ওমান Archives - Mati News
Friday, September 4

Tag: ওমান

ওমানে ৬০ বছরের বেশি বয়সী প্রবাসীদের ওয়ার্ক পারমিট নবায়ন ও নতুন আবেদন বন্ধ

ওমানে ৬০ বছরের বেশি বয়সী প্রবাসীদের ওয়ার্ক পারমিট নবায়ন ও নতুন আবেদন বন্ধ

অন্যান্য
ওমানে ৬০ বছরের বেশি বয়সী প্রবাসী কর্মীদের জন্য নতুন ওয়ার্ক পারমিট ইস্যু করা এবং বিদ্যমান পারমিট নবায়ন করার সুযোগ বন্ধ ঘোষণা করা হয়েছে। গত কয়েক সপ্তাহে নিয়োগদাতাদের করা পারমিট নবায়নের আবেদনগুলো কর্তৃপক্ষ প্রত্যাখ্যান করায় বিষয়টি প্রকাশ্যে আসে। শ্রম মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন যে, বর্তমানে ৬০ বছর বা তার বেশি বয়সী প্রবাসীদের কোনো ওয়ার্ক পারমিট দেওয়া হচ্ছে না।দীর্ঘদিন ধরে ওমানে কর্মরত অভিজ্ঞ প্রবাসীদের মধ্যে এই সিদ্ধান্তে চরম অনিশ্চয়তা দেখা দিয়েছে। উল্লেখ্য, ২০২২ সালের জানুয়ারিতে ওমান সরকার দক্ষ ও অভিজ্ঞ কর্মীদের ধরে রাখার লক্ষ্যে ৬০ বছর বয়স পার হওয়ার পরও ওয়ার্ক পারমিট নবায়নের সুযোগ প্রদান করেছিল। নতুন এই সিদ্ধান্তের মাধ্যমে দেশটি কার্যত সেই আগের নীতি থেকে সরে এল। যদিও বর্তমানে দেশটির শ্রম মন্ত্রণালয়ের ওয়েবসাইটে ওয়ার্ক পারমিট নবায়নের অনলাইন সেবাটি চালু রয়েছ...
হরমুজ প্রণালিতে অনলাইন নিরাপত্তা ঘটনায় ও সংঘাত বন্ধের আহ্বান কাতারের

হরমুজ প্রণালিতে অনলাইন নিরাপত্তা ঘটনায় ও সংঘাত বন্ধের আহ্বান কাতারের

আন্তর্জাতিক
হরমুজ প্রণালিতে নৌচলাচল ব্যবস্থাকে ইরানবিরোধী যুক্তরাষ্ট্র-ইসরাইল যুদ্ধের আগের অবস্থায় ফিরিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জসিম আল থানি। মিশরের আল-আলামিনে বৃহস্পতিবার অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের বৈঠকের পর সংবাদ সম্মেলনে তিনি বলেন, সংঘাতের কোনো পক্ষই যেন অন্য পক্ষকে ব্ল্যাকমেইল না করে। তিনি স্পষ্ট করেন যে, এই যুদ্ধের নেতিবাচক প্রভাব কেবল উপসাগরীয় অঞ্চলে নয়, বরং বিশ্বজুড়ে অনুভূত হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক করার পক্ষে মত দিয়ে তিনি যেকোনো ধরনের হুমকি ও বাধার তীব্র নিন্দা জানান।একই সময়ে ওমান জানিয়েছে, হরমুজ প্রণালিতে দীর্ঘমেয়াদী নিরাপত্তার জন্য এই অঞ্চলে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা জরুরি। কোনো ধরনের উত্তেজনা বা সংঘাতের পথ তারা সমর্থন করে না। বৃহস্পতিবার ওমানের পররাষ্ট্রমন্ত্রী তার জাপানি প্রতিপক্ষের সঙ্গে আলাপকালে এই অবস্থান পুনর্ব্যক্ত করেন।এদিকে, ...
ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা ফেরাতে ওমান-ইরান চুক্তির অপেক্ষায় কাতার

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা ফেরাতে ওমান-ইরান চুক্তির অপেক্ষায় কাতার

আন্তর্জাতিক
হরমুজ প্রণালি ইস্যুতে ইরান ও ওমানের মধ্যে একটি সমঝোতা চুক্তি সম্পন্ন হওয়ার অপেক্ষায় রয়েছে কাতার। দোহা মনে করছে, এই চুক্তিটি সম্পন্ন হলে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে বর্তমানে থমকে থাকা যুদ্ধবিরতি আলোচনা পুনরায় শুরু করা অনেক সহজ হবে। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ড. মাজেদ আল-আনসারি জানিয়েছেন, শান্তি প্রক্রিয়ার পরবর্তী ধাপের জন্য এই সমঝোতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল নিয়ে ইরান ও ওমানের মধ্যে কয়েক সপ্তাহ ধরে আলোচনা চলছে। তেহরান জানিয়েছে, প্রস্তাবিত নৌ-চলাচলের রুটের ভৌগোলিক স্থানাঙ্ক বা কোঅর্ডিনেট নিয়ে উভয় দেশ এরই মধ্যে একমত হয়েছে। ইরান ও ওমান—উভয় দেশেরই হরমুজ প্রণালিতে উপকূল রয়েছে, যা এই জলপথের ভবিষ্যৎ নির্ধারণে তাদের ভূমিকা গুরুত্বপূর্ণ করে তুলেছে।উল্লেখ্য, ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা শুরুর পর থেকে এই প্...