সাংসদ হ্যাপির মেয়েকে আবার ছুরিকাঘাত
সংরক্ষিত মহিলা আসনের সাংসদ হ্যাপি বড়ালের মেয়ে ও পিরোজপুর সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রামানন্দ পালের স্ত্রী অদিতি বড়ালকে বাসায় ঢুকে ছুরিকাঘাত করেছে এক দুর্বৃত্ত। ছুরিকাঘাতে আহত হয়েছেন অদিতির বাসার গৃহকর্মী বন্যা আক্তারও।
বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের সরকারি বাসভবনে ঢুকে এ হামলা চালানো হয়।
অদিতির বাসার গৃহকর্মী বন্যা আক্তার জানান, এক যুবক নিজেকে রামানন্দ পালের অফিসের লোক পরিচয় দিয়ে বাসায় ঢোকে এবং অদিতির পেটে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে পালিয়ে যায়। এ সময় অদিতির চিৎকারে পাশের লোকজন ছুটে আসে। পরে তাঁকে পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
অদিতির স্বামী রামানন্দ পাল জানান, এর আগেও তাঁর স্ত্রীর ওপর দুই দফায় হামলা চালানো হয়েছে।
পিরোজপুরের জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন বলেন, ‘এটি কী ধরনের আক্রমণ এ বিষয়ে আমরা এখনো নিশ্চিত নই। তবে এটি ...













