ধর্ষণ করেছেনে সুভাষ ঘাই!
‘#মিটু’ অভিযান ধীরে ধীরে ভয়ংকর রূপ ধারণ করছে। এই আন্দোলনের জেরে বলিউডের একের পর এক পুরুষের কালো বীভৎস অতীতগুলো প্রকাশ্যে আসছে। আজ নারী প্রতিবাদী হয়ে উঠেছেন। নিজের জীবনের চরম লজ্জার সেই ঘটনার কথা তাঁরা জনসমক্ষে বলতে কুণ্ঠাবোধ করছেন না। এই নির্যাতিত নারীদের সাহসী করে তোলার নেপথ্যের নামটি হলো ‘তনুশ্রী দত্ত’। তিনি শক্তিমান অভিনেতা নানা পাটেকারের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ আনেন। ‘#মিটু’ আন্দোলনে এবার ফাঁস হলো বরেণ্য পরিচালক সুভাষ ঘাইয়ের এক কালো অতীত। প্রবীণ এই পরিচালকের বিরুদ্ধে ধর্ষণের মতো গুরুতর অভিযোগ আনা হয়েছে। তবে সুভাষ ঘাই পুরো বিষয়টি মিথ্যা বলে দাবি করেছেন।
জানা গেছে, নাম ও পরিচয় প্রকাশে অনিচ্ছুক এক নারী সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে বলিউডের জনপ্রিয় এই চিত্র পরিচালকের বিরুদ্ধে ধর্ষণের মতো গুরুতর অভিযোগ এনেছেন। ওই নারীর অভিযোগ, সুভাষ ঘাইয়ের সঙ্গে কাজ করার সময় তাঁকে ধর্ষণ করা...













