ছাতকে তরুণীকে দীর্ঘদিন ধরে শিক্ষকের ধর্ষণ
সুনামগঞ্জের ছাতকে এক তরুণীকে দীর্ঘদিন ধরে ধর্ষণ করার অভিযোগ উঠেছে এক মাদরাসা শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায় স্থানীয়ভাবে সালিসে অভিযুক্ত শিক্ষককে দুই লাখ টাকা জরিমানা করা হয়। কিন্তু তরুণী ও তাঁর পরিবার এ ব্যাপারে আইনি ব্যবস্থা নিতে চাইলে বাধা দিচ্ছেন অভিযুক্ত ব্যক্তি ও কিছু সালিসকারী। অভিযুক্ত শিক্ষক প্রভাবশালী সালিসকারীদের ম্যানেজ করেছেন বলে অভিযোগ নির্যাতিত তরুণীর পরিবারের।
অভিযুক্ত মাওলানা আব্দুল হকের বাড়ি ছাতক উপজেলার কালারুকা ইউনিয়নের নয়া লাম্বাহাঠী গ্রামে। তিনি স্থানীয় জামেয়া ইসলামিয়া দারুল হাদিস হাসনাবাদ মাদরাসার শিক্ষক। তাঁর ১৭ সন্তান রয়েছে।
নির্যাতিত তরুণীর পরিবার ও এলাকাবাসী জানায়, কালারুকা ইউনিয়নের দরিদ্র ওই তরুণী কিশোরী বয়সে আব্দুল হকের কুনজরে পড়েন। তবে আব্দুল হক সম্পর্কে তরুণীর দাদা হওয়ায় বিষয়টি কেউ সেভাবে দেখেনি। পরে তরুণীকে ধর্মীয় কথাবার্তা বলে দীর্ঘদিন ধরে ধর্ষণ করে আসছিলে...













