একঘেয়ে কাতলা? স্বাদবদল করতে নতুন রেসিপি !
কথাতেই বলে মাছে-ভাতে বাঙালি। দুপুরবেলা খাওয়ার পাতে একটা মাছের পদ চাই-ই চাই। ছোট মাছ সহজলভ্য নয় বলে রুই-কাতলাই বেশি আসে বাড়িতে। এ দিকে কাতলা মাছের পাতলা জিরে বাটা ঝোল, পিঁয়াজ দিয়ে দই-কাতলা বা সর্ষেবাটার ঝাল খেতে খেতে খুব একঘেয়েমি এসে গিয়েছে?
কিন্তু সেই দই-কাতলা আর সর্ষেবাটার গণ্ডি ছাড়িয়ে আজ আপনাদের জন্য রইল ঘরোয়া অথচ দারুণ মুখরোচক দু’টি রেসিপি। এই রান্নাগুলি করতে পরিশ্রমও বেশি নেই। বরং একটু হাতযশ আর কিছুটা সময় দিলেই ছুটির দিনে ভাতের পাতে জমে যেতে পারে কাতলার লোভনীয় এই দুই পদ।
এ বার পুজোয় আপনার ডাইনিং টেবিলে চেনা মাছের অচেনা রেসিপি চাইলে এই দু’টিই হাসি ফোটাবে আপনার মুখে। ডাইনিং টেবিলে সকলের মেজাজ ফুরফুরে করতে কাতলায় হয়ে যাক বাজিমাত।
কাতলা মাছের বাটি চচ্চড়ি রেসিপি
উপকরণ
কাতলা মাছ: ২৫০ গ্রাম
রসুন: ১০-১২টি গোটা কোয়া
আলু: ২টি মাঝরি(ডুমো করে ক...














