বুজুর্গদের গোপনে আমল করার হেকমত
গোপনে গোপনে আমল করা ইখলাসের নিদর্শন। আর উত্তম প্রতিদান লাভের বুনিয়াদও গোপন আমল। আমাদের পূর্বসূরি মনীষীগণ কীভাবে নিজেদের নেক আমলের বিষয় লুকিয়ে রাখতেন এবং কতো নিষ্ঠার সঙ্গে ইবাদত করতেন- জীবনী গ্রন্থাদিতে এসব কথা পড়লে, জানলে এবং অনুসরণ করতে পারলে আমাদের জীবনও হতো সফল ও সার্থক। এখানে সংক্ষিপ্ত ক’টি বিক্ষিপ্ত তথ্য পাঠক সমীপে উদ্ধৃত করা হলো-
এক. হাম্মাদ ইবনে জায়দ বলেন, তাবেয়ি আইয়ুব সাখতিয়ানি (রহ.) যখন হাদিস বর্ণনা করতেন, অনেক সময় তাঁর হৃদয় বিগলিত হয়ে কান্না চলে আসতো। কিন্তু তিনি সেটা বোঝতে দিতেন না। ভিন্ন দিকে মুখ ফিরিয়ে নিতেন এবং হাঁচি দেয়ার মতো করে শব্দ করতেন। আর বলতেন, খুব বেশি সর্দি! (আল ইলাল; ইমাম আহমাদ [আবদুল্লাহ এর সূত্রে], ১/২১২)
দুই. ইবরাহিম ইবনে আদহাম (রহ.) সম্পর্কে বর্ণিত হয়েছে যে, কখনো তাঁকে খাওয়ার জন্য দাওয়াত করা হতো অথচ তিনি (নফল) রোজা রাখছেন। লোকদেরকে বোঝতে না দিতে তিনি খেয়ে...














