ইলেকট্রনিক তথ্য উৎপাদন শিল্পের উন্নয়ন পরিকল্পনা প্রকাশ চীনের
চীন ১৫তম পঞ্চবার্ষিক পরিকল্পনা (২০২৬-২০৩০) মেয়াদে ইলেকট্রনিক তথ্য উৎপাদন শিল্পের উন্নয়ন পরিকল্পনা প্রকাশ করেছে। সম্প্রতি প্রকাশিত এই পরিকল্পনায় বলা হয়েছে, বৈশ্বিক শিল্প কাঠামোতে এ খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
শিল্প ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং জাতীয় উন্নয়ন ও সংস্কার কমিশনের যৌথভাবে প্রকাশিত পরিকল্পনা অনুযায়ী, ২০৩০ সালের মধ্যে এ খাতের যেসব শিল্পপ্রতিষ্ঠানের বার্ষিক প্রধান ব্যবসায়িক আয় কমপক্ষে ২ কোটি ইউয়ান (প্রায় ২৯৬ লাখ মার্কিন ডলার), সেসব প্রতিষ্ঠানের সম্মিলিত আয় ৩০ ট্রিলিয়ন ইউয়ান ছাড়িয়ে যাবে।
পরিকল্পনায় বলা হয়েছে, এ সময়ে ইন্টিগ্রেটেড সার্কিট, উন্নত কম্পিউটিং, ভোক্তা ইলেকট্রনিকস, মৌলিক ইলেকট্রনিকস ও এনার্জি ইলেকট্রনিকসের মতো ক্ষেত্রগুলোতে প্রযুক্তি ও পণ্যের প্রতিযোগিতামূলক সক্ষমতা গড়ে উঠবে।
পরিকল্পনায় এ খাতে গবেষণা ও উন্নয়নে (আরঅ্যান্ডডি) বিনিয়োগের হার ৩ দশমিক ৫ শতাংশ নির্ধারণ ক...













