Sample Page - Page 36 of 431 - Mati News
Tuesday, February 24

Sample Page

কীর্তি সুরেশ মেহেদি অনুষ্ঠানের দুর্লভ ছবি শেয়ার করলেন, বিয়ের এক মাস পর

কীর্তি সুরেশ মেহেদি অনুষ্ঠানের দুর্লভ ছবি শেয়ার করলেন, বিয়ের এক মাস পর

Entertainment
জনপ্রিয় অভিনেত্রী কীর্তি সুরেশ সম্প্রতি তার মেহেদি অনুষ্ঠানের কিছু নতুন ছবি শেয়ার করে ভক্তদের আনন্দে ভাসিয়েছেন। ২০২৪ সালের ১২ ডিসেম্বর তিনি গোয়ায় তার শৈশবের বন্ধু অ্যান্টনি থাট্টিলকে বিয়ে করেন। তাদের এই অন্তরঙ্গ বিবাহ অনুষ্ঠান সামাজিক মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছিল। ঐতিহ্যবাহী শাড়িতে কীর্তির মনোমুগ্ধকর লুক এবং খ্রিস্টান রীতিতে অনুষ্ঠিত দ্বিতীয় বিবাহের জন্য তার পরা সাদা গাউন, ভক্তদের মুগ্ধ করেছিল। ইনস্টাগ্রামে কীর্তি যে ছবিগুলো শেয়ার করেছেন, সেখানে তাকে বহু রঙের লেহেঙ্গায় দেখা গেছে, যা ঐতিহ্যবাহী নকশা ও ছাপায় সজ্জিত ছিল। অন্যদিকে, অ্যান্টনি নীল-সাদা শেরওয়ানিতে ছিলেন, যা তার সঙ্গে দারুণ মানিয়ে গেছে। ছবিগুলোর প্রতিটি মুহূর্ত আনন্দ ও সৌন্দর্যে ভরপুর। পোস্টের ক্যাপশনে কীর্তি লিখেছেন, "এটি আমার মধ্যে থাকা #தமிழ்பொன்னு এর জন্য OR The #மணப்பெண்। তামিল মেহেদি আর বলিউড কিচের সংমিশ্রণ!...
ইডেন মহিলা কলেজে তারুণ্যের উৎসব

ইডেন মহিলা কলেজে তারুণ্যের উৎসব

ক্যাম্পাস
তরুণ সমাজের চিন্তা চেতনা সৃজনশীলতাকে কেন্দ্র করে আয়োজিত হয় বাংলাদেশের অন্যতম ঐতিহ্যবাহী নারী শিক্ষা প্রতিষ্ঠান ইডেন মহিলা কলেজে তার তারুণ্যের উৎসব। নবসম্ভাবনাময় তরুণ সমাজকে তাদের সৃজনশীলতা, উদ্যম ও জীবনের সফলতা সুদৃঢ় করার লক্ষ্যে এটি একটি অন্যতম আয়োজন, যা তরুণ সমাজকে উদ্যোক্তা হওয়ার জন্য এবং নিজের সুপ্ত প্রতিভাকে বিকশিত করার জন্য একটি যথোপযুক্ত মাধ্যম। যেখানে প্রতিটি শিক্ষার্থী নিজেকে নতুন ভাবে আবিষ্কার করার লক্ষ্যে তরুণ্যের উৎসবে মেতে উঠেছে। মেতে উঠেছে স্বপ্নপূরণের মাধ্যমে নিজেকে বিকশিত করার লক্ষ্যে। প্রতিভা ও সৃজনশীলতার এই মেলায় কলেজ অধ্যক্ষ, শিক্ষকবৃন্দ এবং বিশেষ অতিথিদের আগমনের মধ্য দিয়ে অনুষ্ঠানটির শুভ সূচনা হয়। অনুষ্ঠানটির মধ্যমণি হয়ে উপস্থিত হোন প্রধান অতিথি জনাব শবনম মোস্তারী। এ ছাড়াও বিশেষ অতিথি  ফারজানা খান, অধ্যাপক ড.মমতাজ সাহানারা এবং অধ্যাপক মাহফিল আরা ব...
চীনা রান্নার ঐতিহ্য তুলে ধরছে পুয়ুয়ানের নৌকাভোজ

চীনা রান্নার ঐতিহ্য তুলে ধরছে পুয়ুয়ানের নৌকাভোজ

China
চীনের পূর্বাঞ্চলের চ্যচিয়াং প্রদেশের ঐতিহাসিক জলনগর চিয়াংনান দিচ্ছে এক অনন্য ভোজের অভিজ্ঞতা। বসন্ত উৎসবের ছুটিতে দেশি-বিদেশি দর্শনার্থীরা এখানে এসে অংশ নিচ্ছেন নৌকা ভোজে। চীনের ঐতিহ্যবাহী রান্নার সমৃদ্ধ ইতিহাস অন্বেষণেও ছুটে আসছেন তারা। নদী, কাঠের বাহারি নৌকা ও প্রাচীন পাথরের সেতু নিয়ে চিয়াংশিং শহরের পুয়ুয়ান টাউনশিপ চীনের চিয়াংনান অঞ্চলের একটি জনপ্রিয় পর্যটন স্থান। ইয়াংজি নদীর দক্ষিণের উপকূলীয় এলাকায় অবস্থিত এই অঞ্চল কৃষি, ব্যবসা-বাণিজ্য এবং শিল্প-সংস্কৃতির সমৃদ্ধ ঐতিহ্যের জন্য পরিচিত। পুয়ুয়ান বিশেষভাবে বিখ্যাত তার নৌকাভোজের জন্য, যেখানে পর্যটকরা নৌকায় বসেই স্থানীয় সুস্বাদু খাবারের স্বাদ নিতে পারেন। তাদের পেছনে থাকে জলনগরের মনোমুগ্ধকর দৃশ্য। এ সময় নৌকায় বসে বেশি খাওয়া হচ্ছে মাছ। কারণ চীনা ভাষায় মাছের সমার্থক হলো প্রাচুর্য। নববর্ষে মাছ খাওয়াকে তাই সমৃদ্ধির প্রতী...
মানবসভ্যতার কারিগর শ্রমিকদের নিয়ে শিক্ষার্থীদের ভাবনা

মানবসভ্যতার কারিগর শ্রমিকদের নিয়ে শিক্ষার্থীদের ভাবনা

ক্যাম্পাস
সভ্যতার আভিজাত্যের উচ্চ পর্যায়ে এসেও আমরা অসভ্য। উন্নত বিশ্ব প্রতিষ্ঠায় যাদের অবদান সবচেয়ে বেশি আমরা তাদের প্রতি অকৃতজ্ঞ। শ্রম দিয়ে গড়া এ বিশ্বের প্রতিটি স্তরে আছে শ্রমিকের ছাপ। কিন্তু আমরা সভ্য নামের অসভ্য সমাজ তা মানতে নারাজ। আমরা তাদেরকে দমিয়ে রাখার সর্বোচ্চ চেষ্টা করি। তাই শ্রমিকদের পাপ্য অধিকার নিশ্চিত করা নিয়ে শিক্ষার্থীদের ভাবনা তুলে ধরেছেন চট্টগ্রাম কলেজের শিক্ষার্থী কাজী মালিহা আকতার..... "শ্রমজীবীদের মূল্যায়ন করুন" এই যে ইট পাথরের সুউচ্চ দালানগুলো ঠাই দাঁড়িয়ে আছে তা দেখে কী কখনো অপলক দৃষ্টিতে ভাবনায় হারিয়েছেন? প্রতিটা ইট পাথরের ভাঁজে চাপা পড়ে আছে কতশত গল্প। এই গল্পগুলো ত্যাগের গল্প যাতে মিশে আছে আমাদের শ্রমিকের ঘাম। আমাদের সুন্দর আগামীর স্বপ্ন নিমার্ণে কতশত আনন্দের মুহূর্ত তাদের জলাঞ্জলি দিতে হয়। তাদের পরিবারের সাথে বহু ঈদ  আনন্দ অপূর্ণ থাকে, জমা ...
সালোকসংশ্লেষণ: গাছের খাদ্য তৈরির মজার প্রক্রিয়া

সালোকসংশ্লেষণ: গাছের খাদ্য তৈরির মজার প্রক্রিয়া

Education, অষ্টম শ্রেণি, অষ্টম শ্রেণির বিজ্ঞান
হ্যালো বন্ধুরা! আজ আমরা একটি মজার বৈজ্ঞানিক প্রক্রিয়া নিয়ে আলোচনা করব, যার নাম সালোকসংশ্লেষণ। এই প্রক্রিয়াটি গাছের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটি গাছের খাদ্য তৈরির মূল উপায়। চলো জেনে নিই কিভাবে এই প্রক্রিয়াটি কাজ করে! সালোকসংশ্লেষণ কি? সালোকসংশ্লেষণ হল সেই প্রক্রিয়া যার মাধ্যমে গাছ সূর্যের আলো ব্যবহার করে নিজের খাদ্য তৈরি করে। এই শব্দটি দুটি গ্রিক শব্দ থেকে এসেছে: "ফটো" অর্থ আলো এবং "সিন্থেসিস" অর্থ তৈরি করা। অর্থাৎ, সালোকসংশ্লেষণ মানে আলো ব্যবহার করে কিছু তৈরি করা। কিভাবে কাজ করে? গাছের পাতায় একটি বিশেষ রং থাকে, যার নাম ক্লোরোফিল। এই ক্লোরোফিল সূর্যের আলো শোষণ করে। গাছ তার শিকড় দিয়ে মাটি থেকে পানি এবং কার্বন ডাই-অক্সাইড গ্যাস বাতাস থেকে শোষণ করে। এই সবকিছু একসাথে মিশে গাছের পাতায় খাদ্য তৈরি করে। এই প্রক্রিয়ায় গাছ গ্লুকোজ নামের একটি সরল শর্করা তৈরি করে, যা গাছে...
খাদ্য সম্ভাবনার নতুন দিগন্ত উন্মোচন মিলবে  অ্যান্টিঅক্সিডেন্টযুক্ত রঙিন চালে

খাদ্য সম্ভাবনার নতুন দিগন্ত উন্মোচন মিলবে  অ্যান্টিঅক্সিডেন্টযুক্ত রঙিন চালে

Agriculture Tips
সিদ্ধার্থ চক্রবর্তী: বাংলাদেশের কৃষিক্ষেত্রে ধান চাষের ইতিহাস অত্যন্ত প্রাচীন গৌরবজ্বল। আধুনিকতার ছোঁয়ায় বাঙালি খাদ্যাভ্যাসে ব্যাপক পরিবর্তন এলেও, ভাত এখনো বাঙালির প্রধান খাবার হিসেবেই রয়ে গিয়েছে। ধান এবং চালের পুষ্টিগুণ বৃদ্ধিতে নিরন্তর বিভিন্ন ধরনের গবেষণা চালিয়ে যাচ্ছেন বিজ্ঞানীরা। বাংলাদেশ তথা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক-গবেষকবৃন্দও এর ব্যতিক্রম নয়। এরই মধ্যে বাকৃবির রঙিন চাল নিয়ে গবেষণা নতুন আলো ছড়িয়েছে। বাকৃবির ফসল উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. ছোলায়মান আলী ফকিরের নেতৃত্বে একটি গবেষক দল রঙিন চালের খাদ্যগুণ, পুষ্টিমান এবং চাষপদ্ধতি নিয়ে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছেন। বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের অর্থায়নে "উৎপাদন, গুণমান এবং স্বাস্থ্য উপকারের জন্য রঙিন চালের জার্মপ্লাজম সংগ্রহ এবং মূল্যায়ন" প্রকল্পের আওতায় তিন বছর ধরে এই গবেষণা পরিচালিত হয়েছে। গবেষ...
সপ্তম শ্রেণির ইতিহাস ও সামাজিক বিজ্ঞানের মডেল প্রশ্ন

সপ্তম শ্রেণির ইতিহাস ও সামাজিক বিজ্ঞানের মডেল প্রশ্ন

Education, মাধ্যমিক, সপ্তম শ্রেণি
ক বিভাগ: সঠিক উত্তর উত্তরপত্রে লেখো: ১ ী ১৫ = ১৫ ১। ভূমিদানের দলিলগুলো থেকে কয় ধরনের রাজস্বের কথা জানা যায়? ক. ৩                  খ. ৫ গ. ৮                  ঘ. ৬ ২। ইবনে বতুতা কত শতাব্দীতে বাংলা ভ্রমণ করেন? ক. চতুর্দশ               খ. ষোড়শ গ. পঞ্চদশ                ঘ. সপ্তদশ ৩। ইবনে বতুতার ভ্রমণ-বৃত্তান্তে বাংলা অঞ্চলে কীসের প্রাচুর্যের কথা বলা আছে? ক. কাঁঠাল-আম            খ. ধান-চাল গ. ধান-পাট  &n...
চীন জুড়ে আজ বসন্ত উৎসব ও নববর্ষ বরণ চলছে

চীন জুড়ে আজ বসন্ত উৎসব ও নববর্ষ বরণ চলছে

China
নানা আনুষ্ঠানিকতা ও উৎসব মুখোর পরিবেশে চীন জুড়ে উদযাপিত হচ্ছে চীনা বসন্ত উৎসব ও চান্দ্র নববর্ষ। ঐতিহ্যবাহী লোকপ্রথা, বাহারি খাবার, সাজসজ্জা, পারফর্মিং আর্ট ও অবৈষয়িক সাংস্কৃতিক ঐতিহ্যের মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে এ উৎসব। বুধবার ২৯ জানুয়ারি শুরু হওয়া এ উৎসব চলবে আগামী ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত। রাজধানী বেইজিং, শাংহাই, দক্ষিণ-পশ্চিম চীনের ছোংছিং, পূর্ব চীনের ফুচিয়ান, চ্যচিয়াং, উত্তরের হেইলংচিয়াং, চিলিন, হ্যপেই, থিয়ানচিন এবং দক্ষিণের ইয়ুননানসহ সারা দেশে নেচে গেয়ে উদযাপিত হচ্ছে এ উৎসব। এ সব জায়গায় অন্যান্য আয়োজনের পাশাপাশি সিংহনৃত্য, ড্রাগননৃত্য এবং সর্পাকৃতির নৃত্য পরিবশন করা হয়। প্রতিবছর দেশটির চান্দ্র ক্যালেন্ডার অনুযায়ী জানুয়ারি থেকে ফেব্রুয়ারির মধ্যেই উদযাপিত হয় এ উৎসব। চীনাদের প্রথা অনুযায়ী, চান্দ্র ক্যালেন্ডারে রাশিচক্রের ১২টি প্রাণী নির্ধারিত থাকে। আর এসব নির্ধার...
কটাক্ষের জবাব দিলেন খুশি কাপুর

কটাক্ষের জবাব দিলেন খুশি কাপুর

Entertainment
ভারতীয় চলচ্চিত্র জগতের কিংবদন্তী অভিনেত্রী শ্রীদেবীর কন্যা খুশি কাপুরকে নিয়ে সাম্প্রতিক সময়ে নেটিজেনদের মধ্যে ব্যাপক আলোচনা ও সমালোচনা চলছে। ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে জানানো হয়, নেটিজেনদের বিভিন্ন প্রশ্ন ও সমালোচনার জবাবে এবার খোলামেলা কথা বলেছেন খুশি। তিনি তার নাকের সার্জারি, ঠোঁট ফিলারসহ নানা বিষয়ে নিজের মতামত প্রকাশ করেছেন। জোয়া আখতার পরিচালিত ‘দ্য আর্চিস’ চলচ্চিত্রের মাধ্যমে অভিনয় জগতে পা রাখেন খুশি। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, গ্ল্যামার ইন্ডাস্ট্রিতে কাজ করা নিয়ে তার দৃষ্টিভঙ্গি বেশ সহজ ও স্বচ্ছ। তিনি বলেন, ‘আমার মনে হয় না এটা এত বড় কোনো বিষয়। আমি প্লাস্টিক সার্জারিকে কখনোই খারাপ চোখে দেখি না। এটা আমার কাছে কোনো বড় ব্যাপারই নয়। বরং এটা ব্যক্তিগত পছন্দের বিষয়, এবং আমি সেটাকে সমর্থন করি।’ খুশি আরও জানান, তার ক্যারিয়ার শুরুর আগেই মানুষ তার সম্পর্কে না...
সাফা কবির: বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী ও মডেলের সাফল্যের গল্প

সাফা কবির: বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী ও মডেলের সাফল্যের গল্প

Entertainment
সাফা কবির: বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী ও মডেলের সাফল্যের গল্প ঢাকা: বাংলাদেশের টেলিভিশন ও মডেলিং জগতের এক উজ্জ্বল নক্ষত্র সাফা কবির। তার অভিনয় দক্ষতা, সৌন্দর্য ও ব্যক্তিত্ব দর্শকদের হৃদয় জয় করেছে। গত কয়েক বছরে তিনি টেলিভিশন নাটক ও বিজ্ঞাপনে অসংখ্য সাফল্য অর্জন করেছেন। সাফা কবিরের উল্লেখযোগ্য অর্জনগুলোর মধ্যে রয়েছে তার জনপ্রিয় নাটকগুলো। তিনি "কন্ট্রাক্ট", "মন চাইলে মন পাবে", "অফিস লাভ" এবং "প্রেমের ফাঁদ" এর মতো নাটকে অভিনয় করে দর্শকদের প্রশংসা কুড়িয়েছেন। তার অভিনয়ে স্বাভাবিকতা ও আবেগপ্রবণতা তাকে আলাদা করে চিনিয়েছে। মডেলিং জগতেও সাফা কবিরের পদচারণা উল্লেখযোগ্য। তিনি রকমারি, ডারাজ, এবং বহু নামীদামী ব্র্যান্ডের বিজ্ঞাপনের মুখ হয়ে উঠেছেন। তার স্টাইল ও উপস্থাপনা তাকে মডেলিং জগতেও সেরাদের সারিতে স্থান দিয়েছে। সামাজিক মাধ্যমেও সাফা কবিরের জনপ্রিয়তা তুঙ্গে। তার ই...
শবে মেরাজ আধ্যাত্মিকতা, শিক্ষা ও আধুনিক সমাজে এর প্রাসঙ্গিকতা

শবে মেরাজ আধ্যাত্মিকতা, শিক্ষা ও আধুনিক সমাজে এর প্রাসঙ্গিকতা

Islam
তৌফিক সুলতান: শবে মেরাজ ইসলামের ইতিহাসে অন্যতম গুরুত্বপূর্ণ এবং পবিত্র একটি রাত। এটি সেই রাত, যেদিন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) আল্লাহর বিশেষ কুদরতে আসমানের ওপরে আরশে আজিমে পৌঁছান এবং আল্লাহর সাথে সরাসরি কথোপকথন করেন। শবে মেরাজ ইসলামের ভিত্তি ও শিক্ষা সম্পর্কে মুসলিমদের জন্য একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করে। আমরা সেই বার্তা হৃদয়ে ধারণ করি। এ রাতে মহানবী (সাঃ) পৃথিবী থেকে প্রথমে বায়তুল মুকাদ্দাস (মসজিদুল আকসা) এবং তারপর আকাশের সাত স্তর পেরিয়ে আল্লাহর সান্নিধ্যে যান। এ ঘটনাটি মুসলিম সমাজে শুধু আধ্যাত্মিক তাৎপর্যের জন্যই নয়, বরং এটি একটি ঐতিহাসিক এবং শিক্ষনীয় ঘটনা হিসেবেও অত্যন্ত মূল্যবান। শবে মেরাজের পটভূমি ও তাৎপর্য :মিরাজ শব্দটি এসেছে আরবি "উরুজ" থেকে, যার অর্থ "আরোহন করা"। নবীজী (সাঃ)-এর জীবনে মিরাজের ঘটনা ঘটে তাঁর প্রচণ্ড কষ্টের একটি সময়ে। মক্ক...
বাকৃবি অধ্যাপকের ছাদে অ্যাকুয়াপনিক্স চাষে সফলতা

বাকৃবি অধ্যাপকের ছাদে অ্যাকুয়াপনিক্স চাষে সফলতা

Agriculture Tips, ক্যাম্পাস
তাসনীম সিদ্দিকা বর্তমান বিশ্বে খাদ্য উৎপাদন এক বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। জনসংখ্যা বৃদ্ধির কারণে ফসলি জমির পরিমাণ ক্রমশ কমছে। অন্যদিকে, খাদ্য উৎপাদনে অতিরিক্ত রাসায়নিক সার ও কীটনাশকের ব্যবহারে মানবদেহে ক্যান্সারের মতো দুরারোগ্য রোগের ঝুঁকি বাড়ছে। এই পরিস্থিতিতে খাদ্য উৎপাদনের টেকসই ও পরিবেশবান্ধব পদ্ধতি হিসেবে অ্যাকুয়াপনিক্স গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। অ্যাকুয়াপনিক্স একটি অত্যাধুনিক কৃষি পদ্ধতি, যেখানে মাছ এবং সবজি একসঙ্গে চাষ করা হয়। মাছের বর্জ্য পদার্থ গাছের জন্য পুষ্টি হিসেবে ব্যবহৃত হয়, আর সেই পুষ্টি শোষণ করা পানি পুনরায় মাছের জন্য নিরাপদ হয়ে ফিরে আসে। বাংলাদেশে অ্যাকুয়াপনিক্স পদ্ধতির গবেষণা ও ব্যবহার এখনও সীমিত। তবে ২০১১ সাল থেকে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কীটতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. আব্দুস সালাম এ পদ্ধতি নিয়ে গবেষণা করছেন। তিনি তার বাড়ির ছাদে তেলাপি...
পরীমনির বিরুদ্ধে জারি হলো গ্রেফতারি পরোয়ানা

পরীমনির বিরুদ্ধে জারি হলো গ্রেফতারি পরোয়ানা

Entertainment
ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের দায়ের করা মারধর, ভাঙচুর এবং ভয়ভীতি প্রদর্শনের মামলায় চিত্রনায়িকা পরীমণির বিরুদ্ধে চার্জ গঠন করে বিচার শুরুর নির্দেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও জারি করা হয়েছে। রবিবার (২৬ জানুয়ারি) ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. জুনাইদের আদালত সময় আবেদন নামঞ্জুর করে এ আদেশ দেন। একই মামলায় পরীমণির কস্টিউম ডিজাইনার জুনায়েদ বোগদাদী জিমির বিরুদ্ধেও চার্জ গঠন করে বিচার শুরুর নির্দেশ এবং গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। আগামী ২০ মার্চ সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করা হয়েছে। পরীমণির আইনজীবী নীলাঞ্জনা রিফাত (সুরভী) এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি বলেন, ‘এদিন মামলাটি চার্জ শুনানির জন্য ধার্য ছিল। অসুস্থতার কারণে পরীমণি আদালতে হাজির হতে পারেননি। অপর আসামি জিমির পক্ষ থেকেও সময় আবেদন করা হয়। তবে আদালত সময় আবেদন নামঞ্জুর করে তাদে...
চীনে যাওয়ার আগে জেনে নিন কিছু অতি জরুরি তথ্য

চীনে যাওয়ার আগে জেনে নিন কিছু অতি জরুরি তথ্য

China, Travel Destinations
চীন ভ্রমণের স্বপ্ন বাস্তবায়ন করতে প্রস্তুত? এশিয়ার এই সমৃদ্ধশালী দেশটি তার অসাধারণ সংস্কৃতি, চমকপ্রদ প্রাকৃতিক সৌন্দর্য, এবং আধুনিক প্রযুক্তির জন্য বিশ্বজুড়ে পরিচিত। কিন্তু চীনে যাওয়ার আগে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানা থাকলে আপনার যাত্রা হবে সহজ, নিরাপদ এবং স্মরণীয়। ভিসা পদ্ধতি, ভাষাগত প্রস্তুতি, ভ্রমণ নির্দেশিকা, এবং খাবারের অভ্যাস থেকে শুরু করে জরুরি বিষয়গুলো আগে থেকেই জানা থাকলে অপ্রত্যাশিত চ্যালেঞ্জ এড়ানো সম্ভব। এই গাইডটি আপনাকে চীনে ভ্রমণের আগে গুরুত্বপূর্ণ বিষয়গুলো সম্পর্কে জানাবে। আপনি হয়তোবা গুগল এবং ফেসবুকে আসক্ত হয়ে আছেন। ফেসবুকে সোস্যাল নেটওয়ার্কিং আর সব বিপদে আপদে গুগল। সার্চ দেওয়ার জন্য গুগল সার্চ, ব্রাউজিংয়ে ক্রোম, ম্যাপের গুগল ম্যাপ। আর সর্বোপরি এপ ডাউনলোডের জন্য প্লেস্টোর। আপনি হয়তবা ভাবছেন এয়ারপোর্টে ম্যাপে সার্চ দিয়ে হোটেলে যাবেন। কিন্তু সে আশায় গুড়ে বালি এয়ারপোর্টে ...
চলন বিলের অজানা এবং ভয়ানক রহস্য

চলন বিলের অজানা এবং ভয়ানক রহস্য

Stories
চলন বিল—বাংলাদেশের সবচেয়ে বড় জলাভূমি, যা তার অপার সৌন্দর্যের পাশাপাশি লুকিয়ে রেখেছে অজানা আতঙ্ক। প্রাচীনকাল থেকে এই বিস্তৃত জলাভূমি শুধু প্রকৃতিপ্রেমীদের আকর্ষণ করেনি, বরং ঘিরে রেখেছে অদ্ভুত সব গল্প। এই বিল যেন রহস্যের এক বিশাল পাতা, যেখানে প্রতিটি ঢেউ আর প্রতিটি বাতাস মিশে থাকে ভয়ঙ্কর ইতিহাসের ছোঁয়ায়। বর্ষাকালে চলন বিল তার ভয়াল রূপ ধারণ করে। গভীর রাতে যখন সবকিছু নিস্তব্ধ, হঠাৎই বিলে দেখা যায় নাচতে থাকা অদ্ভুত আলো। এই আলো কখনো নদীর এক প্রান্তে, কখনো আরেক প্রান্তে ঝলসে ওঠে। স্থানীয়দের বিশ্বাস, এটি বিলের পানিতে ডুবে মা**রা যাওয়া মানুষদের আত্মার সংকেত। এক জেলে, আবদুল হাকিম, একবার এই আলো অনুসরণ করতে গিয়ে অদৃশ্য হয়ে যান। পরদিন সকালে তার নৌকা পাওয়া যায়, কিন্তু তার শরীরের কোনো চিহ্ন মেলে না। জেলেদের মধ্যে বিশ্বাস রয়েছে, যে এই আলো অনুসরণ করে, তাকে বিলের গভীর অন্ধকার টেনে নি...