জ্বালাও–পোড়াও রাজনীতির সিনেমা দহন এর বাড়ছে দর্শক
জ্বালা–পোড়াও রাজনীতি নিয়ে নির্মিত ‘দহন’ ছবিটি নিয়ে দর্শক আগ্রহ বাড়ছে। আর তাই তো দ্বিতীয় সপ্তাহে এসে প্রেক্ষাগৃহের সংখ্যা বেড়ে গেছে। প্রথম সপ্তাহে ছবিটি অর্ধশত প্রেক্ষাগৃহে মুক্তি না পেলেও দ্বিতীয় সপ্তাহে তা এসে দাঁড়িয়েছে ৭৬–এ। দর্শক চাহিদা ও প্রেক্ষাগৃহের মালিকের আগ্রহে এমনটা হয়েছে বলে জানালেন প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজ।
গত ৩০ নভেম্বর মাত্র ৪৭টি প্রেক্ষাগৃহে মুক্তি পায় এ সময়ের আলোচিত জুটি সিয়াম ও পূজার দহন ছবিটি। পরিচালক রায়হান রাফির এটি দ্বিতীয় সিনেমা। এর আগে এই পরিচালকই সিয়াম ও পূজাকে জুটি করে বানিয়েছিলেন ‘পোড়ামন ২’ ছবিটি। মুক্তির প্রথম দিন থেকে দর্শক ছবিটি লুফে নিয়েছে—এমনটাই মনে করছেন প্রযোজক, পরিচালক এবং নায়ক–নায়িকারা।
প্রতিষ্ঠানটির কর্ণধার ও দহনের প্রযোজক আবদুল আজিজ জানান, প্রথম সপ্তাহে ছবিটি ব্যবসায়িকভাবে সফল হওয়ায় প্রেক্ষাগৃহ বাড়ছে। দেশের আরও অনেক...












