Sample Page - Page 417 of 447 - Mati News
Friday, April 24

Sample Page

এই টেলি তারকারা এক একটা পর্বে কত পারিশ্রমিক পান জানেন?

এই টেলি তারকারা এক একটা পর্বে কত পারিশ্রমিক পান জানেন?

Entertainment
বলি তারকাদের পারিশ্রমিকের কথা শুনলে আমরা চমকে যাই। তবে পারিশ্রমিকের দিক থেকে কিন্তু পিছিয়ে নেই টেলিভিশনের তারকারাও। এক একটা এপিসোডে প্রিয় টেলি তারকারা কত টাকা পারিশ্রমিক পান, জানলে চমকে যাবেন। বেশ কিছু দিন ধরেই লোকচক্ষুর আড়ালে চলে গিয়েছিলেন কমেডিয়ান কপিল শর্মা। তবে নতুন কমেডি শো নিয়ে আবার ফিরছেন কপিল। আর যে সময়ে কপিল ‘কমেডি নইটস’ করতেন, সে সময়ে প্রতি পর্বের জন্য ৬০ থেকে ৮০ লক্ষ টাকার কাছাকাছি পারিশ্রমিক পেতেন। কমেডি শো থেকেই মূলত জনপ্রিয় হয়েছিলেন সুনীল গ্রোভার। আর তার পরে ডক্টর গুলাটির চরিত্রে দর্শকদের মন জিতে নিয়েছিলেন সুনীল। সিনেমাও করেছেন গুটিকয়েক। কমেডি শো’তে প্রতি পর্বে সুনীল নিতেন প্রায় ১০ থেকে ১২ লক্ষ টাকা। টেলি ইন্ডাস্ট্রির অন্যতম চর্চিত নাম দিব্যাঙ্কা ত্রিপাঠি। ‘বনু ম্যায় তেরি দুলহন’ সিরিয়ালটি থেকেই ব্যাপক জনপ্রিয় হয়ে যান দিব্যাঙ্কা। আর এই দিব্যাঙ্কাই এক-একটা প...
বিখ্যাত হয়েই পুরনো সঙ্গীর দিকে ফিরেও তাকাননি এই বলিউড তারকারা

বিখ্যাত হয়েই পুরনো সঙ্গীর দিকে ফিরেও তাকাননি এই বলিউড তারকারা

Cover Story, Entertainment
বিখ্যাত হয়েই এঁরা ভুলে গিয়েছেন অতীতের প্রেমকে। অনেকে তো অস্বীকারই করেছেন সেই সম্পর্কের কথা। বিখ্যাত হয়েই এই বলি তারকারা আর মনে রাখেতে চাননি পুরনো সম্পর্কের কথা। ব্যবসায়ী অসীম মার্চেন্টের সঙ্গে সম্পর্ক ছিল প্রিয়ঙ্কা চোপড়ার। তবে ২০১৪ সালে মিস ওয়ার্ল্ড হওয়ার পর থেকেই নাকি প্রিয়ঙ্কা তাঁকে এড়িয়ে চলা শুরু করেন। তাঁকে নিয়ে ছবিও বানাতে চেয়েছিলেন অসীম। প্রিয়ঙ্কা নাকি আইনি নোটিসও দিয়েছিলেন অসীমকে। নীল নীতীন মুকেশের সঙ্গে সম্পর্ক ছিল ডিজাইনার প্রিয়ঙ্কা ভাটিয়ার। তবে ২০০৭ সালে প্রথম ছবি ‘জনি গদ্দার’ ছবির সাফল্যের পরই নাকি নীল আর যোগাযোগ রাখেননি পুরনো প্রেমিকার সঙ্গে। ইমরান খানের স্ত্রী অবন্তিকা মালিকই নাকি রণবীর কপূরের প্রথম প্রেম। এমনকি অবন্তিকার সিরিয়াল ‘জাস্ট মহব্বত’-এর সেটেও দেখা গিয়েছিল তাঁকে। তবে রণবীর নাকি বলিউডে পুরোদমে কাজ শুরু করার পরই আর যোগাযোগ রাখেননি অব...
পবিত্র আশুরা ২১ সেপ্টেম্বর

পবিত্র আশুরা ২১ সেপ্টেম্বর

Cover Story
বাংলাদেশের আকাশে আজ কোথাও ১৪৪০ হিজরি সনের পবিত্র মুহাররম মাসের চাঁদ দেখা যায়নি। তাই আগামীকাল মঙ্গলবার পবিত্র জিলহজ্জ মাস ৩০ দিন পূর্ণ হবে। আগামী ১২ সেপ্টেম্বর বুধবার থেকে পবিত্র মুহাররম মাস গণনা শুরু হবে। ফলে আগামী ২১ সেপ্টেম্বর শুক্রবার সারাদেশে পবিত্র আশুরা উদযাপিত হবে। আজ সোমবার সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মুকাররমস্থ সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। পবিত্র আশুরা মুসলিম উম্মাহর জন্য তাৎপর্যময় ও শোকাবহ দিন। দিনটি মুসলমানদের কাছে সত্য ও ন্যায় প্রতিষ্ঠার দিন। ৬১ হিজরি সালের এই দিনে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রাণপ্রিয় দৌহিত্র হজরত ইমাম হুসাইন (রা.) ও তাঁর পরিবারের সদস্যরা ইয়াজিদের সেনাদের হাতে কারবালার ময়দানে শহীদ হন। দিবসটির গুরুত্ব ও তাৎপর্য অনুধাবন করে ইসলাম ধর্মাবলম্বী, বিশেষ করে শিয়া সম্প্রদায়ের মুসলমানরা নানা অনুষ্ঠ...
রোনালদো আগের মতো গোল পাবেন না?

রোনালদো আগের মতো গোল পাবেন না?

Default
ক্রিস্টিয়ানো রোনালদোকে তিনি খুব ভালো করে চেনেন। চার বছর একসঙ্গে ড্রেসিংরুম ভাগাভাগি করেছেন। রোনালদো আর তিনি একই সঙ্গে যোগ দিয়েছিলেন রিয়াল মাদ্রিদে। রোনালদোকে চেনেন বলেই রাউল আলবিওল জানেন, গোল না পেলে কতটা মেজাজ চড়তে থাকে রোনালদোর। আর তাই সাবেক সতীর্থকে আগে থেকেই সতর্ক করছেন এই বলে, বাস্তবতার জন্য প্রস্তুত থাকো! রাউল আলবিওল অনেক আগেই স্প্যানিশ লিগ ছেড়ে ইতালিয়ান লিগে নাম লিখিয়েছেন। খেলছেন নাপোলির হয়ে। আর এখানে ৫ বছর ধরে খেলার অভিজ্ঞতা থেকে বলছেন, স্প্যানিশ লিগ আর ইতালিয়ান লিগে বিস্তর ফারাক। ইতালির ফুটবল রক্ষণাত্মক কৌশলের জন্য সুখ্যাত। এটাই তাদের ঐতিহ্য। এখানে গোল করা অত সহজ নয়। জুভেন্টাসে তিন ম্যাচ খেলেও গোল পাননি রোনালদো। আর রাউল আলবিওল বলছেন, ‘ক্রিস্টিয়ানো দুর্দান্ত খেলোয়াড়, ও অন্য মানের। কিন্তু ইতালিতে মৌসুমে ৪০ গোল করা ওর জন্য অনেক কঠিন হবে। আর আমি আশাও করব ও যেন এত গোল না পায়। কা...
৪০তম বিসিএস আসছে, আবেদন করছেন তো?

৪০তম বিসিএস আসছে, আবেদন করছেন তো?

Cover Story
এবার আসছে ৪০ তম বিসিএস। এটি সাধারণ বিসিএস হবে। বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) সূত্র জানিয়েছে, বিজ্ঞপ্তি প্রকাশের প্রস্তুতি চূড়ান্ত হয়েছে। চলতি মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যে ৪০ তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্র জানায়, ৪০ তম বিসিএসের জন্য তারা বিভিন্ন মন্ত্রণালয় থেকে প্রায় ২ হাজার ক্যাডার নিয়োগের শূন্য পদ পেয়েছে। সেই তালিকা তারা পিএসসিতে পাঠিয়ে দিয়েছে। এখন পিএসসি সেটির ওপর নির্ভর করে ৪০তম বিসিএস পরীক্ষার আয়োজন করবে। এতে প্রশাসন ক্যাডারে ২০০ জন, পুলিশে ৭৫ জন, পররাষ্ট্রে ২৫, ইকোনমিক ক্যাডারে ৪৫, কর ক্যাডারে ২৪ জন, অডিটে ২২, শিক্ষায় দুই শতাধিক, আনসারে ১২ জন। এ ছাড়া দীর্ঘদিন পর কাস্টমস ক্যাডারে ৩২ জন ক্যাডার নেওয়ার সুপারিশ করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। জানতে চাইলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন দায়িত্বশীল কর্মকর্তা প্রথম আলোকে বলেন, ৪০তম বিসিএসের শূন্য পদের তা...
আশপাশে কেউ হঠাৎ অজ্ঞান হলে কী করবেন?

আশপাশে কেউ হঠাৎ অজ্ঞান হলে কী করবেন?

Health and Lifestyle
বাড়িতে বা অফিসে হঠাৎ কেউ অজ্ঞান হয়ে পড়লে রীতিমতো হুলুস্থুল শুরু হয়ে যায়। কেউ মাথায় পানি ঢালতে থাকে, কেউ পায়ের তালুতে তেল ঘষে, কেউ মুখের ভেতর কিছু দিয়ে মুখ খোলার চেষ্টা করে। আসলে জানা উচিত, এই মুহূর্তে কীভাবে আশপাশের লোকজন দায়িত্বশীল আচরণ করবেন। এক. প্রথম কাজ হবে জরুরি সেবাদানকারীকে ফোন করা। এখন বাংলাদেশেও ৯৯৯ নম্বরে কল করে জরুরি সেবাদানকারীদের ডাকার ব্যবস্থা চালু হয়েছে। এ ছাড়া অনেক অ্যাম্বুলেন্স সার্ভিস আছে যাদের ফোন করলে দ্রুত বাড়ি পৌঁছে যায়। প্রথমেই এই কাজ করে ফেললে সেবাদানকারী এসে পৌঁছানো পর্যন্ত বাকি কাজগুলো করার সময় পাওয়া যাবে। দুই. অজ্ঞান ব্যক্তিকে ভালোভাবে শুইয়ে দিন। ধারালো বস্তু, রান্নাঘর, আগুনের উৎস ইত্যাদি বিপজ্জনক জিনিস থেকে দূরে সরিয়ে আনুন। সম্ভব হলে এক দিকে কাত করে দিন, যাতে মুখে, গলায় যে লালা বা নিঃসরণ আছে, তা বেরিয়ে আসতে পারে। তিন. বুকের ওঠানামা থেকে লক্ষ করুন রোগী শ্বাসপ...
বিচ্ছেদ হয়েছে, তবে বন্ধুত্ব অটুট এই বলিউড তারকাদের

বিচ্ছেদ হয়েছে, তবে বন্ধুত্ব অটুট এই বলিউড তারকাদের

Cover Story, Entertainment
ক্যাটরিনা কাইফ ও সালমান খান দু’জনে চুটিয়ে প্রেম করেছেন। সালমানের মায়ের সঙ্গেও দিব্যি সখ্যতা রয়েছে ক্যাট সুন্দরীর। তবে সালমানের সঙ্গে সম্পর্ক স্থায়ী হয়নি। কিন্তু বন্ধুত্ব রয়েছে এখনও। পরস্পরের পাশেও থাকেন সব সময়। দীপিকা ও রণবীরের প্রেম নিয়ে চর্চা কিছু কম হয়নি। তবে সেই সম্পর্ক ভেঙে যায়। কিন্তু বন্ধুত্ব তাঁদের এক্কেবারে অটুট। এক সময় চুটিয়ে প্রেম করেছেন বিপাশা বসু ও ডিনো মোরিয়া। পরবর্তীতে তা ভেঙে যায়। যদিও বিপাশা ও ডিনোর বন্ধুত্ব অটুট ছিল। বিপাশা ও কর্ণ সিংহ গ্রোভারের বিয়েতেও এসেছিলেন ডিনো। ‘ব্যান্ড বাজা বারাত’ ছবির সময়ে দু’জনের মধ্যে ঘনিষ্ঠতার সম্পর্ক তৈরি হয়েছিল। খুব বেশি দিন যদিও সেই সম্পর্ক স্থায়ী হয়নি। সম্পর্ক ভেঙে যাওয়ার পরেও তাঁরা এক সঙ্গে ‘দিল ধড়কনে দো’ নামের একটি ছবি করেছেন। রয়েছে বন্ধুত্বও। বিরাটের সঙ্গে অনুষ্কা আর দীপিকার সঙ্গে রণবীর তো দিব্যি আছেন। ...
১৩ বছর আগে একে অন্যকে মেরে ফেলতে চেয়েছিলেন সাইফ-প্রীতি !

১৩ বছর আগে একে অন্যকে মেরে ফেলতে চেয়েছিলেন সাইফ-প্রীতি !

Cover Story, Entertainment
‘সালাম নমস্তে’ ছবিটার কথা মনে পড়ে? ১৩ বছর আগে অর্থাত্ ২০০৫-এর ৯ সেপ্টেম্বর মুক্তি পেয়েছিল সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ওই ছবি। বক্স অফিসে দারুণ সফল হয়েছিল। পাশাপাশি সাইফ আলি খান এবং প্রীতি জিন্টার জুটি পছন্দ করেছিলেন দর্শক। সেই ছবির সেটেই নাকি একে অপরকে মেরে ফেলতে চেয়েছিলেন প্রীতি-সইফ! এত বছর পর প্রকাশ্যে এ কথা শেয়ার করলেন অভিনেত্রী। আসলে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করেছেন অভিনেত্রী। তবে একেবারেই গম্ভীর কোনও বিষয় নয়। বরং মজা করেই নাকি রিহার্সালের সময় এক অপরকে মেরে ফেলতে গিয়েছিলেন তিনি!  প্রীতি লিখেছেন, ‘এই ছবিটা করতে গিয়ে আমরা দারুণ মজা করেছিলাম। অনস্ক্রিন এবং অফস্ক্রিনে আমরা এত ঝগড়া, মারপিট করতাম যে টিমের বাকিরা বুঝতেই পারত না, আমরা রিহার্সাল করছি, নাকি একে অপরকে মেরে ফেলতে চাইছি...। আই মিস ইউ সইফ।’ ছবির গল্প অনুযায়ী লিভ ইন রিলেশনশিপে ছিলেন প্রীতি এবং সইফ। তাঁদের চ...
কুসুমদোলা শেষ, এখন কী করছেন মধুমিতা?

কুসুমদোলা শেষ, এখন কী করছেন মধুমিতা?

Entertainment
‘ইমন’কে মনে আছে তো? ঠিক ধরেছেন জনপ্রিয় ধারাবাহিক কুসুমদোলার ‘ইমন’, অর্থাৎ অভিনেত্রী মধুমিতা চক্রবর্তী। সদ্য শেষ হয়েছে এই ধারাবাহিক। এখন কী করছেন মধুমিতা? কী ভাবে দিন কাটছে তাঁর? ধারাবাহিকের শুটিং শেষ করেই দিন কয়েকের জন্য পারিবারিক প্রয়োজনে মুম্বই গিয়েছিলেন মধুমিতা। কলকাতায় ফিরেছেন রবিবার। ফিরেই লুক চেঞ্জ। চুল কেটে এখন যেন এক অন্য মধুমিতা। অভিনেত্রী বললেন, ‘‘অনেকদিন ধরে আয়নার দিকে তাকালে এক রকম মনে হচ্ছিল। তাই চেঞ্জ করলাম...।’’ কিন্তু কাজের জগতে কী প্ল্যান? এক কথায় মধুমিতার উত্তর: ‘‘এই মুহূর্তে আর মেগা করব না।’’ কারণ? মধুমিতা শেয়ার করলেন, ‘‘২০১১-এ ‘সবিনয় নিবেদন’ দিয়ে আমি টেলিভিশন শুরু করেছিলাম। এতদিন পর্যন্ত টানা করলাম। হয়তো মাঝে কখনও তিনমাস, কখনও বা দু’মাসের গ্যাপ নিয়েছি। ফলে এ বার একটু অন্য কিছু ভাবছি।’’ অন্য কিছু মানে?মধুমিতার নিজস্ব প্রোডাকশন হাউজ রয়েছে। সেখানে যুক্ত তাঁর স্বাম...
বেতন পাওয়ার সঙ্গে সঙ্গে কি আপনিও এ সবই ভাবেন?

বেতন পাওয়ার সঙ্গে সঙ্গে কি আপনিও এ সবই ভাবেন?

Cover Story, Health and Lifestyle
শিবরাম চক্রবর্তী এক বার মজা করে বলেছিলেন, তিনি খুবই কর্মঠ, অন্য দিন যা খুশি হোক, মাইনের দিন কখনও অফিস কামাই করেন না। ধনী-দরিদ্র নির্বিশেষ বেতন নিয়ে মানুষের উৎসাহ আজও একই রকম। জানেন কি, বেতন পেলেই সাধারণত কী কী ভাবেন সিংহভাগ মানুষ? উফ! এত ক্ষণে এল! মোবাইলে বেতন ঢোকার টেক্সট এলেই বেশির ভাগ মানুষেরই প্রথম প্রতিক্রিয়া হয় এমন। সকলেই যেন হাঁফ ছেড়ে বাঁচেন। একটা বড় চিন্তার মুক্তি ঘটে এই মেসেজের মাধ্যমেই। যাঁরা দিন আনি দিন খাই মানুষ, তাঁদের কাছেও বেতন হাতে পাওয়ার মতো ভরসা আর কিছুতে নেই। আপনি কি খুব বিষয়ী মানুষ? টাকা-পয়সা জমানোর চিন্তা সারা ক্ষণই ঘুরঘুর করে মাথায়? ধরে নেওয়া হয় এই শ্রেণির মানুষরা সাধারণত বেতন এলেই পরিকল্পনা করে ফেলেন কোথায় কী ভাবে কত টাকা রাখবেন। কোথাও নতুন কোনও আমানত চালু করবেন কি না। তবে কিছু হুজুগে কেনাকাটায় আগ্রহী মানুষও আছেন, যাঁরা বেতনের খবর এলেই সারা মাসের কেনাকাটার হ...
বাবা যাচ্ছেন এশিয়া কাপ মিশনে; পথ আগলে মাশরাফি কন্যা (ভিডিওসহ)

বাবা যাচ্ছেন এশিয়া কাপ মিশনে; পথ আগলে মাশরাফি কন্যা (ভিডিওসহ)

Cover Story
তিনি অনেক সাক্ষাতকারেই বারবার বলেছেন, ক্রিকেটের চেয়ে পরিবারই তার কাছে সবচেয়ে বড়। আরও বলেছেন, মেয়ে হুমায়রার জন্মের পর তিনি সংসারী হয়েছেন। মেয়েটা তাকে ভালোবাসায় বেঁধে ফেলেছে। নিশ্চয়ই বুঝে গেছেন, বলা হচ্ছে জাতীয় ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা এবং তার কন্যা হুমায়রা মুর্তজার কথা। এশিয়া কাপ মিশনে রওনা হওয়ার আগে মেয়ের ভালোবাসায় বাঁধা পড়লেন অধিনায়ক। টিম পোশাক পরে দরজার সামনে দাঁড়িয়ে ম্যাশ। বাইরে বের হওয়ার প্রস্তুতি। গাড়ি অপেক্ষা করছে। এমন সময় পথ আগলে দাঁড়িয়ে মেয়ে। বাবাকে দূরে যেতে দিতে চায় না। বাবার জার্সি টেনে ধরে সে। বাবা ম্যাশ হাসিমুখে মেয়েকে জড়িয়ে ধরে কপালে চুমু এঁকে দেন। স্রেফ ১১ সেকেন্ডের এই ভিডিও ক্লিপটি সাড়া ফেলেছে নেট দুনিয়ায়। বড় ভাই মাশরাফি এবং ভাতিজি হুমায়রার এই দৃশ্যটি ভিডিও করে সোশ্যাল সাইটে আপলোড করেছেন মোরসালিন মুর্তজা। ক্যাপশনে তিনি লিখেছেন, 'দেশের ১৬ কোটি মানুষের কা...
সুপারশপ থেকে বাসি মাংস কিনছেন না তো! বুঝবেন কী করে?

সুপারশপ থেকে বাসি মাংস কিনছেন না তো! বুঝবেন কী করে?

Health and Lifestyle
হোটেল-রেস্তঁরা থেকে মাংস খেতে ভয় পাচ্ছেন কেউ কেউ। অনেকে আবার বাড়িতে রান্না করা মাংসেই ভরসা রাখতে স্বচ্ছন্দ। এমনিতেই ওবেসিটি ও কোলেস্টেরলের ভয়ে মাটনের চেয়ে চিকেনের চাহিদা বেশি। তবে সেখানেও নানা জটিলতা আছে। দোকান থেকে কাটা চিকেন কিনুন বা প্যাকেজড চিকেন— তা আদৌ টাটকা কি না তা বুঝে উঠতে পারেন না বেশির ভাগ ক্রেতাই। বিক্রেতার কথার উপরেই আস্থা রাখতে হয়। কিন্তু কয়েকটা সহজ উপায় জানলেই বোঝা যায়, যে মাংসটা কিনছেন সেটা তাজা কি না। জেনে নিন সে সব উপায়। মাংস কেনার সময় পারলে হাত দিয়ে পরখ করুন মাংসখণ্ডকে। যদি খুব শক্ত বা খুব নরম বোধ করেন, তা হলে সে মাংস কিনবেন না। টাটকা মাংস হলে তা খুব নরম বা শক্ত হয় না, উল্টে একটা স্প্রিংয়ের মতো স্থিতিস্থাপকতা আসে। কোনও সংস্থার প্যাকেজড চিকেন কিনতে হলে সাবধান থাকুন। আগেই দেখে নিন, প্যাকেজিং ঠিকঠাক আছে কি না। উপরের ঢাকনার উপর নজর রাখুন, যদি পলিথিন বা ঢাকা আ...
‘চরিত্রহীন’ সেক্স ওয়েব সিরিজ নয়: সায়নী ঘোষ

‘চরিত্রহীন’ সেক্স ওয়েব সিরিজ নয়: সায়নী ঘোষ

Cover Story, Entertainment
সৌমিত্র চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত-র সঙ্গে নতুন ছবি। অন্য দিকে, শাশ্বত চট্টোপাধ্যায়ের সঙ্গে 'দ্বিখণ্ডিত'-তে অভিনয়। আবার ‘হইচই’ সিরিজের চরিত্রহীন। সায়নী ঘোষ। যৌনতা থেকে প্রেম, খোলামেলা কথা বললেন সায়নী ঘোষ । ‘হইচই’ ওয়েব সিরিজে আপনি কতটা খোলামেলা? দেখুন, এটা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে ‘চরিত্রহীন’। পরিচালক দেবালয় ভট্টাচার্য খুব যত্ন করে, এসথেটিকালি কাজটা করেছে। এটাই ‘চরিত্রহীন’-এর উদ্দেশ্য ছিল যাতে বডি এক্সপোজারের বিষয় যদি গল্পের প্রয়োজনেও আসে তবে সেটা খুব এসথেটিকালি শুট হবে। আমাদের ডিওপি ইন্দ্রনাথও চমৎকার কাজ করেছেন। দর্শক চরিত্রহীন দেখলেই বুঝতে পারবেন, ‘চরিত্রহীন’ কিন্তু কোনও সেক্স ওয়েব সিরিজ নয়। অযথা যৌনতা নিয়ে বাড়াবাড়ি করা হয়নি। দেবালয় এত ভাল ডিরেক্ট করেছে! আমাকে বলত, তুই নিজেকে ভাঙ, বদলা। যেগুলো তোর সিগনেচার সেগুলো একদম বদলে ফেল। আমায় খুব হেল্প করেছে এই কাজটা। ক...
জেনে নিন শরীরের তিল নিয়ে কী বলছে জ্যোতিষবিদ্যা

জেনে নিন শরীরের তিল নিয়ে কী বলছে জ্যোতিষবিদ্যা

Cover Story
শরীরের তিল নিয়ে কৌতূহলের শেষ নেই। কোথায় তিল থাকলে ভবিষ্যতে কি হবে ইত্যাদি বিষয় ভেবে অনেকেই আগ্রহী হয়ে ওঠে তা জানার জন্য। যেমন ঠোঁটে তিল থাকলে লাভ ম্যারেজ হবে, হাতে তিল থাকলে ভালো রাঁধুনি হবে-এরকম অনেক তথ্যই আমরা জানি এবং লোকের মুখেও শুনে থাকি। তবে এগুলোর কার্যকরীতা নিয়ে সংশয়ও রয়েছে। অনেকেই আবার এসব বিষয়ে বিশ্বাসী অনেকেই আবার এসব পাত্তা দেন না। সুতরাং, যারা বিশ্বাস করেন তাদের জন্য রয়েছে এই বিষয়ে আলোচনা। অনেকের ভাগ্যের চাবিকাঠি থাকে বিয়ের আগে পর্যন্ত আবার উল্টোদিকে অনেকের ভাগ্যের চাবিকাঠি বিয়ের পর খোলে। শরীরে কোথায় তিল থাকলে বিয়ের পর ভাগ্য খুলবে তা জেনে নিন- ১. ভ্রুর ঠিক নিচের অংশে ২. কানের ঠিক পেছনের অংশে ৩. চোখের কোনায় ৪. পায়ের তলায় অর্থাৎ পায়ের পাতার তলায় ৫. দুটি ভ্রু যেখানে জোড়া লাগে তার ঠিক ওপরের অংশে ৬. ডানদিকের গালে ৭. হাতের তালুতে ৮. নাকের পাশে অর্থাৎ নাকের মধ্...
প্রেমের বিয়ে না মানায় মায়ের বিরুদ্ধে মেয়ের সংবাদ সম্মেলন

প্রেমের বিয়ে না মানায় মায়ের বিরুদ্ধে মেয়ের সংবাদ সম্মেলন

Default
ভালবাসার বিয়ে মেনে না নেয়ায় মায়ের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন তানিয়া নাসরিন রিক্তা (১৯) নামের এক যুবতী। রোববার বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনে (ক্র্যাব) এ সংবাদ সম্মেলন করেন তিনি। লিখিত বক্তব্যে রিক্তা বলেন, তার বাবার নাম আবুল কাশেম। মা নাজমা বেগম। তার গ্রামের বাড়ি ভোলায়। তার সঙ্গে আব্দুল্লাহ আল-মামুন (২৫) নামের এক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। যা তার পরিবার মেনে নেয়নি। পরে গত ৭ আগস্ট রাজধানীর মিরপুর-১০ নম্বর এলাকায় একটি কাজী অফিসে গিয়ে ইসলামী শরিয়া মোতাবেক আব্দুল্লাহকে করেন। কিন্তু বিয়ের পর তার মা তার স্বামী আব্দুল্লাহ ও তার আত্মীয়-স্বজনদের বিরুদ্ধে তাকে (রিক্তা) অপহরণের অভিযোগে রাজধানীর তেজগাঁও থানায় একটি মিথ্যা মামলা দায়ের করেন। কিন্তু প্রকৃতপক্ষে তিনি অপহৃত হননি। রিক্তা আরো বলেন, এর আগে গত বছরের ২১ মে তারা দুজনে সেচ্ছায় বিয়ে করেন। বিষয়টি জানার পর বিয়ের কথা মেন...