মায়ের হাত ধরে ক্লাসরুমের দিকে শাকিবপুত্র
সিনেমায় কাজ করতে গিয়েই অপুর সঙ্গে পরিণয় হয় শাকিব খানের। বহু রোমান্টিক ছবির এ জুটি দর্শককে প্রেমের সাগরে ভাসাতে গিয়ে নিজেরাই ভেসে গেছেন প্রেমে। প্রেম-ভালোবাসার অধ্যায় পার করে একসময় গোপনে বিয়েও করেন তাঁরা। একসঙ্গে জীবনের বাকিটা সময় কাটিয়ে দেবেন বলে ১০ বছর আগে গোপনে বিয়ে করেছিলেন শাকিব ও অপু। সংসার জীবনের কয়েক বছর পার হওয়ার পর সম্পর্কে ফাটল ধরা শুরু হয় তাঁদের। কিন্তু সন্তানের প্রশ্নে তারা এক।
গত ১২ নভেম্বর রাজধানীর বারিধারায় আমেরিকান ইন্টারন্যাশনাল স্কুল ঢাকা (এআইএসডি) স্কুলে জয়কে ভর্তির জন্য গিয়েছিলেন শাকিবপুত্র। ভর্তির জন্য ফরমও পূরণ করেন বাবা শাকিব ও মা অপু বিশ্বাস। কিন্তু বয়সের ক্ষেত্রে ঝামেলা তৈরি হয়। বয়স বাধা হয়ে দাঁড়ায়। ঐ পরে স্কুল কর্তৃপক্ষ জয়কে বসুন্ধরা আবাসিক এলাকার 'ইন্টারন্যাশনাল স্কুল ঢাকা’ তে প্লে-গ্রুপে ভর্তি করার পরামর্শ দেয়।
সেই অনুযায়ী শাকিব খান ও অপু বিশ্বাস জয়কে 'ইন...













