খামার Archives - Page 2 of 3 - Mati News
Friday, November 20

Tag: খামার

বাচ্চা কবুতরের রোগ উপসর্গ এডিনো ভাইরাস

বাচ্চা কবুতরের রোগ উপসর্গ এডিনো ভাইরাস

Agriculture Tips, Cover Story
তরুন বা বাচ্চা কবুতরের রোগ উপসর্গ এডিনো ভাইরাস:( Baby pigeons effected with Adino Virus) 20 বছরেরও বেশী আগে প্রাচীন এডিনো ভাইরাস ধরন I আমাদের অঞ্চলে পাওয়া যায় নি; তারপর থেকে এটি বিশ্বব্যাপী নানাভাবে বর্ণিত হয়েছে। সন্দেহাতীত ভাবে এটা একটি ভাইরাস দ্বারা ঘটিত রোগ এবং সাম্প্রতিক বছরগুলিতে এটি একটি আতংকে পরিণত হয়েছে, খামারিদের কাছে এটি এক দুঃস্বপ্নর মত। এই রোগ প্রায়ই ই Coli ব্যাকটেরিয়া দ্বারা সংঘটিত হয়। যেহেতু এডিনো ভাইরাস হিসাবে পরিচিত হয় তাই একে Adenocoli বা তরুণ পায়রার disease.Adenocoli নামে বর্ণনা করা হয়।প্রাথমিকভাবে, রোগ শুধুমাত্র তরুণ পায়রা এবং ঘুঘু (এডিনো ভাইরাস বা প্রাচীন এডিনো ভাইরাস ধরন I নামে পরিচিত) দেখা যাই, কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে অনেক বেশি গুরুতর হচ্ছে পায়রা (হেপাটাইটিস necrotizing এডিনো ভাইরাস বা প্রাচীন এডিনো ভাইরাস ধরন II নামের)। এডিনো ভাইরাসের ধরনের সঙ্গে মূল ...
কবুতরের সাধারণ কিছু রোগ-সমস্যা ও সেগুলোর চিকিৎসা

কবুতরের সাধারণ কিছু রোগ-সমস্যা ও সেগুলোর চিকিৎসা

Agriculture Tips, Cover Story
কবুতরের কিছু অতি সাধারন অথচ প্রাথমিক কিছু সমস্যার আমারা প্রতিনিয়ত সম্মুখীন হচ্ছি, আর এগুলো যদি তৎক্ষণাৎ ব্যবস্থা না নিলে ফলাফল মারাত্মক হতে পারে, সেই রকমই কিছু সমস্যা ও সমাধান নিয়ে আলোচনাঃ *ক্ষত/আঘাত জনিত রক্তপাত: সাধারনত বিভিন্ন কারনে কবুতরের রক্তপাত হতে পারে আর সেটা বিড়ালের কামড়, পালক তুলতে, খাঁচার কারনে কেটে যাওয়া, নখ কাটতে, ঠোঁট ভেঙ্গে গেলে, বাজ পাখির আঘাত ইত্যাদি। যে কারনেই হোক না কেন সব ক্ষেত্রেই ব্যাপারটা কে একটু গুরুত্ব সহকারে বিবেচনা ও একটু আলাদা খেয়াল রাখতে হবে, কারন কবুতরের রক্তপাত একবার শুরু হলে সহজে বন্ধ হয় না। কবুতরের বেশী পরিমানে রক্ত পাতের হলে কবুতরের মাথা ঢলে পড়া, চোখ বন্ধ করে মনে হবে মারা যাচ্ছে। এই সময়ই যদি পরীক্ষা করার জন্য কবুতর কে ধরার সময় খেয়াল রাখতে হবে যেন বুকে চাপ না পরে বা হালকা করে ধরতে হবে, কারন এই সময় তাদের প্রচণ্ড শ্বাসকষ্ট হয়। এর যদি ভাল করে ধরা না ...
কবুতর টিপস : কবুতর পালনের টুকিটাকি ও কবুতরের জাত

কবুতর টিপস : কবুতর পালনের টুকিটাকি ও কবুতরের জাত

Agriculture Tips, Cover Story
গৃহপালিত সব পাখিদের মধ্যে বাংলাদেশের সর্বত্র জনপ্রিয় একটি পাখি ‘কবুতর’। বিগত কয়েক দশক আগেও কবুতর পালনের প্রচলন ছিল গ্রামে। তবে ইট-পাথরে ঘেরা জনবহুল শহরের ছাদে বা জানালার কার্নিশে এখন কবুতর পালনের দৃশ্য খুব স্বাভাবিক হয়ে উঠেছে। বর্তমানে এটা পরিবারের পুষ্টি সরবরাহ, সমৃদ্ধি, শোভাবর্ধনকারী এবং বিকল্প আয়ের উৎস হিসেবে ব্যবহৃত হচ্ছে। কবুতর পালনের ইতিবিত্ত, পালনের উপকারিতা, আর্থিক সমৃদ্ধির সম্ভাবনা, পালন পদ্ধতি, কবুতরের জাত, থাকার ঘর, কবুতরের খাবার, রোগব্যাধি- চিকিৎসা ও পালনের সতর্কতাসহ নানা দিক নিয়ে কবুতর খামারিদের সঙ্গে কথা বলে ধারাবাহিক প্রতিবেদনের আজ থাকছে প্রথম পর্ব। কবুতর পালনের অর্থিক সমৃদ্ধির সম্ভাবনা কবুতর প্রতিপালন এখন শুধু শখ ও বিনোদনের মধ্যে সীমাবদ্ধ নেই বরং শহর-গ্রাম সর্বত্র এটি লাভজনক একটি ব্যবসা হিসেবে পরিণত হয়েছে। দেশব্যাপী মানুষের অর্থনৈতিক অভাব পূরণে সহযোগিতা করছে। শহর ক...
কবুতর পালনের যাবতীয় খুঁটিনাটি ও ব্যবসার কৌশল

কবুতর পালনের যাবতীয় খুঁটিনাটি ও ব্যবসার কৌশল

Agriculture Tips, Cover Story
বাংলাদেশে পোষা পাখি হিসেবে কবুতর অত্যাধিক জনপ্রিয় এবং ব্যবসায়িক প্রয়োজনে কবুতরের লালন পালন ও ফার্ম দেয়া ব্যাপক আকর্ষণীয় ও লাভজনক। পর্যাপ্ত সুযোগ সুবিধা ও আগ্রহ রয়েছে এমন অনেকেই নিজের বাসা বাড়িতে কবুতর লালন পালন ও পরিচর্যা করতে ভালোবাসেন। আমাদের দেশে এই পাখি গুলো ঘরে ঘরে পালিত হয়ে আসছে অনেক লম্বা সময় ধরে এবং এদেরকে শান্তির প্রতীক হিসেবেও গণ্য করা হয়ে থাকে। অন্যান্য গৃহপালিত গবাদি পশু কিংবা পাখির তুলনায় কবুতর পালনে অনেক কম পরিশ্রম করতে হয় এবং এতে বেশ অল্প পরিমাণ মূলধন লাগে। আপনার হাতে যদি ভালো পরিমাণ অবসর সময় থাকে এবং পাখির প্রতি আপনার মনে অগাধ ভালোবাসা থেকে থাকে তাহলে খুব সহজেই আপনি আপনার বাসার ছাদে কিংবা বারান্দায় কবুতর লালন ও পরিচর্যা করতে পারবেন। বাচ্চা কবুতরের (স্কোয়াব) মাংস অনেক সুস্বাদু, উচ্চমাত্রায় পুষ্টিকর এবং আমাদের স্বাস্থ্যের জন্য পুনরুজ্জীবনী ভূমিকা পালন করে। তাছাড়া মার্কেটপ্...
গরমে মুরগিদের অসুবিধা ও তার প্রতিকার

গরমে মুরগিদের অসুবিধা ও তার প্রতিকার

Cover Story, Agriculture Tips
    গরমে মুরগিদের অসুবিধা ও তার প্রতিকার গরমকালে প্রচণ্ড গরমে মুরগিরা অতিরিক্ত গরমের জন্য মারা যায়। তাপের কারণে তারা তাদের দেহ থেকে তাপ বের করতে পারে না এর ফলে এদের শ্বাসকষ্ট হয় এবং বেশি শ্বাসকষ্ট হলে পরে এরা মারা যায়। এর থেকে এদেরকে রক্ষা করতে হলে কিছু বিষয়ের দিকে নজর রাখতে হবে। যেমন - খাওয়ার দিকে লক্ষ্য রাখতে হবে - এই সময় মুরগিদের খাওয়া কমে যায়। সেই কারণে দিনের  উষ্ণতম সময়ে খাবার না দেওয়া ভালো শুধু জল দেওয়া যেতে পারে। ভোরের দিকে বা সন্ধ্যার সময় যখন তাপমাত্রা কম থাকে তখন খাবার দিলে ভালো হয়। খাবারে যেন পুষ্টির মান সঠিক ও বেশী থাকে। অ্যামাইনো অ্যাসিড মিথুনিন ও লাইসিনের ঘাটতি আছে কিনা দেখতে হবে, যদি ঘাটতি থাকে তাহলে সেই ঘাটতি পুরণ করতে হবে। প্রতি লিটার জলে ১ থেকে ২ মিলিমিটার মেশাতে হবে। গরমে অতিরিক্ত যত্ন - গরমে পোল্ট্রির যথাযথ দেখাশুনো না করলে মুরগিরা মারা যাবে। অধি...
হাঁসের রোগ ও তার প্রতিকার

হাঁসের রোগ ও তার প্রতিকার

Agriculture Tips
হাঁসের রোগ ও তার প্রতিকার মুরগির চেয়ে হাঁসের কম রোগ হয়। যদিও তারা রোগ থেকে মুক্ত নয়। কিছু হাঁসের জাতের রোগের জন্য সফল হাঁস চাষের জন্য প্রধান বাধা হয়ে দাঁড়ায়। যে কোনো বয়সের হাঁস রোগ দ্বারা সংক্রামিত হতে পারে। কিছু রোগের মৃত্যুহার বেশী। সাধারণত হাঁসের রোগের জীবাণু সংক্রামিত হাঁসের থেকে আরেকটা হাঁসে ছড়িয়ে যায়। সুতরাং, উপযুক্ত হাঁস রোগ প্রতিরোধ পদ্ধতি অবলম্বন করতে হবে যাতে করে হাঁস উৎপাদনশীল এবং স্বাস্থ্যকর থাকতে পারে যা সর্বোত্তম উৎপাদন নিশ্চিত করবে। হাঁস প্লেগ, হাঁস ভাইরাস হেপাটাইটিস ইত্যাদি প্রধান ক্ষতিকারক হাঁস রোগ। রোগের লক্ষণ হাঁস কোনো লক্ষণ ছাড়াই হঠাৎ মারা যেতে পারে। খাবার খাওয়া বন্ধ করে দিতে পারে। ঘন ঘন জল খাওয়া। ঠোঁটের রঙের পরিবর্তন হতে পারে। হাঁসের পালক অবিন্যস্ত হয়ে যায়। পাখনা বেশী ঝুলে যেতে পারে। প্রাপ্তবয়স্ক মেয়ে হাঁসের স্বাভাবিকের চেয়ে কম ডিম দেওয়া। ...
হাঁস মুরগির রোগ ও তার প্রতিকার

হাঁস মুরগির রোগ ও তার প্রতিকার

Agriculture Tips
  হাঁস মুরগির রোগ ও তার প্রতিকার বাংলাদেশে প্রতি বৎসর বিভিন্ন রোগে বহু মোরগ-মুরগি মারা যায়। এ সকল রোগের মধ্যে প্রধান হচ্ছে রানীক্ষেত, মুরগির বসন্ত, মুরগির কলেরা, গামবোরো, ইনফেকসাস ব্রংকাইটিস, রক্ত আমাশয় বা ককসিডিওসিস ইত্যাদি। রানীক্ষেত: রানীক্ষেত রোগের জীবানু একপ্রকার ভাইরাস। সাধারণতঃ সকল বয়সের ও সকল জাতের  মোরগ-মুরগিই রানীক্ষেত রোগ দ্বারা আক্রান্ত হয়। মোরগ-মুরগি ছাড়াও কবুতর, দোয়েল, কোয়েল, কাক, পেঁচা, ঘুঘু, চড়ুই, শালিক, ময়ূর, কাকাতুয়া, টিয়া, ময়না ইত্যাদি বিভিন্ন প্রকার পাখি এই রোগ জীবানু দ্বারা  আক্রান্ত হতে পারে। হাঁস (পাতি হাঁস) বা রাজহাঁসের সচরাচর এই রোগ দেখা যায় না। রানীক্ষেত রোগের লক্ষণগুলোর মাঝে চুনা বা সবুজ রংয়ের রক্তাক্ত কিংবা তরল পায়খানাই প্রধান। রোগাক্রান্ত পাখির শ্বাস-প্রশ্বাস দ্রুততর হয়, বাচ্চা মোরগ-মুরগি হা করে শ্বাস নেয় মাঝে মাঝে আক্রান্ত মোরগ-মুরগি ঘাড় বাঁকা হয়ে...
মুরগীর রোগ পরিচিতি, লক্ষণ ‍ও চিকিৎসা : রানীক্ষেত রোগ

মুরগীর রোগ পরিচিতি, লক্ষণ ‍ও চিকিৎসা : রানীক্ষেত রোগ

Agriculture Tips
বাংলাদেশের পোল্ট্রী শিল্পে রানীক্ষেত রোগ পরিচিত একটি নাম । রানীক্ষেত অত্যন্ত একটি সংক্রমক , মারাত্বক রোগ। এটি একটি ভাইরাসজনিত রোগ । প্রতি বছর এই দেশের কোটি কোটি টাকা নষ্ট হয়ে যাচ্ছে এই রোগের জন্য । বাংলাদেশের প্রতিটি জেলায় এই রোগের বিস্তার দেখা যায় । এই পবে আমি রানীক্ষেত রোগ সম্পকে বিস্তারিত তুলে ধরছি ———– রানিক্ষেত রোগের ইতিহাস রানীক্ষেত রোগের অপর নাম নিউ ক্যাসল ডিজিজ , এই রোগ ১৯২৬ সালে প্রথম পাওয়া যায় জাভা, ইন্দোনেশিয়া, এবং ইংল্যান্ডের নিউ ক্যাসল আপন টাইনে নামক স্থানে। উপমহাদেশে বিশেষত বাংলাদেশ, ভারত, পাকিস্থানে এই রোগকে রানীক্ষেত নামেই পরিচিত, তবে বিশ্বের অন্যত্র এই রোগ কে নিউ ক্যাসল ডিজিজ বলে । রানীক্ষেত রোগ সম্পকে কিছু তথ্যঃ রানিক্ষেত রোগ এভিয়ান প্যারামিক্সোভাইরাস ১ এর জন্য হয়ে থাকে। এই ভাইরাস single stranded RNA virus । Family : Paramyxovirus Genus : Rubilavirus...
কবুতরের বর্ষাকালীণ রোগ-ব্যাধি ও প্রতিকার

কবুতরের বর্ষাকালীণ রোগ-ব্যাধি ও প্রতিকার

Agriculture Tips
কবুতরের বর্ষাকালীণ রোগ-ব্যাধি ও প্রতিকার শান্তির প্রতীক, মানব সভ্যতার প্রাথমিক পর্যায়ের বার্তাবাহক হচ্ছে কবুতর। সৌখিনতায় কবুতর পালন বহুকাল ধরে সমাদৃত। বর্তমানে খামার পর্যায়ও কবুতর পালন শুরু হয়েছে । যার কারণে অনেকে আজ এটিকে পেশা হিসেবে বেছে নিচ্ছেন। মুরগীর তুলনায় রোগ প্রতিরোধ কবুতরের বেশি হলেও রোগ-ব্যাধিতে এর পালককে কম ভোগান্তি পোহাতে হয়না। তবে বেশির ভাগ সমস্যা তৈরী হয় অপর্যাপ্ত ব্যবস্থাপনার দরুন। আমাদের দেশে বর্তমানে বর্ষাকাল চলছে , এ সময়ে প্রতিবছরে নানান রোগের প্রার্দূভাব বৃদ্ধি পায় এতে করে প্রচুর পাখি মারা যায়। যে সকল রোগ-ব্যাধি বর্ষাকালে কবুতরে হয়ে থাকেঃ ১। প্যারাটাইফয়েড: খাবারের প্রকৃতি ও দূষিত খাবার এর প্রধান কারণ। ২। কোক্সিডিওসিস : অস্বাস্থ্যকর পরিবেশ এর জন্য দায়ী। ৩। ক্যাঙ্কার/ ট্রাইকোমোনিয়াসিসঃ অপ্রতুল খাবার ও কবুতরের খাঁচার পরিবেশ এ রোগের প্রাদূরভাব বৃদ্ধি করে। ৪। অন্তঃপরজীবী...
কবুতর পালনের লাভ লোকসান

কবুতর পালনের লাভ লোকসান

Agriculture Tips, Cover Story
বাংলাদেশে পোষা পাখি হিসেবে কবুতর অত্যাধিক জনপ্রিয় এবং কবুতর পালনের লাভ ও যথেষ্ট। কবুতরের লালন পালন ও ফার্ম দেয়া ব্যাপক আকর্ষণীয় ও লাভজনক। পর্যাপ্ত সুযোগ সুবিধা ও আগ্রহ রয়েছে এমন অনেকেই নিজের বাসা বাড়িতে কবুতর লালন পালন ও পরিচর্যা করতে ভালোবাসেন। আমাদের দেশে এই পাখি গুলো ঘরে ঘরে পালিত হয়ে আসছে অনেক লম্বা সময় ধরে এবং এদেরকে শান্তির প্রতীক হিসেবেও গণ্য করা হয়ে থাকে। অন্যান্য গৃহপালিত গবাদি পশু কিংবা পাখির তুলনায় কবুতর পালনে অনেক কম পরিশ্রম করতে হয় এবং এতে বেশ অল্প পরিমাণ মূলধন লাগে। আপনার হাতে যদি ভালো পরিমাণ অবসর সময় থাকে এবং পাখির প্রতি আপনার মনে অগাধ ভালোবাসা থেকে থাকে তাহলে খুব সহজেই আপনি আপনার বাসার ছাদে কিংবা বারান্দায় কবুতর লালন ও পরিচর্যা করতে পারবেন। বাচ্চা কবুতরের (স্কোয়াব) মাংস অনেক সুস্বাদু, উচ্চমাত্রায় পুষ্টিকর এবং আমাদের স্বাস্থ্যের জন্য পুনরুজ্জীবনী ভূমিকা পালন করে। তাছাড়া ম...
কবুতরের রোগ নির্ণয় ও ঔষধ প্রয়োগ

কবুতরের রোগ নির্ণয় ও ঔষধ প্রয়োগ

Agriculture Tips, Cover Story
কবুতর পালার কিছু নিয়ম আছে। শুধু পালার খাতিরে পালেন। একজন খামারি ১০০ কবুতর পাললে তাকে খামারি বলা যাবে না। যদি না তিনি সঠিক ভাবে খামারের পরিচর্যা করেন অথবা এই ব্যাপারে সঠিক পদক্ষেপ না নেন। কিন্তু আপনি যদি অল্প কবুতর সফল ভাবে পালেন তবেই আপনাকে একজন আদর্শ খামারি বলা যাবে। আর এটাই একজন খামারির সার্থকতা ও আনন্দ। কবুতর অসুস্থ হলে জবাই করে ফেলা বা কাওকে দিয়ে দিয়া অথবা অপেক্ষা করা কবে মারা যাবে এটা কখনই একজন সত্যিকার কবুতর প্রেমির কাজ হতে পারে না। তিনি যতই দাবি করেন না কেন! যাই হোক প্রসঙ্গে ফিরে আসি। কথাই আছে প্রতিকার থেকে প্রতিরোধ ভাল, আর সেই প্রতিরোধ টা সঠিক হতে হবে। প্রথমে খেয়াল রাখতে হবে যেন আপনার খামারে ধুলা না থাকে। কারন সকল রোগের সুত্রপাত হয় এখান থেকে। এর পর খেয়াল রাখতে হবে যেন সাল্মনিল্লার প্রতিরোধ কোর্স ঠিকমত করান হচ্ছে। কারন সাল্মনিল্লা কবুতরের অন্যতম সমস্যা আর যা থেকে অনেক রোগের সুত্র...
কবুতরের খাবার এবং অন্যান্য তথ্য

কবুতরের খাবার এবং অন্যান্য তথ্য

Agriculture Tips
আপনার কবুতরের খাবার রুটিনটা কেমন হবে কি খাওাবেনঃ কবুতরের খাবার তার স্বাস্থ্যগত বাপারে বিরাট ভূমিকা রাখে, বিশেষ করে ব্রিডিং কবুতরের জন্য সুষম খাদ্য এর তুলনা নাই। আপনি যদি আপনার কবুতর কে সুষম খাদ্য সরবরাহ করতে বার্থ হন তাহলে আপনি যতোই ভিটামিন বা অন্য কোণ খাদ্য সহায়ক দেন না কেন কোণ কাজে আসবে । আর আপনার কবুতর নিয়মিত রোগ বালাই তে আক্রান্ত হতে থাকবে । তাই নিয়মিত সুষম খাদ্য নিশ্চিত করতে হবে যেকোনো সফল খামারিকেই । কবুতরের যতো রোগ হয় তার অধিকাংশই সূত্রপাত হয় খাবার ও পানির মাধ্যমে, তাই খাবার দিবার আগে সেগুলো যতদূর সম্ভব পরিষ্কার করে দিতে হবে, যেমন পটাশ পানি বা লবণ পানিতে ধুয়ে রোদে শুকীয়ে দেওয়া যেতে পারে। তবে মনে রাখতে হবে যে সব খাবার আবাড় ধুয়া সম্ভব না, জেমোণঃ তিসি, চীণা,কাওণ, সবুজ মটর ইত্যাদি, তবে কিছু ধুয়া তা খুবই জরুরী, যেমন কালী মটর, লাল বাজরা, সাদা দেশী মটর, লাল মটর মূঘ ডাল,সরিষা ইত্যাদি । অন...
কবুতরের পালন ও চিকিৎসা

কবুতরের পালন ও চিকিৎসা

Agriculture Tips, Cover Story
কবুতর পালন করার জন্য অতিরিক্ত কোনো খরচ হয় না। কবুতরকে সহজেই পোষ মানানো যায়। বাড়ির যেকোনো কোণ বা আঙিনা অথবা বাড়ির ছাদ কিংবা কার্নিশের মতো ছোট বা অল্প জায়গাতে ও কবুতর পালন করা যায়। এমনকি ছাদের সঙ্গে ঝুড়ি ঝুলিয়েও কবুতর পালন করা সম্ভব। কবুতরের মাংস অত্যন্ত সুস্বাদু এবং শক্তি বর্ধক। অন্যান্য পাখির মাংসের চাইতে প্রোটিনের পরিমাণ বেশি। ফলে আমিষের পাশাপাশি বাড়তি চাহিদা পূরণের জন্যেও কবুতরের মাংস খাওয়া হয়ে থাকে। বাণিজ্যিকভাবে কবুতর পালন করে অনেকেই অল্প সময়ে লাভ জনক ব্যবসা হিসেবে দাঁড় করাতে পেরেছেন। কবুতর সাধারণভাবে জোড়ায় বেঁধে বাস করে। প্রতি জোড়ায় একটি পুরুষ ও একটি স্ত্রী কবুতর থাকে। এরা ১২ থেকে ১৫ বছর পর্যন্ত বাঁচে। যতদিন বেঁচে থাকে ততদিন এরা ডিমের মাধ্যমে বাচ্চা প্রজনন করে থাকে। ডিম পাড়ার পর স্ত্রী ও পুরুষ উভয় কবুতরই পর্যায়ক্রমে ডিমে তা দেয়। কবুতরের কোনো জোড়া হঠাৎ ভেঙে ...
খাঁকি ক্যাম্পবেল হাঁস পালন

খাঁকি ক্যাম্পবেল হাঁস পালন

Agriculture Tips
হাঁস পালন-এ নিঃশব্দ বিপ্লব নিয়ে এসেছে খাঁকি ক্যাম্পবেল হাঁস। কেউ আগে কল্পনা ও করেনি হাঁস মুরগির চেয়ে বেশি ডিম দেয় বা দিতে পারে। হাঁস থেকে রীতীমত ব্যবসা করা যায়। খাঁকি ক্যাম্পবেল হাঁস পালন এই বিপ্লব নিয়ে এসেছে। গ্রামের মানুষরা যদি সুযোগ পায় পর্যাপ্ত পরিমাণে খাঁকি ক্যাম্পবেল হাঁস পুষবার- তাহলে আমাদের গ্রামীন অর্থনৈতিক অবস্থার অনেক উন্নতি ঘটতো। ঘরে ঘরে এতো অভাব আর থাকতো না। খাঁকি ক্যাম্পবেল হাঁসের ডিমের একটা পচন্ড সুবিধা হল- এই ডিম খাওয়ার ব্যাপারে ভোক্তার কোন বায়নাক্কা নেই- এ ডিম খাব না, দেশী হাঁসের ডিম খাব। যে অসুবিধা মুরগি ডিমের বেলায় আছে। অনেক মানুষকে হাটে বাজারে ডিম বিক্রেতাকে বলতে শুনা যায়, ”না বাপু আমাকে পোল্ট্রির ডিম দিও না। দেশী মুরগির ডিম দাও!” ‘পোল্ট্রির ডিম’ মানে উন্নতজাতের ফার্মে পোষা মুরগির ডিম। অথচ হাঁসের ডিমের বেলায় এই কথা কখনও শোনা যায় নি। বরং যে কোন প্রকার হাঁসে...
হাঁস পালন পদ্ধতিগুলো জেনে নিন

হাঁস পালন পদ্ধতিগুলো জেনে নিন

Agriculture Tips
আমাদের দেশের আবহাওয়া হাঁস পালনে খুবই উপযোগী। সমস্যা হচ্ছে হাঁসের মাংস ও ডিম মুরগির মাংসের চেয়ে জনপ্রিয় কম। তবে বর্তমানে এটি অনেক জনপ্রিয়তা অর্জন করেছে। এখন হাঁস চাষ লাভজনক একটি প্রযুক্তি। অনেকেই বাণিজ্যিকভাবে হাঁস চাষে এগিয়ে আসছেন এবং প্রধান পেশা হিসেবে বেছে নিচ্ছেন হাঁস চাষ। মৎস্য বৈজ্ঞানিক কর্মকর্তাদের মতে, পুকুরে হাঁস ও মাছের সমন্বিত চাষ পদ্ধতি অবলম্বন করলে খুব সহজে বেশি লাভবান হওয়া সম্ভব। হাঁস চাষে অনেক সুবিধা রয়েছে যেমন- মাছের জন্য পুকুরে তেমন বাড়তি সার ও খাদ্য দিতে হয় না । হাঁস থাকলে মাছ দ্রুত বৃদ্ধি পায়। হাঁস পালনে সুবিধা : হাঁসের রোগবালাই তুলনামুলক খুবই কম। তাছাড়া খাবারের তেমন অভাব হয় না। দেশি মুরগি যেখানে গড়ে বছরে ৫৫টি ডিম দেয়, দেশি হাঁস সেখানে ৯০টির বেশি ডিম দিয়ে থাকে। আর উন্নত জাত হলে বছরে ২৫০-৩০০টি ডিম দিয়ে থাকে। যেভাবে শুরু করতে পারেন : এ প্রকল্পটি সঠিকভাবে ব...