ইরানে মার্কিন হামলায় শিশুসহ নিহত ও আহত বহু, পাল্টা জবাব দিল তেহরান
ইরানে যুক্তরাষ্ট্রের নতুন দফা হামলায় বেশ কয়েকজন নিহত এবং ৫০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে একটি শিশুও রয়েছে। হামলার তীব্রতায় ওইসব এলাকায় বিদ্যুৎ ও টেলিফোন সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনসংযোগ ও তথ্যকেন্দ্রের প্রধান হোসেইন কারমানপুর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানিয়েছেন, হরমোজগান ইউনিভার্সিটি অব মেডিকেল সায়েন্সেসের তথ্যমতে কুহেস্তাক গ্রামের বাসিন্দারা এই হামলার শিকার হয়েছেন।আধা-সরকারি বার্তা সংস্থা ফারস নিউজ এজেন্সি জানিয়েছে, দক্ষিণাঞ্চলীয় শহর সিরিকে একটি বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় অন্তত দুজন নিহত এবং ২০ জন আহত হয়েছেন। এছাড়া কোনারাক কাউন্টি, জাস্ক এবং বান্দার লেঙ্গেহ শহরেও হামলা চালানো হয়েছে। রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি জানিয়েছে, দক্ষিণ-পূর্বাঞ্চলীয় জিরোফত শহরের একটি বেসামরিক বিমানবন্দরেও মার্কিন ...
