প্রবাসীদের কথা বলতে সংসদে যেতে চান সৌদি প্রবাসী আনোয়ার হোসেন
বাংলাদেশে একাদশ জাতীয় সংসদ নির্বাচন যত ঘনিয়ে আসছে মনোনয়ন প্রত্যাশী প্রবাসীর সংখ্যা ততই বাড়ছে। মনোনয়ন পেতে নিজ নিজ দলের নীতি নির্ধারণী কেন্দ্রীয় নেতাদের সাথে নিয়মিত যোগাযোগ রাখছেন তারা। পাশাপাশি দলীয় নেতা-কর্মীদের সঙ্গে সরাসরি যোগাযোগ রক্ষা করতে দেশে গিয়ে নির্বাচনী এলাকায় কেউ কেউ কাজও শুরু করেছেন।
প্রবাসীরা বলছেন, তাদের ঘাম ঝরানো অর্থে দেশের অর্থনীতির চাকা সচল থাকে। দেশের প্রবৃদ্ধি বৃদ্ধির পেছনে তাদের অবদান কম নয়। কিন্তু দেশে প্রবাসীদের কোনো মূল্যায়ন নেই। তাদের স্বার্থে কথা বলার কেউ নেই। তাই সংসদে প্রবাসীদের প্রতিনিধিত্ব থাকলে সরকার অন্তত তাদের সুখ-দুঃখের কথা শুনবে।
তাদেরই একজন সৌদি আরব প্রবাসী মোহাম্মদ আনোয়ার হোসেন ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার সগড়ানিয়া গ্রামের মোহাম্মদ ইছহাক শেখ ও মিসেস জামিরন নেছার ছেলে। দীর্ঘদিন প্রবাসে থাকা আনোয়ার হোসেন ইসলামী ঐক্যজোটের প্রার্থী হিসাবে ফরিদপুর...













