বলিউডে যৌন হেনস্থা : ইন্ডিয়ান আইডল ছেঁটে ফেলল অনু মালিককে
#মিটু-র ধাক্কায় টালমাটাল বলিউড। কেউ মাঝ পথে ছবি ছাড়ছেন, কেউ আবার নিজেই সরে দাঁড়াচ্ছেন। তালিকায় শেষ সংযোজন সঙ্গীত পরিচালক অনু মালিক। এ বার ‘ইন্ডিয়ান আইডল’-এর বিচারক থেকে সরিয়ে দেওয়া হল অনুকে। যে চ্যানেলে গানের ওই রিয়্যালিটি শো চলত, ওই বেসরকারি চ্যানেলের তরফে বিবৃতি জারি করে এই ঘোষণা করা হয়েছে।
বিবৃতিতে জানানো হয়েছে, ‘‘ইন্ডিয়ান আইডল-এর বিচারকদের প্যানেলে অনু মালিককে আর রাখা হচ্ছে না। তবে শো যথা সময়েই চলবে।’’ শুরু থেকেই এই রিয়্যালিটি শো-এর বিচারকের আসনে ছিলেন অনু। অন্য বিচারক পরিবর্তন হলেও সিজন-১০-এ এসেও তাঁর জায়গা বদল হয়নি। এই সিজনে অনু মালিকের সঙ্গে এই শোয়ের বিচারক রয়েছেন বিশাল দাদলানি ও নেহা কক্কর।
ওই বেসরকারি টিভি চ্যানেলের বিবৃতিতে অবশ্য অনু মালিককে বাদ দেওয়ার কোনও কারণ উল্লেখ করা হয়নি। তবে ওয়াকিবহাল মহলের মত, সঙ্গীত পরিচালকের বিরুদ্ধে পর পর যৌন হেনস্থ তথা...












