেকর্ড করা হয় মোসম্যানে, ১৪০ মিলিমিটার।...
শরণার্থী বিদ্বেষ। ইংল্যান্ডের স্কুলে সিরিয়ান ছাত্র মার খেল সহপাঠীর কাছে!

শরণার্থী বিদ্বেষ। ইংল্যান্ডের স্কুলে সিরিয়ান ছাত্র মার খেল সহপাঠীর কাছে!

Cover Story
শরণার্থী সমস্যা একবিংশ শতাব্দীর অন্যতম বড় সমস্যা। গৃহযুদ্ধের কারণে সিরিয়া থেকে বহু মানুষ বিতাড়িত হয়ে আশ্রয় নিয়েছে ইউরোপের বিভিন্ন দেশে। এই শরণার্থীদের সম্পর্কে আশ্রয় দেওয়া দেশের মানুষের মনোভাব ঠিক কী রকম তা দেখা গেল সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিয়োতে। সেখানে দেখা যাচ্ছে ইংল্যান্ডের একটি স্কুলে ১৫ বছরের এক সিরিয়ার শরণার্থীকে স্কুলের মাঠে হেনস্থা করছে তার সহপাঠীরা। ঘটনাটি ইংল্যান্ডের হাডারসফিল্ড শহরের অ্যামন্ডবেরি কমিউনিটি স্কুলের। সেখানে ১৫ বছরের সিরিয় শরণার্থী জামালকে স্কুলের মাঠে হেনস্থা করছে তারই সহপাঠীরা। ভিডিয়োতে দেখা যাচ্ছে, স্কুলের মাঠে হেঁটে যাচ্ছে কয়েকজন শ্বেতাঙ্গ ছাত্র। হঠাত্ তাদের মধ্যে একজন মাঠের পাশে দাঁড়িয়ে থাকা একটি ছেলেকে ঢুঁসো মেরে ঘাড় ধরে ফেলে দিল মাটিতে। তারপর গলা টিপে ধরে শাসিয়ে যাচ্ছে ‘তাকে ডুবিয়ে মারবো’। শেষে শ্বেতাঙ্গ ছেলেটি নিজের বোতলের জল ঢেলে দিল ওই শরণ...
সেরা ত্রিশের দৌড়ে বাংলাদেশের ঐশী

সেরা ত্রিশের দৌড়ে বাংলাদেশের ঐশী

Cover Story, Entertainment
বিশ্ব সুন্দরী প্রতিযোগিতার এখন চলছে ‘হেড টু হেড’ রাউন্ড। ফলাফল এখনো প্রকাশিত হয়নি। ৩০ নভেম্বর বিকেল পাঁচটা পর্যন্ত চলবে ভোট গ্রহণ। এরপর জানা যাবে এই রাউন্ডের সেরাদের নাম। এই বিভাগে উত্তীর্ণ প্রতিযোগীরা সুযোগ পেয়ে যাবেন সেরা ত্রিশে যাওয়ার। বিশ্বের বিভিন্ন দেশের প্রতিযোগীর সঙ্গে বাংলাদেশের মেয়ে ঐশীও আছেন সেই অপেক্ষায়। প্রথম আলোকে আজ বুধবার বিকেলে এমনটাই জানালেন মিস ওয়ার্ল্ড বাংলাদেশের আয়োজক প্রতিষ্ঠান অন্তর শোবিজের চেয়ারম্যান স্বপন চৌধুরী। চীনের সানাইয়া শহরে আগামী ৮ ডিসেম্বর বসবে বিশ্ব সুন্দরী প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে আসর। সেদিন জানা যাবে, এবার আসরে কে হচ্ছেন বিশ্ব সুন্দরী। এর আগে বিশ্বের অন্যান্য দেশের প্রতিযোগীদের সঙ্গে বিভিন্ন বিভাগে অংশ নিচ্ছেন ঐশী। সব কটি ধাপ সাফল্যের সঙ্গে পার হলে হয়তো গ্র্যান্ড ফিনালেতেও দেখা যেতে পারে বাংলাদেশের ঐশীকে। বিশ্ব সুন্দরী প্রতিযোগিতায় অংশ নিতে ১...
স্টেজে নাচতে নাচতেই মারা গেলেন কিশোরী

স্টেজে নাচতে নাচতেই মারা গেলেন কিশোরী

Cover Story, Health and Lifestyle
নাচের প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল অনিশা শর্মা নামের এক কিশোরী। সেই কিশোরী স্টেজে উঠেই পছন্দের গানের তালে তালে নাচতে শুরু করে। উপস্থিত দর্শকরা কিছু বুঝে উঠার আগেই জ্ঞান হারিয়ে ফেলে সে। এসময় কিশোরীর জ্ঞান ফেরাতে আয়োজকরা সবরকম চেষ্টা করেও তাকে বাঁচাতে পারেনি। এমনই এক হৃদয়বিদারক দৃশ্যের ঘটনা ঘটেছে ভারতের মুম্বাইয়ের কান্দিবালি এলাকায়। জি-নিউজ জানায়, বিজেপির আয়োজনে গত ২৩ নভেম্বর প্রতিযোগিতামূলক নানারকম অনুষ্ঠানের আয়োজন করেছিল। সেই অনুষ্ঠানেই নাচের ক্যাটাগরিতে অংশ নিয়েছিল অনিশা শর্মা। ১২ বছর বয়সী ওই কিশোরী সপ্তম শ্রেনীতে পড়তো বলে জানা গেছে। স্টেজে উঠে নাচতে নাচতেই হঠাৎই মাটিতে লুটিয়ে পড়ে সে। দ্রুত আয়োজকরা তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসকরা ওই কিশোরীকে মৃত বলে ঘোষণা করেন। স্থানীয় পুলিশ জানায়, ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।...
গ্রিসের এথেন্সে আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের অংশগ্রহণ

গ্রিসের এথেন্সে আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের অংশগ্রহণ

Cover Story
প্রতি বছরের মতো এ বছরও গ্রিসে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এথেন্সের আন্তর্জাতিক খ্রিস্টমাস বাজারে অংশগ্রহণ করে। গ্রিসের সুপরিচিত সংগঠন ‌'ফ্রেন্ডস অব চিলড্রেন' এই আন্তর্জাতিক বাজারের আয়োজন করে। ২৪ ও ২৫ নভেম্বর এথেন্সের হেলেক্সপোতে অনুষ্ঠিত এই আয়োজনে বাংলাদেশসহ বিভিন্ন মহাদেশের ৩৮টি দেশ অংশ নেয়। এই আয়োজনে অংশগ্রহণের মধ্যে দিয়ে বাংলাদেশ তার সমৃদ্ধ ঐতিহ্য ও কৃষ্টিকে তুলে ধরে যা অনুষ্ঠানে আগত হাজারো দর্শকের দৃষ্টি আকর্ষণ করে। শাড়ি ও হস্তশিল্প সামগ্রীসহ দেশিয় বিভিন্ন পণ্য সম্ভারে সুসজ্জিত বাংলাদেশ স্টলের প্রতি দর্শকদের বাড়তি আকর্ষণ বিশেষভাবে পরিলক্ষিত হয়। দর্শকরা বাংলাদেশের সুস্বাদু খাবারের সাথে পরিচিত হবারও সুযোগ লাভ করে এবং বাংলাদেশের পর্যটন, বিনিয়োগ, ব্যবসা-বাণিজ্য ইত্যাদি সম্পর্কিত লিফলেট, পুস্তিকা ইত্যাদির মাধ্যমে বাংলাদেশ সম্পর্কে অবগত হয়। এ বছর মেলায় বাংলাদেশের নতুন প্রজন্মের প্রতিনিধির...
ফেনীতে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল ৪ বাসযাত্রীর

ফেনীতে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল ৪ বাসযাত্রীর

Cover Story
ফেনীতে শর্শদী উপজেলায় রেলক্রসিংয়ে একটি ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী একটি বাসের চারজন নিহত হয়েছে। বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ফেনী সদর থানার ওসি আবুল কামাল আজাদ সমকালকে জানান, রেল ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় শিশুসহ একটি বাসের চারযাত্রী নিহত ও ১০ জন আহত হয়েছে। তাদের মধ্যে গুরুতর আহত চারজনকে ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিকভাবে হতাহত ব্যক্তিদের নাম-পরিচয় জানা যায়নি। ফেনী রেল স্টেশনের মাস্টার মাহবুবুর রহমান সমকালকে জানান, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বাসটি রেলক্রসিংয়ে উঠে যায়। এ সময় চট্টগ্রাম থেকে ময়মনসিংহগামী ময়মনসিংহ এক্সপ্রেস বাসটিকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।...
কী উপহার পাবেন নিক-প্রিয়ঙ্কার বিয়েতে উপস্থিত অতিথিরা?

কী উপহার পাবেন নিক-প্রিয়ঙ্কার বিয়েতে উপস্থিত অতিথিরা?

Cover Story, Entertainment
প্রিয়ঙ্কা চোপড়া ও নিক জোনাসের বিয়ের ঢাকে কাঠি পড়ে গেছে। তাঁরা নিজেরা তাঁদের বিয়ে সম্পর্কিত তথ্য হয়ত সামনে আনছেন না। কিন্তু তাই বলে তাদের বিয়ে সম্পর্কিত খবর থেমে থাকছে না। সেরকমই এক খবর দিল ‘পিসিগ্লোবালডমিনেশন’ নামে এক ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট। জানা গিয়েছে, প্রিয়ঙ্কা-নিকের বিয়ের দিনে আমন্ত্রিত অতিথিদের দেওয়া হবে উপহার। একটি করে রুপোর কয়েন দেওয়া হবে বিয়েতে উপস্থিত অতিথিদের। ইতিমধ্যেই সেই কয়েনের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ছবি অনুযায়ী, রুপোর কয়েনটির একদিকে খোদাই করা আছে লক্ষ্ণী ও গণেশের মূর্তি। অন্যদিকে ইংরেজি হরফে লেখা আছে ‘এনপি’। এনপি হল দুই সেলিব্রিটির নামের আদ্যক্ষর। ‘এন’ বোঝাচ্ছে নিক জোনাসকে এবং ‘পি’ অবশ্যই প্রিয়ঙ্কা। আসলে প্রিয়ঙ্কা চান তাঁর বিয়ের সমস্ত অনুষ্ঠান হোক ভারতীয় ঐতিহ্যকে মাথায় রেখে। সে জন্য কয়েনের এক পিঠে রাখা হয়েছে লক্ষ্ণী-গণেশের মূর্তি। প্রিয়ঙ্কা নিক দু’জ...
নামমাত্র খরচে এই ভাবে সারা শীতকাল দূরে রাখুন পা ফাটাকে

নামমাত্র খরচে এই ভাবে সারা শীতকাল দূরে রাখুন পা ফাটাকে

Cover Story, Health and Lifestyle
শীতকাল হানা দেওয়ার সঙ্গে সঙ্গেই যে সব সমস্যা আমাদের চিন্তার কারণ হয়ে দাঁড়ায়, তার অন্যতম পা ফাটা। শীতে শুষ্ক আবহাওয়ার কারণে শরীরের ত্বকের আর্দ্রতা কমে যায় ও তা ফাটতে থাকে। পায়ের পাতায় এর প্রভাব পড়ে সবচেয়ে বেশি। অনেকের আবার পা ফেটে রক্তও বেরতে থাকে। ফাটা পা যেমন দেখতে খারাপ লাগে তেমনই তা কষ্টদায়কও। পায়ের পাতার উপর সারা শরীরের ভর পড়ে, পথেঘাটে ধুলোর সবচেয়ে কাছাকাছি থাকে শরীরের এই অংশই। তাই এমনিতেই পায়ের পাতার জন্য অতিরিক্ত যত্নের প্রয়োজন হয়। কিন্তু শরীরের নানা যত্ন নিলেও দুর্ভাগ্যজনক ভাবে পায়ের পাতার দিকে খুব একটা নজর দিই না আমরা অনেকেই। তারই মাশুল গুনতে হয় শীত কাল এলে। তবে যদি চান, তবে এই শীতেও আপনার পায়ের তলা থাকতে পারে নরম ও তেলা। খরচও খুব নামমাত্র। সহজলভ্য দু’-তিনটি উপাদানই এর জন্য যথেষ্ট। এই উপায়ে পায়ের যত্ন নিলে গোটা শীতকাল পা তো ফাটবেই না, বরং রুক্ষ ও ফেটে যাওয়া ত্বকের অংশও মোল...
মোবাইলে বুঁদ হয়ে থাকা বসিরহাটের আশিককেই খেতাব দিল ইউটিউব

মোবাইলে বুঁদ হয়ে থাকা বসিরহাটের আশিককেই খেতাব দিল ইউটিউব

Cover Story, Tech news
বয়স মাত্র কুড়ি। এই বয়সের আর পাঁচটা তরুণের যেমন স্বভাব, তিনিও তার ব্যতিক্রম নন। বাড়ির ছেলেকে সর্বক্ষণ মোবাইলে বুঁদ হয়ে থাকতে দেখে বকাবকি করতেন অভিভাবকেরা। ইন্টারনেট ঘাঁটাঘাঁটির সূত্রেই উত্তর ২৪ পরগনার বসিরহাটের তরুণের হাতে উঠে এসেছে ইউটিউব ক্রিয়েটার অ্যাওয়ার্ড। শুধু প্রশংসা বা মানপত্র নয়, বাড়ির লোকেরা যাকে ‘ঘরের খেয়ে বনের মোষ তাড়ানো’ বলতেন, সেই ভিডিয়ো তৈরির সুবাদে আর্থিক প্রাপ্তিও ঘটেছে টাকি সরকারি কলেজের তৃতীয় বর্ষের ছাত্র আশিক রাজার। ভিডিয়ো কতবার দেখা হল, কত শেয়ার হল তার নিরিখে এই পুরস্কার দেয় ইউটিউব কর্তৃপক্ষ। তবে এই পুরস্কারের অন্যতম শর্ত, সংশ্লিষ্ট চ্যানেলের অন্তত ১ লক্ষ সাবস্ক্রাইবার থাকতে হবে। কী নিয়ে ভিডিয়ো বানান আশিক? ওই যুবক জানালেন, সমস্যা থেকে না পালিয়ে তার মোকাবিলা করে ঘুরে দাঁড়ানোর মন্ত্রই রয়েছে ভিডিয়োতে। আর তাতেই কেল্লা ফতে। কোনও কোনও ভিডিয়ো দেখা হয়েছ...
বলিউডে যৌন হেনস্থা : ’ইন্ডাস্ট্রিতে কোনও কিছু ইচ্ছের বাইরে হয় না’

বলিউডে যৌন হেনস্থা : ’ইন্ডাস্ট্রিতে কোনও কিছু ইচ্ছের বাইরে হয় না’

Entertainment
কেমন রেসপন্স ‘কৃষ্ণকলি’ থেকে? এই যে পুজোর মরসুম গেল আমাদের, দুর্গাপুজো, কালীপুজো, জগদ্ধাত্রী পুজো, আমি তো কার্তিক পুজোতেও গিয়েছিলাম। আগে সবাই শর্বরীদি বলত। এখন সবাই ‘গুরুমা’ বলে। একটা চরিত্রের এই ভয়ঙ্কর পপুলারিটি, এটা তো গ্রেট অ্যাচিভমেন্ট। এটা ৪৬ সপ্তাহ চলছে আমাদের। সব চ্যানেলের মধ্যে আমাদের হায়েস্ট টিআরপি।   গান তো এই ধারাবাহিকের অন্যতম বিষয়। আপনার কাছেও গান গাওয়ার অনুরোধ আসে? আসলে কলকাতা শহর থেকে একটু ভিতরে গেলে মানুষের ছোঁয়া বা উত্তাপ পাওয়া যায়। সকলে এই সিরিয়ালটা নিয়ে পাগল হয়ে আছে। গান সত্যিই একটা দারুণ জায়গায় রয়েছে। কোথাও গেলে লোকে বলছে শ্যামা যে গানটা গায়, আপনি সেই গানটা শোনান। আরো পড়ুন : মোবাইলে বুঁদ হয়ে থাকা বসিরহাটের আশিককেই খেতাব দিল ইউটিউব আপনার এই চরিত্রের সাজটাও একেবারে অন্যরকম। এটার একটা গল্প আছে। আমাদের প্রোডিউসার, ডিরেক্টর সুশান্ত, ওর থেকে ২০০৪ থেকে সম্প...
বিবাহবিচ্ছেদেও মিলল না রেহাই! অ্যাসিড ‘ছুড়ে’ ঝলসে দিল প্রাক্তন স্বামী

বিবাহবিচ্ছেদেও মিলল না রেহাই! অ্যাসিড ‘ছুড়ে’ ঝলসে দিল প্রাক্তন স্বামী

Cover Story
ঝগড়া হলে প্রায়ই তরুণীকে অ্যাসিড ছোড়ার হুমকি দিত তাঁর স্বামী। তরুণী ভেবেছিলেন, বিবাহ-বিচ্ছেদ করে মুক্তি মিলবে। বিবাহ-বিচ্ছেদ হল, কিন্তু রেহাই মিলল না। দিনের বেলা প্রকাশ্যেই ওই তরুণীকে অ্যাসিড ছোড়ার অভিযোগ উঠল তাঁর সেই প্রাক্তন স্বামীর বিরুদ্ধে। শনিবার সকালে ঘটনাটি ঘটেছে আনন্দপুরের মার্টিনপাড়া গুলশন কলোনিতে। সে দিনই আনন্দপুর থানায় অভিযোগ দায়ের হলেও মঙ্গলবার রাত পর্যন্ত অভিযুক্তকে ধরতে পারেনি পুলিশ। এ দিকে, বারবার ওই যুবকের হুমকির মুখে পড়ে যন্ত্রণায় কাতরালেও হাসপাতালেই ভর্তি হতে ভয় পাচ্ছেন ওই তরুণী। পুলিশ অবশ্য জানায়, অভিযুক্ত পলাতক। খোঁজ চলছে। আরো পড়ুন : কালো জাদু জানেন এই অভিনেত্রী! গুলশন কলোনির বাসিন্দা, বছর তিরিশের ওই তরুণীর অভিযোগ, গত শনিবার সকাল সাড়ে সাতটা নাগাদ তাঁর স্বামী বাড়ি থেকে বেরোন। কিছুটা দূরেই তাঁর সঙ্গে দেখা হয় ওই তরুণীর প্রাক্তন স্বামী জানে আলম ...
অস্ট্রেলিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে আলোচনা সভা

অস্ট্রেলিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে আলোচনা সভা

Default
মহান ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও জাতীয় দিবস উপলক্ষ্যে এক আলোচনা সভা ১১ই নভেম্বর সিডনিস্থ একটি সেন্টারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি অস্ট্রেলিয়ার উদ্যোগে অনুষ্ঠিত হয়। পবিত্র কোরআন তেলোয়াতের মাধ্যমে অনুষ্ঠিত এই সভায় মহান মুক্তিযুদ্ধের সময় ও গত ভোটারবিহীন সরকারের বিরুদ্ধে আন্দোলনের সময় আহত নিহত এবং মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি অস্ট্রেলিয়ার সভাপতি ও সাবেক কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকদলের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোঃ মোসলেহ উদ্দিন হাওলাদার আরিফের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন- বিএনপি অস্ট্রেলিয়ার সাবেক সাধারণ সম্পাদক লিয়াকত আলী স্বপন। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন- বিএনপি অস্ট্রেলিয়ার সাধারণ সম্পাদক মোঃ নাসিম উদ্দিন আহম্মেদ, সহ সভাপতি মোঃ মোবারক হোসেন, য...