কী সুবিধা রয়েছে জাপানের ভ্রাম্যমাণ মসজিদে? (ভিডিও)
টোকিও অলিম্পিকের জন্য ভ্রাম্যমাণ মসজিদ তৈরি শেষ হয়েছে। ইউটিউবসহ সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে এ মসজিদের সে ভিডিও ইতিমধ্যে ভারইরাল হয়ে গেছে। কী কী সুবিধা থাকছে ভ্রাম্যমাণ মসজিদে?
জাপানের রাজধানী টোকিওতে ২০২০ সালে শুরু হবে অলিম্পিক গেমস। টোকিও অলিম্পিক ২০২০-এ অংশগ্রহণকারী মুসলিম অ্যাথলেট, কর্মকর্তা ও দর্শনার্থীদের জন্য অলিম্পিক কর্তৃপক্ষ এ মসজিদ নির্মাণের উদ্যোগ গ্রহণ করে।
অলিম্পিকের বিভিন্ন ইভেন্ট আয়োজনের স্থান, প্রশিক্ষণ ক্যাম্প, আবাসন ক্যাম্প ও অলিম্পিক গেমসের ভেন্যু অনুযায়ী নির্ধারিত স্টেডিয়াম ও তার পাশ্ববর্তী গুরুত্বপূর্ণ এলাকায় অবস্থান করবে এ ভ্রাম্যমাণ মসজিদগুলো। যাতে নামাজ পড়বে মুসলিম নারী-পুরুষ।
জাপানে তৈরি এ মোবাইল মসজিদগুলোতে রয়েছে নারী ও পুরুষদের জন্য আলাদা আলাদা নামাজ পড়ার স্থান। রয়েছে ফ্রেশরুম এবং ওজুর সুব্যবস্থা।
ভ্রাম্যমান এ মসজিদগুলো কাভার্ডভ্যানের মতো করে বড় ...













