Sample Page - Page 7 of 442 - Mati News
Sunday, April 5

Sample Page

চীনের বক্স অফিসে আয় ছাড়াল ১১ বিলিয়ন ইউয়ান

চীনের বক্স অফিসে আয় ছাড়াল ১১ বিলিয়ন ইউয়ান

China, Entertainment
মার্চ ১৩, সিএমজি বাংলা ডেস্ক: ২০২৬ সালের শুরু থেকে চীনের চলচ্চিত্র বাজারে শক্তিশালী প্রবৃদ্ধি দেখা যাচ্ছে। চলতি বছরে এখন পর্যন্ত দেশটির মোট বক্স অফিস আয় ১১ বিলিয়ন ইউয়ান ছাড়িয়েছে। এর মাধ্যমে বিশ্বের বৃহত্তম একক ফিল্ম মার্কেটে অবস্থান বজায় রেখেছে চীন। দেশের শীর্ষ অনলাইন চলচ্চিত্র টিকিট প্ল্যাটফর্ম মাওয়ান এর তথ্য অনুযায়ী, প্রি-সেল আয়সহ বৃহস্পতিবার এই মাইলফলক অর্জন হয়েছে। মার্চের শুরুতে চীনের শীর্ষ আইনসভা ন্যাশনাল পিপলস কংগ্রেস- এনপিসি এবং রাজনৈতিক উপদেষ্টা সংস্থা চাইনিজ পিপলস পলিটিক্যাল কনসালটেটিভ কনফারেন্স -এর জাতীয় কমিটির অধিবেশনে চীনের চলচ্চিত্র শিল্পের শক্তিশালী পারফরম্যান্স আলোচনার গুরুত্বপূর্ণ বিষয় হয়ে ওঠে। স্প্রিং ফেস্টিভ্যাল-এ স্কেয়ার আউট এবং ব্লেডস অফ দ্য গার্ডিয়ানস এক ডজনের বেশি দেশ ও অঞ্চলে একযোগে মুক্তি পেয়েছে। এ সময়ে ‘চায়না ট্রাভেল উইথ চাইনিজ ফিল্মস’ উদ্যোগ বিদেশি ...
পাঁচ বছরে বায়ু ও পানির মান আরও উন্নত করবে চীন

পাঁচ বছরে বায়ু ও পানির মান আরও উন্নত করবে চীন

China
মার্চ ১৩, সিএমজি বাংলা ডেস্ক: আগামী ২০২৬–২০৩০ সময়কালের মধ্যে চীন বায়ু দূষণ কমানো এবং পানির গুণমান উন্নয়নে আরও জোরালো পদক্ষেপ নেবে। এই সময়ে দেশের পঞ্চদশ পঞ্চবার্ষিক পরিকল্পনা বাস্তবায়নের অংশ হিসেবে পরিবেশ ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে বিবেচিত হচ্ছে বলে জানান পরিবেশবিষয়ক মন্ত্রী হুয়াং রুনছিউ। বৃহস্পতিবার বেইজিংয়ে ন্যাশনাল পিপলস কনগ্রেসের অধিবেশন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে হুয়াং রুনছিউ দূষণ নিয়ন্ত্রণের প্রধান লক্ষ্য ও কর্মপরিকল্পনা তুলে ধরেন। তিনি বলেন, ‘১৫তম পঞ্চবার্ষিক পরিকল্পনার সময়কালে দূষণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণের অন্যতম লক্ষ্য হবে ভারী বায়ু দূষণ সংখ্যা আরও কমিয়ে আনা।’ হুয়াং আরও জানান, পরিবেশগত আইন ও নীতিমালার নতুন সুযোগ কাজে লাগিয়ে শিল্প, জ্বালানি ও পরিবহন খাতে সবুজ ও নিম্ন-কার্বন উন্নয়নকে ত্বরান্বিত করা হবে। পাশাপাশি নতুন ধরনের উৎপাদনশীল শক্তির বিকাশের মাধ্যমে দূষণকারী ...
এই যুদ্ধের আসল কারণ কী? কেন কারণ বারবার বদলাচ্ছে?

এই যুদ্ধের আসল কারণ কী? কেন কারণ বারবার বদলাচ্ছে?

Op-ed
(কাউন্টারপাঞ্চে প্রকাশিত সাসান ফায়াজমানেশের কলাম অবলম্বনে) যুক্তরাষ্ট্রের ইরানের বিরুদ্ধে দ্বিতীয় যুদ্ধ (এক বছরেরও কম সময়ের মধ্যে) অনেক প্রশ্ন তুলেছে। মিডিয়ায় সবাই জিজ্ঞাসা করছে: এই যুদ্ধের আসল কারণ কী? কেন কারণ বারবার বদলাচ্ছে? এটা কি ইরানের নিউক্লিয়ার প্রোগ্রাম নিয়ে আলোচনা না হওয়ার জন্য? নাকি ইরান খুব তাড়াতাড়ি নিউক্লিয়ার অস্ত্র বানাতে যাচ্ছিল? ইরানের মিসাইল কি শীঘ্রই আমেরিকায় পৌঁছাতে পারত? ইসরায়েল ইরানে আক্রমণ করতে যাচ্ছিল বলে আমেরিকা আগে থেকে আক্রমণ করেছে? নাকি ইরান মানবাধিকার লঙ্ঘন করছে বলে? অথবা অন্য কিছু? আমেরিকার মিডিয়া এই পরিবর্তনশীল কারণগুলো বুঝতে পারছে না। এটা অদ্ভুত। গত কয়েক দশকে তারা কি ঘুমিয়ে ছিল? প্রায় ২৫ বছর আগে (২০০১ সালে) আমি একটা অর্থনীতির কনফারেন্সে আমেরিকার ইরান নীতি নিয়ে বক্তৃতা দিয়েছিলাম। আমি বলেছিলাম, পারস্য উপসাগরে আমেরিকার নীতি “দু...
চীনের বন ও তৃণভূমির আয়তন ৫৬ শতাংশের বেশি

চীনের বন ও তৃণভূমির আয়তন ৫৬ শতাংশের বেশি

China
মার্চ ১২: ২০২৫ সালের মধ্যে চীনে বন ও তৃণভূমির মোট আয়তন দাঁড়িয়েছে ৫৬ শতাংশে। এর মধ্যে বনভূমির আয়তন দাঁড়িয়েছে ২০.৯৮৮ বিলিয়ন ঘনমিটারে। আজ (বৃহস্পতিবার) চীনের ৪৮তম বৃক্ষ দিবস উপলক্ষে জাতীয় সবুজায়ন কমিটির কার্যালয় কর্তৃক ২০২৫ সালের চীনের জাতীয় সবুজায়ন অবস্থা বুলেটিনে এ তথ্য জানানো হয়। গত বছর বড় পরিসরে ভূমি সবুজায়ন অভিযান গভীরতর করা হয়। এতে ১৬৬টি ‘দ্বৈত’ প্রকল্প; ২৭টি পাহাড়, নদী, বন, মাঠ, হ্রদ, তৃণভূমি ও মরুভূমির সমন্বিত সুরক্ষা ও পুনরুদ্ধার প্রকল্প; ১০টি জাতীয় ভূমি সবুজায়ন প্রদর্শনী প্রকল্প; এবং ৬৮টি ঐতিহাসিকভাবে পরিত্যক্ত খনির জন্য পরিবেশগত পুনরুদ্ধার প্রদর্শনী প্রকল্প অন্তর্ভুক্ত ছিল। পাশাপাশি, বন ও তৃণভূমি শিল্পের মোট উত্পাদনমূল্য প্রায় ১১ ট্রিলিয়ন ইউয়ানে দাঁড়িয়েছে। বার্ষিক কাঠ উত্পাদন ১৪০ মিলিয়ন ঘনমিটার, বন থেকে খাদ্য উত্পাদন ২৪০ মিলিয়ন টনের বেশি, এবং চা উত্পাদন ১.১৮ মিলিয়ন টন...
বিদেশী গণমাধ্যমে চীনের ‘দুই অধিবেশন’

বিদেশী গণমাধ্যমে চীনের ‘দুই অধিবেশন’

China
মার্চ ১৩: সম্প্রতি, চীনা প্রেসিডেন্ট সি চিন পিং জাতীয় গণকংগ্রেসে, চিয়াংসু প্রতিনিধিদলের সাথে আলোচনায় বলেন, উচ্চমানের উন্নয়ন ও অর্থনৈতিক প্রতিযোগিতাশক্তি বৃদ্ধির জন্য, নতুন ধরণের উত্পাদনশীল শক্তির উন্নয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্রিটেনের ‘স্কাই নিউজ’ চ্যানেল, সিঙ্গাপুরের পত্রিকার ‘লিয়ানহে জাওবাও’, জাপানের ‘সানকেই শিম্বুন’, আর্জেন্টিনার পত্রিকা ক্লারিন, কাজাখস্তানের ‘বিজনেস নিউজ’, ব্লুমবার্গ নিউজ এবং ভিয়েতনামের জাতীয় পরিষদের গণপ্রতিনিধি ওয়েবসাইটসহ বিভিন্ন বিদেশী সংবাদমাধ্যম সি’র এ মন্তব্য গুরুত্ব দিয়ে প্রকাশ করে। এসব সংবাদমাধ্যম মনে করে, উদ্ভাবনকে মূল চালিকাশক্তি হিসেবে বিবেচনা করে, চীন কেবল নিজস্ব উন্নয়নের ভিত্তিই মজবুত করেনি, বরং বিশ্বব্যাপী অর্থনৈতিক পুনরুদ্ধারের জন্য একটি মূল্যবান ব্যবহারিক সমাধানও প্রদান করেছে। বস্কাই নিউজের ওয়েবসাইট ও আর্জেন্টিনার ক্লারিন সংবাদপত্র তাদের মন্তব্য...
প্যারিসে বাণিজ্য ইস্যুতে আলোচনায় বসছে চীন-যুক্তরাষ্ট্র

প্যারিসে বাণিজ্য ইস্যুতে আলোচনায় বসছে চীন-যুক্তরাষ্ট্র

China
মার্চ ১৩, সিএমজি বাংলা ডেস্ক: বাণিজ্য ইস্যুতে আগামী ১৪-১৭ মার্চ প্যারিসে বৈঠকে বসছে চীন ও যুক্তরাষ্ট্র। শুক্রবার এ তথ্য জানিয়েছে চীনের বাণিজ্য মন্ত্রণালয়। বাণিজ্য ইস্যুতে ৬ষ্ঠ দফার এ বৈঠকে চীনা প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির রাজনৈতিক ব্যুরোর সদস্য ও উপ-প্রধানমন্ত্রী হ্য লিফেং। সেখানে অর্থনীতি ও বাণিজ্য সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হবে। বাণিজ্য মন্ত্রণালয় আরও জানিয়েছে, দু’দেশের রাষ্ট্রপ্রধানের মধ্যে বুসানে হওয়া বৈঠক এবং তাদের ফোনালাপ থেকে যে সমঝোতা হয়েছে, তা সামনে রেখেই এই আলোচনা হবে। লুৎফর/ফয়সল তথ্য ও ছবি: সিজিটিএন In response to a media query about the sixth round of China-US economic and trade consultations, a spokesperson for the ministry said in a statement that, as agreed by both sides, Chinese Vice Premier He Lifeng, also a mem...
আন্তর্জাতিক অটোমোটিভ মান নির্ধারণ সংস্থায় চীনের বিওয়াইডি

আন্তর্জাতিক অটোমোটিভ মান নির্ধারণ সংস্থায় চীনের বিওয়াইডি

China
মার্চ ১৩, সিএমজি বাংলা ডেস্ক: চীনের গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান বিওয়াইডি আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছে আন্তর্জাতিক অটোমোটিভ মান নির্ধারণকারী সংস্থা- আইএটিএফ-এ। বুধবার এ তথ্য জানিয়েছে প্রতিষ্ঠানটি। আইটিএফ-এ হলো গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ও বিভিন্ন দেশের অটোমোবাইল শিল্প সংগঠনগুলোর আন্তর্জাতিক জোট। গাড়ির মানসম্মত কোয়ালিটি সিস্টেম তৈরির জন্য কাজ করে আসছে এ প্রতিষ্ঠানটি। এই সংস্থার সদস্যদের মধ্যে রয়েছে বিএমডব্লিউ গ্রুপ, ফোর্ড মটর কোম্পানি এবং ভক্সওয়াগন এজি। বিওয়াইডি এর ভাইস প্রেসিডেন্ট চৌ চিয়ানপি, আইএটিএফ এ যোগ দেওয়াকে চীনের গাড়ি নির্মাতাদের প্রতি আন্তর্জাতিক স্বীকৃতি হিসেবে দেখছেন। বিওয়াইডি বর্তমানে চীনের অন্যতম শীর্ষ নতুন জ্বালানি গাড়ি নির্মাতা। ২০২৫ সালে প্রতিষ্ঠানটি গাড়ি বিক্রি করেছে ৪৬ লাখের বেশি। এর মধ্যে বিদেশে যাত্রীবাহী গাড়ি ও পিকআপ বিক্রি হয়েছে প্রায় ১০ লাখ ৪ হাজার ইউনিট, যা গত বছরের তুলনায়...
চীনে অনেক জায়গায় ‘অফ-পিক ভ্রমণ’ বাড়ছে; কমেছে বিমানভাড়া

চীনে অনেক জায়গায় ‘অফ-পিক ভ্রমণ’ বাড়ছে; কমেছে বিমানভাড়া

China
সিএমজি বাংলা: সম্প্রতি চীনে বিমান টিকিট ও হোটেলের দাম কমে যাওয়ার সঙ্গে সঙ্গে, অনেক জায়গায় ‘অফ-পিক ভ্রমণ’-ও বেড়েছে। একটি ভ্রমণ প্ল্যাটফর্মের তথ্য থেকে দেখা যায় যে, বসন্ত উত্সবের পর, অতিথিদের জন্য বেইজিং ও শতাংহাইসহ কিছু প্রধান উত্স শহর থেকে হাইনানের সান ইয়া পর্যন্ত বিমান ভাড়া ৬০ শতাংশেরও বেশি কমেছে। ‘অফ-পিক ভ্রমণ’-এর কারণে, হোটেলগুলোতে অতিথিদের আগমনও বেড়েছে। হাই নান প্রদেশের সান ইয়া শহরের ‘তাতুংহাই’ পর্যটন এলাকায় পর্যটকদের আকর্ষণ করার জন্য অফ-পিক প্যাকেজ এবং পরিবার-বান্ধব কার্যক্রম চালু করেছে কিছু হোটেল। বিমানভাড়া ছাড়া, কিছু হোটেলের ভাড়াও কমেছে, যা পর্যটকদের ভ্রমণ খরচ আরও কমিয়েছে। চীনের সমাধি পরিষ্কারকরণ উত্সবের ছুটি ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে কুয়াং সি প্রদেশে আরেকটি পর্যটন মৌসুম দেখা যাবে বলে আশা করা হচ্ছে। পর্যটকদের জন্য এক থেকে দুই সপ্তাহ আগে থেকে ভ্রমণের পরিকল্পনা ও ফ্লাইট বুক করার পরামর্...
নিরাপত্তা পরিষদে মধ্যপ্রাচ্য-সংক্রান্ত রুশ প্রস্তাব গৃহীত হয়নি; হতাশ চীন

নিরাপত্তা পরিষদে মধ্যপ্রাচ্য-সংক্রান্ত রুশ প্রস্তাব গৃহীত হয়নি; হতাশ চীন

China
গতকাল (মঙ্গলবার) জাতিসংঘ নিরাপত্তা পরিষদে, রাশিয়ার উত্থাপিত মধ্যপ্রাচ্য পরিস্থিতি সম্পর্কিত খসড়া প্রস্তাব গৃহীত না-হওয়ায়, হতাশা প্রকাশ করেন জাতিসংঘে নিযুক্ত চীনা স্থায়ী প্রতিনিধি ফু ছং। প্রস্তাবের ওপর ভোটাভুটির পর তিনি বলেন, প্রস্তাবে জাতিসংঘ সনদের নিয়ম ও নীতিমালা অনুসারে, বিভিন্ন পক্ষকে অবিলম্বে সামরিক অভিযান বন্ধ করতে তাগিদ দেওয়া হয়; সকল বেসামরিক নাগরিক ও ব্যবস্থাপনার ওপর চালানো হামলার নিন্দা জানানো হয়; এবং বিভিন্ন পক্ষকে যত দ্রুত সম্ভব কূটনৈতিক আলোচনার পথে ফিরে আসতে আহ্বান জানানো হয়। তবে, খসড়া প্রস্তাবটি শেষ পর্যন্ত গৃহীত না হওয়া পরিতাপের বিষয়। তিনি বলেন, ইরানের ওপর এভাবে যুদ্ধ চাপিয়ে দেওয়া ঠিক হয়নি। এটি বিভিন্ন পক্ষের জন্য ক্ষতিকর। মধ্যপ্রাচ্যের ইতিহাস থেকে প্রমাণিত হয়েছে যে, সামরিক শক্তি সমস্যা মোকাবিলার উপায় নয়; যুদ্ধ কেবল নতুন ঘৃণা ও সংকট সৃষ্টি করে। বর্তমানে সবচেয়ে জরুরি কাজ হচ্ছ...
‘ওভারক্যাপাসিটি’ অজুহাতে যুক্তরাষ্ট্রের পদক্ষেপ প্রত্যাখ্যান চীনের

‘ওভারক্যাপাসিটি’ অজুহাতে যুক্তরাষ্ট্রের পদক্ষেপ প্রত্যাখ্যান চীনের

China
মার্চ ১২, সিএমজি বাংলা ডেস্ক: চীনের বিরুদ্ধে তথাকথিত অতিরিক্তি উৎপাদন ক্ষমতা বা ওভারক্যাপাসিটির অভিযোগ এনে যুক্তরাষ্ট্র যে রাজনৈতিক পদক্ষেপ নিচ্ছে তা প্রত্যাখ্যান করেছে বেইজিং। বৃহস্পতিবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কুয়ো চিয়াখুন এ কথা জানান। মুখপাত্র বলেন, চীন-যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক ও বাণিজ্যিক ইস্যুতে বেইজিংয়ের অবস্থান স্পষ্ট। কুয়ো বলেন, যুক্তরাষ্ট্র সম্প্রতি চীনসহ ১৬টি বাণিজ্য অংশীদারের বিরুদ্ধে বাণিজ্য তদন্ত শুরুর ঘোষণা দিয়েছে। এ ধরনের পদক্ষেপকে চীন রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মনে করে। যেকোনো একতরফা শুল্ক আরোপেরও বিরোধিতা করে চীন। এমনকি এ ধরনের পদক্ষেপ বৈশ্বিক বাণিজ্যের জন্যও ক্ষতিকর মনে করেন চীনের এ মুখপাত্র। লুৎফর/ফয়সল তথ্য ও ছবি: সিএমজি...
চীনের বড় বৈজ্ঞানিক স্থাপনাগুলো এখন উন্নয়নের নতুন ধাপে

চীনের বড় বৈজ্ঞানিক স্থাপনাগুলো এখন উন্নয়নের নতুন ধাপে

China
মার্চ ১২, সিএমজি বাংলা ডেস্ক: চীনের বার্ষিক ‘দুই অধিবেশন’—দেশটির জাতীয় গণকংগ্রেস (এনপিসি) এবং শীর্ষ রাজনৈতিক পরামর্শদাতা সংস্থার বৈঠক চলাকালে বিজ্ঞানীরা দেশের গুরুত্বপূর্ণ বিজ্ঞান ও প্রযুক্তি অবকাঠামো প্রকল্পগুলোর অগ্রগতির তথ্য তুলে ধরেছেন। বিশাল টেলিস্কোপ থেকে শুরু করে গভীর ভূগর্ভস্থ গবেষণাগার—এ ধরনের বড় বৈজ্ঞানিক স্থাপনাগুলো ২০২৬–২০৩০ মেয়াদের ১৫তম পঞ্চবার্ষিক পরিকল্পনা সময়ে নতুন উন্নয়ন পর্যায়ে প্রবেশ করছে। চীনের নতুন পাঁচবছর মেয়াদি পরিকল্পনার খসড়া রূপরেখায় এসব প্রকল্পের গুরুত্ব তুলে ধরা হয়েছে এবং এগুলোর অবকাঠামো নির্মাণ অব্যাহত রাখা ও আরও কার্যকরভাবে ব্যবহার করার ওপর জোর দেওয়া হয়েছে। চীনা বিজ্ঞান একাডেমির সদস্য এবং জাতীয় মহাকাশ বিজ্ঞান কেন্দ্রের পরিচালক ওয়াং ছি ১৪তম জাতীয় গণকংগ্রেসের একজন প্রতিনিধি। তিনি বলেন, চীনের বড় বিজ্ঞান অবকাঠামো পরিকল্পনার ধরনে গুরুত্বপূর্ণ পরিবর্...
নিম্ন অক্ষাংশের অঞ্চলের জন্য স্যাটেলাইট নেটওয়ার্ক গড়ছে চীন

নিম্ন অক্ষাংশের অঞ্চলের জন্য স্যাটেলাইট নেটওয়ার্ক গড়ছে চীন

China
মার্চ ১২, সিএমজি বাংলা ডেস্ক: নিম্ন অক্ষাংশের অঞ্চলগুলোর জন্য ‘উইয়াং বহর’ নামে একটি রিমোট সেন্সিং ও যোগাযোগ স্যাটেলাইট নেটওয়ার্ক তৈরির পরিকল্পনা নিয়েছে চীন। এ প্রকল্পের অংশ হিসেবে ২০২৬ সালের দিকে তিনটি পরীক্ষামূলক স্যাটেলাইট উৎক্ষেপণ করা হবে। প্রথমটি ২০২৬ সালের মাঝামাঝি উৎক্ষেপণের পরিকল্পনা রয়েছে। পরিকল্পনা অনুযায়ী, ২০২৬ থেকে ২০২৮ সালের মধ্যে আরও ২৫টি স্যাটেলাইট উৎক্ষেপণ করা হবে। এতে নিম্ন অক্ষাংশের অঞ্চলে প্রতিদিন স্যাটেলাইট পর্যবেক্ষণ সম্ভব হবে এবং জরুরি পরিস্থিতিতে প্রায় ৩০ মিনিটের মধ্যে তথ্য পাওয়া যাবে। পরের ধাপে ২০৩৫ সালের মধ্যে মোট ১,০০৮টি স্যাটেলাইটের একটি বড় নেটওয়ার্ক গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। এতে বিশ্বের নিম্ন উচ্চতার জন্য রিয়েল-টাইম রিমোট সেন্সিং ব্যবস্থা তৈরি হবে। কুয়াংচৌ বিশ্ববিদ্যালয়, কুয়াংচৌ পৌর প্রশাসন এবং রাষ্ট্রীয় তথ্য কেন্দ্র যৌথভাবে এই প্রকল্প চালু করেছ...
মিল্কিওয়ের প্রান্তে নক্ষত্রের জন্মসূত্র পেলেন চীনা বিজ্ঞানীরা

মিল্কিওয়ের প্রান্তে নক্ষত্রের জন্মসূত্র পেলেন চীনা বিজ্ঞানীরা

China
মার্চ ১২, সিএমজি বাংলা ডেস্ক: চীনের জ্যোতির্বিজ্ঞানীরা আমাদের মিল্কিওয়ে গ্যালাক্সির প্রান্তে ঘটে যাওয়া এক মহাজাগতিক সংঘর্ষের ছবি ধারণ করেছেন। নতুন নক্ষত্রের জন্ম সম্পর্কে গুরুত্বপূর্ণ সূত্র দিয়েছে এই আবিষ্কার। এ গবেষণার ফলাফল বৃহস্পতিবার ‘নেচার অ্যাস্ট্রোনমি’ সাময়িকীতে প্রকাশিত হয়েছে। চীনের ওয়েস্ট নরমাল ইউনিভার্সিটির পদার্থবিদ্যা ও জ্যোতির্বিজ্ঞান স্কুলের গবেষকেরা পৃথিবী থেকে প্রায় ৪৫ হাজার আলোকবর্ষ দূরে মিল্কিওয়ের প্রান্তে সদ্য জন্ম নেওয়া দুটি নক্ষত্রগুচ্ছ খুঁজে পেয়েছেন। দক্ষিণ-পশ্চিম চীনের বিখ্যাত অমেই পর্বতের নামে তারা এগুলোর নাম দিয়েছেন অমেই-১ এবং অমেই-২। মহাজাগতিক সময়ের হিসাবে এই নক্ষত্রগুচ্ছগুলো তরুণ। গবেষকদের মতে, এগুলোর বয়স প্রায় ১ কোটি বছর। এগুলো তৈরি হয়েছে উচ্চ-গতির গ্যাসীয় মেঘের ভেতরে। এই মেঘগুলো গ্যালাক্সির বাইরের অঞ্চল থেকে আসে এবং দ্রুত মিল্কিওয়ের বাইরের অংশে ...
প্রাণঘাতী হৃদরোগ দ্রুত শনাক্তে চীনা গবেষকদের সাফল্য

প্রাণঘাতী হৃদরোগ দ্রুত শনাক্তে চীনা গবেষকদের সাফল্য

China, Health, Health and Lifestyle
চীনের সিনচিয়াং অঞ্চলের একদল গবেষক কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে এমন একটি নতুন রক্ত পরীক্ষার পদ্ধতি উদ্ভাবন করেছেন, যা দ্রুত ও নির্ভুলভাবে দুটি মারাত্মক প্রাণঘাতী হৃদরোগ আলাদা করে শনাক্ত করতে পারে। গবেষণাটি উত্তর-পশ্চিম চীনের সিনচিয়াং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চলের পিপলস হাসপাতালের অধ্যাপক ইয়াং ইয়িনিংয়ের নেতৃত্বে পরিচালিত হয়। গবেষণার ফল আন্তর্জাতিক সাময়িকী ইঞ্জিনিয়ারিং অ্যাপ্লিকেশনস অব আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স-এ প্রকাশিত হয়েছে। নতুন পদ্ধতিতে মাত্র ৫-১০ মিনিটের মধ্যে রক্তের নমুনা বিশ্লেষণ করে দুটি জরুরি হৃদরোগ—মায়োকার্ডিয়াল ইনফার্কশন (হার্ট অ্যাটাক) এবং অর্টিক ডিসেকশন—এর মধ্যে পার্থক্য করা যায়। এর নির্ভুলতার হার প্রায় ৯৪ শতাংশ। এই দুই রোগের লক্ষণ প্রায় একই—হঠাৎ তীব্র বুকে ব্যথা। কিন্তু চিকিৎসা পদ্ধতি ভিন্ন। হার্ট অ্যাটাক হলে দ্রুত রক্ত জমাট ভাঙার ওষুধ দিয়ে রক্ত চলাচল ...
লিউকেমিয়া চিকিৎসায় ‘আণবিক সেতু’ তৈরি করলেন চীনা বিজ্ঞানীরা

লিউকেমিয়া চিকিৎসায় ‘আণবিক সেতু’ তৈরি করলেন চীনা বিজ্ঞানীরা

China
মার্চ ১২, সিএমজি বাংলা ডেস্ক: চীনের বিজ্ঞানীরা লিউকেমিয়া চিকিৎসার একটি শক্তিশালী পদ্ধতিকে আরও কার্যকর করার প্রযুক্তি উদ্ভাবন করেছেন। নতুন পদ্ধতিটি ক্যান্সার কোষ লুকিয়ে পড়লেও চিকিৎসা কার্যকর রাখতে পারে। আন্তর্জাতিক বিজ্ঞান সাময়িকী সেল-এ প্রকাশিত গবেষণায় দেখা গেছে, চীনের বিজ্ঞানীরা এমন একটি ‘আণবিক সেতু’ তৈরি করেছেন, যা শরীরের রোগপ্রতিরোধী কোষ ও লিউকেমিয়া কোষের মধ্যে সংযোগকে শক্তিশালী করে। এর ফলে প্রতিরোধী কোষগুলো সহজে ক্যানসার কোষকে খুঁজে ধ্বংস করতে পারে। এই পদ্ধতি মূলত সিএআর-টি সেল থেরাপির উন্নত সংস্করণ। সাধারণত এই চিকিৎসায় রোগীর শরীর থেকে টি-সেল সংগ্রহ করে ল্যাবরেটরিতে জেনেটিকভাবে পরিবর্তন করা হয়, যাতে সেগুলো ক্যান্সার কোষ শনাক্ত করে আক্রমণ করতে পারে। পরে সেগুলো আবার রোগীর শরীরে প্রবেশ করানো হয়। কিন্তু অনেক ক্ষেত্রে ক্যান্সার আবার ফিরে আসে। কারণ ক্যান্সার কোষ তাদের পৃষ্ঠে থাকা ...