রাইড শেয়ারিংয়ে নতুন বিড়ম্বনা
গোলাপবাগ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় যাওয়ার জন্য গত মঙ্গলবার রাইড শেয়ারিং অ্যাপ পাঠাওয়ের মাধ্যমে মোটরসাইকেল ডাকেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাহফুজ আলম। মুঠোফোনে কথা বলে চালককে নির্ধারিত জায়গায় আসতে বলেন। কিন্তু কিছু সময় পর অ্যাপের দিকে তাকিয়ে হতবাক হয়ে যান তিনি। অ্যাপে দেখাচ্ছিল, মাহফুজের ডাকা মোটরসাইকেলটি তাঁকে নিয়ে গন্তব্যের উদ্দেশে যাত্রা শুরু করেছে! এরই মধ্যে মাহফুজকে ওঠানোর নির্ধারিত স্থান অতিক্রম করে মোটরসাইকেলটি চলে গেছে তিন কিলোমিটার দূরে।
সম্প্রতি রাইড শেয়ারিংয়ের ক্ষেত্রে অভিযোগ উঠেছে, যাত্রীকে না নিয়েই রাইড শুরু করেন অনেক চালক। এই সময় চুক্তিতে অন্য যাত্রীকে পরিবহন করেন তাঁরা। এতে করে রাইড চালু করায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও চুক্তিতে যাওয়া যাত্রী উভয়ের কাছ থেকেই টাকা পান চালকেরা। কিন্তু যে যাত্রী অ্যাপের মাধ্যমে গাড়ি কিংবা মোটরসাইকেল ডাকেন, তাঁকে বিড়ম্বনায় পড়তে হয়।
রাইড চালু কর...














