বৃষ্টি মানেই ভালোবাসা নয় : জয়া আহসান
‘বৃষ্টি মানেই ভালোবাসা নয়’—নিজেকে নিয়ে কিংবা বৃষ্টি নিয়ে তাঁর অনুভূতির কথা নয়, সিনেমার প্রচারণায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ মন্তব্য করেন জয়া আহসান, বাংলাদেশ ও ভারতের বাংলা ছবির এ সময়ের জনপ্রিয় অভিনেত্রী। তাঁর নতুন এই ছবির নাম ‘বৃষ্টি তোমাকে দিলাম’। ছবির অন্যতম চরিত্র বৃষ্টি, এই চরিত্রে অভিনয় করেছেন তিনি। ছবিটি মুক্তি পাবে আগামী সেপ্টেম্বরে। সম্প্রতি ছবির ট্রেলার মুক্তি পেল কলকাতার লালবাজারের এক রেস্তোরাঁয়।
‘বৃষ্টি তোমাকে দিলাম’ সাইকোলজিক্যাল থ্রিলার ধাঁচের ছবি। এখানে নিজের কাজ নিয়ে জয়া বললেন, ‘খুব ডাইনামিক একটা চরিত্র। ভীষণ স্ট্রং সেন্স আছে চরিত্রটার মধ্যে। একদম অন্য ধরনের ছবি। আমি কোনো সাইকোলজিক্যাল থ্রিলার ছবিতে কাজ করিনি, এবারই প্রথম।’
জয়া আহসান এর আগে কৌশিক গঙ্গোপাধ্যায়, অরিন্দম শীল, সৃজিত মুখোপাধ্যায়ের মতো প্রতিষ্ঠিত পরিচালকের সঙ্গে কাজ করেছেন। চলচ্চিত্রে অর্ণব পাল একেবারেই...














