ক্রিকেটার হওয়ার কোনো লক্ষ্য ছিল না সাকিবের!
বাংলাদেশের তারকা ক্রিকেটার সাকিব আল হাসান। বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডার চোটের কারণে খেলার বাইরে আছেন বেশ কিছুদিন। তবে এই মাসের তৃতীয় সপ্তাহে অনুশীলনে ফেরার কথা রয়েছে তাঁর। সম্প্রতি বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে তুলে ধরেছেন ব্যক্তিগত জীবনের অনেক গল্প।
মাগুরায় নিজ বাসভবনে বিশ্রামে আছেন সাকিব। বাড়ির আঙিনা নিয়ে এই বাঁহাতি অলরাউন্ডার জানিয়েছেন কিছু মজার তথ্য। ছোটবেলার খেলার কথা জানিয়ে সাকিব বলেন, ‘সোজা এইটুকু জায়গাতেও খেলা হতো। বিদ্যুতের খুঁটিকে স্টাম্প বানিয়ে কত খেললাম। রাস্তার ওপর দুপাশের গাড়ি, রিকশা বন্ধ করে খেলা হতো। এখানে মুরগি বেঁধে দিয়ে খেলা হতো রাতে। যারা জিতবে তারা মুরগি, তরমুজ, কলা, বিস্কুট ইত্যাদি পেত। ’
তবে আশ্চর্য হলেও সত্য, ক্রিকেটার হওয়ার কোনো নির্ধারিত লক্ষ্য ছিল না সাকিবের। এই ব্যাপারে তিনি বলেন, ‘ফুটবলার হবো নাকি ক্রিকেটার হবো, এমন কোনো নির্দিষ্ট পরিকল্পনা ছিল...













