ক্যানসার Archives - Mati News
Tuesday, September 22

Tag: ক্যানসার

ক্যানসার চিকিৎসায় নতুন দিগন্ত: মডার্না ও মার্কের এমআরএনএ টিকার অভাবনীয় সাফল্য

ক্যানসার চিকিৎসায় নতুন দিগন্ত: মডার্না ও মার্কের এমআরএনএ টিকার অভাবনীয় সাফল্য

আন্তর্জাতিক
ক্যানসারের চিকিৎসায় দীর্ঘ এক শতাব্দীর ব্যর্থতার পর অবশেষে আশার আলো দেখিয়েছে মডার্না ও মার্কের যৌথ উদ্যোগে উদ্ভাবিত ব্যক্তিকেন্দ্রিক এমআরএনএ ক্যানসার টিকা। এটি কেবল প্রাথমিক পর্যায়ের পরীক্ষা নয়, বরং শেষ ধাপের ক্লিনিক্যাল ট্রায়ালেও সাফল্যের ইঙ্গিত দিয়েছে, যা চিকিৎসা বিজ্ঞানে এক নতুন যুগের সূচনা করতে পারে।যুক্তরাষ্ট্রের ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান মডার্না ও মার্কের তৈরি এই টিকাটি ১ হাজারের বেশি রোগীর ওপর পরীক্ষা করা হয়েছে। গবেষণায় দেখা গেছে, অস্ত্রোপচারের মাধ্যমে স্থানীয় পর্যায়ের মেলানোমা ক্যানসার অপসারণের পর এই টিকা প্রয়োগ করলে ক্যানসার পুনরায় ফিরে আসা বা শরীরের অন্যান্য অংশে ছড়িয়ে পড়ার ঝুঁকি উল্লেখযোগ্য হারে কমে যায়। যদিও পূর্ণাঙ্গ পরীক্ষার তথ্য এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয়নি, তবুও বিশেষজ্ঞরা একে ক্যানসার চিকিৎসায় একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে দেখছেন।মডার্নার প্রধান নির্বাহী কর্মকর্তা...
ক্যানসারের রোগীদের জন্য সুখবর

ক্যানসারের রোগীদের জন্য সুখবর

Cover Story, Health and Lifestyle
বিশ্বব্যাপী ক্যানসার আক্রান্ত হয়ে মারা যায় অনেক মানুষ। তবে ক্যানসার আক্রান্ত রোগীদের জন্য সুসংবাদ হলো ক্যানসার আক্রান্ত হওয়ার পরও সুস্থ হয়ে ফিরে আসার সংখ্যাও বাড়ছে প্রতি বছর। এছাড়া বিজ্ঞানীরাও প্রতিবছরই ক্যানসার শনাক্ত ও চিকিৎসার নতুন নতুন উদ্ভাবন নিয়ে আসছেন । ২০১৮ সালে সারা পৃথিবীতে ক্যানসার আক্রান্ত হয়ে ৯৬ লাখ মানুষের মৃত্যু ঘটেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, ২০৩০ সালের মধ্যে ক্যানসার আক্রান্ত হয়ে প্রতিবছর এক কোটি ৩০ লাখ মানুষ মারা যাবে। চিকিৎসকরা বলছেন, ক্যানসার প্রাথমিক পর্যায়ে শনাক্ত করা গেলে রোগীর মৃত্যুর ঝুঁকি কমে যায়। কানাডার প্রিন্সেস মার্গারেট ক্যানসার সেন্টারের গবেষকরা ক্যানসার আক্রান্ত ব্যক্তির রক্তের নমুনায় জেনেটিক কোনো পরিবর্তন হয়েছে কিনা তা বের করার নতুন এক পন্থা উদ্ভাবন করেছেন। এই গবেষণার মধ্যে বোঝা যাবে এতে নির্দিষ্ট কোন জিন কাজ করছে ...
ক্যানসার যুদ্ধে ভরসা হতে পারে চুল

ক্যানসার যুদ্ধে ভরসা হতে পারে চুল

Cover Story, Health and Lifestyle
কেমোথেরাপির পরে বহু ক্যানসার রোগীই ভোগেন চুল ওঠার সমস্যায়। রোগীদের মনস্তত্ত্বে তা মারাত্মক প্রভাব ফেলে। ক্যানসার চিকিৎসক রাকেশ রায়ের কথায়, ‘‘কেমোথেরাপির জন্য চুল উঠবে, বমি হবে, এটা বলে দেওয়া সহজ। কিন্তু এক বার যখন চুল উঠতে শুরু করে, তখন নারীদের মনের উপরে তা অসম্ভব চাপ ফেলে। রোগীকে এ কথাও বলতে শুনেছি, এমন কেমো দিন, যাতে চুল কম ওঠে।’’ চুলের সঙ্গে ব্যক্তিত্বের কোনও যোগ রয়েছে কি না, তা নিয়ে যুক্তি-তর্ক চলতেই পারে। তবে রোগীর মানসিক অবস্থার কথা ভেবে পরচুলা ব্যবহারেরই পরামর্শ দেন অধিকাংশ চিকিৎসক। কিন্তু তার মান ভাল হওয়া খুব প্রয়োজন। আসল চুল দিয়ে সেই উইগ তৈরি করলে ভাল হয়।ক্যানসার চিকিৎসক গৌতম ভট্টাচার্য জানান, ‘‘মস্তিষ্কে ক্যানসারে রেডিয়েশন দেওয়ার পরে ব্যবহারের পরে মাথায় চুল গজানোর সম্ভাবনা একেবারেই ক্ষীণ হয়ে যায়। এমন ক্ষেত্রে উইগ ব্যবহার করে অনেককে আত্মবিশ্বাস ফিরে পেতে দেখেছি।’’ সূত্র...