অপুকে ধৈর্য ধরতে বললেন আইভী
অপুকে ধৈর্য ধরতে বললেন আইভী
ঢাকাই সুপারস্টার শাকিব খান ও চিত্রনায়িকা অপু বিশ্বাসের ডিভোর্স হতে যাচ্ছে। সম্প্রতি শাকিব অপুকে ডিভোর্সের চিঠি পাঠিয়েছেন।
২০০৮ সালে এই বিয়ে হলেও ২০১৭ সালের মধ্যভাগে এসে বিয়ের খবর প্রকাশিত হয় এবং বছরের শেষভাগে ডিভোর্সের প্রক্রিয়া শুরু হয়।
এই অবস্থায় অপু স্বভাবতই ভেঙে পড়েন। এমনকী শাকিবকে নিয়ে সংসার করতেও চান বলে গণমাধ্যমের খবরে এসেছে। বিষয়টি নিয়ে সারাদেশে তোলঅপাড়ের সৃষ্টি হয়। কেননা অপু নিজ ধর্ম ত্যাগ করে শাকিবকে বিয়ে করেন। তাদের ঘরে আব্রাহাম খান জয় নামে এক পুত্র সন্তানও রয়েছে।
এই খবরে তসলিমা নাসরিনও বিচলিত হয়েছিলেন। তিনি অপুকে পরামর্শ দিয়ে ফেসবুকে একটি স্ট্যাটাসও দেন। এবার নারায়ণগঞ্জের মেয়র সেলিনা হায়াৎ আইভী অপুকে ধৈর্য ধরার পরামর্শ দেন।
গতকাল সোমবার রাতে নারায়ণগঞ্জ ক্লাবে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে অতিথি হিসেবে সেলিনা হায়াৎ আইভী উপস্থিত হন। সেখা...














