কুসংস্কার Archives - Mati News
Friday, September 11

Tag: কুসংস্কার

নীলফামারীতে সাপের কামড়ে যুবকের মৃত্যু, ঝাড়ফুঁক দিয়ে জীবিত করার অবাস্তব চেষ্টা

নীলফামারীতে সাপের কামড়ে যুবকের মৃত্যু, ঝাড়ফুঁক দিয়ে জীবিত করার অবাস্তব চেষ্টা

Default
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় সাপের কামড়ে মৃত এক যুবককে তন্ত্রমন্ত্র ও ঝাড়ফুঁকের মাধ্যমে জীবিত করার চেষ্টার ঘটনা ঘটেছে। বড়ভিটা ইউনিয়নের জুরাবান্ধা মালিপাড়া গ্রামের বিপুল রায়ের ছেলে বিজয় রায় (২০) সাপের কামড়ে মারা যাওয়ার পর তার আত্মীয়স্বজনরা এই অদ্ভুত উদ্যোগ নেন। শুক্রবার সকালে হাসপাতাল থেকে মরদেহ বাড়িতে আনার পর ওঝা ডেকে প্রায় দুই ঘণ্টা ধরে চলে ঝাড়ফুঁক। স্থানীয়দের মধ্যে খবর ছড়িয়ে পড়ে যে, লাশের বিষ নামাতে সাপ এসেছে, যা দেখতে দূরদূরান্ত থেকে শত শত উৎসুক জনতা ভিড় করেন। তাদের ধারণা ছিল, টিভির পর্দার মতো বাস্তবেও সর্প দংশনে মৃত ব্যক্তি ঝাড়ফুঁকের মাধ্যমে জীবিত হয়ে উঠবে।চিকিৎসকের মৃত ঘোষণার পরও ওই যুবকের লাশ তন্ত্রমন্ত্র ঝাড়ফুঁকের মাধ্যমে জীবিত করা যাবে, সে বিশ্বাসে তার লাশ ২ ঘণ্টাব্যাপী ওঝা দিয়ে তন্ত্রমন্ত্র পড়া ও ঝাড়ফুঁক করান আত্মীয়স্বজনরা। এ ঘটনাটি মুখে মুখে ছড়িয়ে পড়লে রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হ...