পড়াশোনা : শেখানোর ৪ কৌশল
ক্লাসের পড়াশোনা ও পাঠদানে প্রায়শই শিক্ষককে নানারকম চ্যালেঞ্জিং পরিস্থিতির সম্মুখীন হতে হয়। হয়তো দেখা যায়, ক্লাসের শিক্ষার্থীদের শত চেষ্টা করেও আগ্রহী করে তোলা সম্ভব হচ্ছে না। টেকহাব এক প্রতিবেদনে এ ধরনের পরিস্থিতি মোকাবেলা করার কৌশল বাতলেছে। চলুন জেনে নেওয়া যাক টেকহাবের প্রদত্ত কৌশলগুলো সম্পর্কে-
১. খেলার আয়োজন করুন
যেটি পড়াতে চাচ্ছেন, সেটিকে খেলায় পরিণত করুন। শিক্ষার্থীর বয়স ৮ হোক আর ১৮ বছর হোক, খেলায় অংশ নিতে পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। ক্লাস যদি হয় ইতিহাসের, আর শিক্ষার্থীদের যদি সাল-তারিখ মনে রাখানো পাঠ্যসূচির অংশ হয়ে থাকে। তাহলে মেমোরি গেম শুরু করে দিন, কোনও নম্বর নেই, কোনও পয়েন্ট নেই। শিক্ষার্থীদের উদ্দেশ্যে চ্যালেঞ্জ ছুঁড়ে দিন, যে সবচেয়ে বেশি সাল-তারিখ মনে রাখতে পারবে তার স্মৃতি ততো ভাল। নিজেও অংশ নিন খেলায়, ইচ্ছে করে হলেও হেরে যান। দেখবেন, শিক্ষার্থীরা আপনাকে হারাত...














