চীন Archives - Page 4 of 4 - Mati News
Sunday, November 22

Tag: চীন

কেমন করে এলো ব্যাংক নোট: মেড ইন চায়না

কেমন করে এলো ব্যাংক নোট: মেড ইন চায়না

China
সূত্র: চায়না রেডিও ইন্টারন্যাশনাল কিছু পেতে হলে তো কিছু দিতেই হবে। শুরু থেকেই এ নিয়মে চলছে মানুষের জীবন। আর এই দেওয়া-নেওয়ার হাত ধরেই ধীরে ধীরে গড়ে উঠতে শুরু করে সভ্যতা। চালু হয় বিনিময় প্রথা। আদিকালে বিনিময় হতো জিনিসপত্র। গরুর বদলে ছাগল নাও, কিংবা হাঁসের বদলে মুরগি। তাতেও ঠিক জমে উঠছিল না লেনদেন। এরপর চালু হয় দামি দামি ধাতু যেমন স্বর্ণ, রূপা বা তামার তৈরি মুদ্রা। বিনিময় ব্যবস্থা সহজ হলো অনেকটা। তবু থেকে গেল কিছু সমস্যা। দেখা গেল কমদামি কোনো একটা বস্তুর সঙ্গে স্বর্ণ বা রৌপ্য মুদ্রার বিনিময় করা যেমন কঠিন, আবার ব্যবসায়ীরাও মুদ্রা দিয়ে পকেট বোঝাই করে এক দেশ থেকে আরেক দেশে যেতে পারছেন না সহজে। এ সমস্যা দূর করতেই আজ থেকে প্রায় ১৪শ বছর আগে চীনে থাং রাজবংশের আমলে চালু হয় কাগুজে নোট। পরে ওই মুদ্রা ছড়িয়ে যায় গোটা বিশ্বে। যে কাগুজে নোটের হাত ধরে ধীরে ধীরে বদলে যেতে থাকে বিশ্ব...
চীনে জেগে উঠছে ঘুমের অর্থনীতি

চীনে জেগে উঠছে ঘুমের অর্থনীতি

China
ফয়সল আবদুল্লাহ, সিএমজি বাংলা ১৯৯৫ সাল থেকেই করপোরেট চাকরি করছেন চাং মিন। গত তিন বছর ধরে ভুগছেন মারাত্মক নিদ্রাহীনতায়। তবে ঘুম সংক্রান্ত নানা পণ্যের কারণে চাং তার ঘুম ফিরে পেতে শুরু করেছেন। তিনি বললেন, ”ঘুমের জন্য কার্যকর অনেক পণ্যই আমি ব্যবহার করেছি।  চোখের মাস্ক, ইয়ারপ্লাগ, ঘুমের অ্যারোমাথেরাপি, এসেনশিয়াল অয়েল এবং মেলাটোনিন।  গত বছর আমি ঘুমের জন্য বিশেষভাবে তৈরি ম্যাট্রেস ও মেমোরি ফোম বালিশও কিনেছি।  দুই বছরে এসব পণ্যের জন্য আমার ব্যয় হয়েছে ১০ হাজার ইউয়ানেরও বেশি। গত মার্চে চায়না স্লিপ রিসার্চ সোসাইটির গবেষণায় দেখা যায়, চীনের বেশিরভাগ মানুষ সাধারণত রাত ১২ টার পরে  ঘুমাতে যান এবং  গড়ে ৬ ঘণ্টা ৪৫ মিনিট করে ঘুমান। এ বিষয়ক গবেষণার জন্য ২০ বছর থেকে ৭০ বছর বয়সী ১০ হাজার মানুষের  সাক্ষাৎকার নেয়া হয়। ৩০ শতাংশ জানান, তারা ঘুম বিষয়ক সমস্যায...

সি-হাসিনা বৈঠক অনুষ্ঠিত

China
চীনের প্রেসিডেন্ট সি চিন পিং আজ বুধবার বিকেলে, বেইজিংয়ের মহাগণভবনে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে বৈঠক করেন। দু’নেতা চীন-বাংলাদেশ সম্পর্ককে সার্বিক কৌশলগত সহযোগিতামূলক অংশীদারিত্বে উন্নীত করার ঘোষণা দেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও চীনের প্রেসিডেন্ট সি চিনপিং সি চিন পিং উল্লেখ করেন যে, চীন ও বাংলাদেশ বন্ধুত্বপূর্ণ প্রতিবেশী। দুই দেশের মধ্যে হাজার বছরের বন্ধুত্বপূর্ণ আদান-প্রদান রয়েছে। কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার পর থেকে, দুই দেশ সর্বদা একে অপরকে সম্মান ও সমর্থন করেছে, একে অপরের প্রতি সম-আচরণ করেছে, জয়-জয় সহযোগিতা করেছে এবং ‘গ্লোবাল সাউথ’ দেশগুলোর মধ্যে বন্ধুত্বপূর্ণ বিনিময় ও পারস্পরিক উপকারী সহযোগিতার একটি মডেল স্থাপন করেছে। সি বলেন, চীন, বাংলাদেশের সাথে পুরনো প্রজন্মের নেতাদের গড়া গভীর বন্ধুত্বকে মূল্যায়ন করে। আগামী বছর কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫০তম বার্ষিকী উপলক...

কাজাখ শিশুদের চীনা গান উপভোগ করলেন চীনের প্রেসিডেন্ট সি চিনপিং

China
কাজাখস্তানের শিশুদের কণ্ঠে চীনা ‘ওড টু দ্য মাদারল্যান্ড’গান উপভোগ করেছেন চীনের প্রেসিডেন্ট সি চিনপিং। এসময় প্রেসিডেন্ট সি’র সঙ্গে উপস্থিত ছিলেন কাজাখস্তানের প্রেসিডেন্ট কাসিম-জোমার্ট টোকায়েভ। গান পরিবেশনের পর প্রেসিডেন্ট সি শিশুদের দুই প্রতিনিধির সঙ্গে চীনা ভাষায় সৌহার্দ্য বিনিময় করেন। পাশাপাশি চীনের চীনের সিংহুয়া বিশ্ববিদ্যালয়ে পড়ার ইচ্ছার কথা প্রকাশ করে তারা। এসময় প্রেসিডেন্ট সি বলেন, "আমিও আন্তরিকভাবে কামনা করি ভবিষ্যতে একটি ভাল বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পাবে তোমরা। চীনের বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্য তোমাদেরকে স্বাগতম”। প্রেসিডেন্ট সি মঙ্গলবার দুপুরে আস্তানায় পৌঁছান। সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (এসসিও) রাষ্ট্রপ্রধান কাউন্সিলের ২৪তম বৈঠকে যোগ দিতে এবং টোকায়েভের আমন্ত্রণে কাজাখস্তানে রাষ্ট্রীয় সফরে গেছেন তিনি। কাজাখস্তানে এটি তার পঞ্চম সফর। আগামী ৩ জুলাই থেকে ৪...
চীনের লম্বা চুলের ইয়াও জাতি

চীনের লম্বা চুলের ইয়াও জাতি

China
লম্বা,কালো চুলের জন্য বিখ্যাত চীনের ইয়াও জাতিগোষ্ঠীর নারীরা। দক্ষিণ চীনের কুয়াংসি চুয়াং স্বায়ত্তশাসিত অঞ্চলের লংশেং কাউন্টির হুয়াংলুং গ্রামে বাস করেন তারা। গেল কয়েক বছরে এই গ্রাম কাপড় বুনন, নাচ এবং লম্বা চুলের যত্নেরঐতিহ্যের সঙ্গে পরিচিত হতে দূর-দূরান্ত থেকে ঘুরতে আসছেন পর্যটকরা। স্থানীয় সংস্কৃতি পর্যটন শিল্পের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। পরিসংখ্যান বলছে, চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত প্রায় ২ লাখ ৭৪ হাজার ৮০০ পর্যটক ভ্রমণ করেছেন এই গ্রাম।...
হাংচৌর গ্র্যান্ড ক্যানেলে পর্যটন বাড়ছে

হাংচৌর গ্র্যান্ড ক্যানেলে পর্যটন বাড়ছে

China
চীনের চেচিয়াং প্রদেশের হাংচৌ সিটির গ্র্যান্ড ক্যানেলের ঐতিহ্য আড়াই হাজার বছরের পুরনো। এখানকার  সমৃদ্ধ ইতিহাস এবং সাংস্কৃতিক ঐতিহ্য ও প্রাকৃতিক দৃশ্যকে ঘিরে জমে উঠেছে পর্যটন শিল্প। গ্র্যান্ড ক্যানেলটি বেইজিং এবং হাংচৌকে যুক্ত করেছে। এটি ছিল প্রাচীন চীনের গুরুত্বপূর্ণ নৌপথ। এ পথে বাণিজ্যিক পণ্য পরিবহন করা হতো। ২০১৪ সালে ইউনেসকো গ্র্যান্ড ক্যানেলটিকে বিশ্ব ঐতিহ্যের  তালিকাভুক্ত করে। সাম্প্রতিক বছরগুলোতে স্থানীয় কর্তৃপক্ষ গ্র্যান্ড ক্যানেলের তীরবর্তী এলাকাকে সমৃদ্ধ সাংস্কৃতিক বৈশিষ্ট্যযুক্ত একটি অঞ্চলে পরিণত করেছে। এখানে আছে জাদুঘর। সুন্দর পরিবেশে পর্যটন শিল্পও সমৃদ্ধ হচ্ছে। কংছেন সেতুসহ বিভিন্ন ঐতিহাসিক স্থান দেখতে আসেন পর্যটকরা। তারা উপভোগ করেন এখানকার বিশেষ ঐতিহ্যবাহী সংস্কৃতি।  জাদুঘরে দর্শনার্থীদের আগমনও বেড়েছে। The tradition of the Grand Canal in Hangzhou City, Z...

সামুদ্রিক অর্থনীতি উন্নয়নে এগিয়ে যাচ্ছে চীন

China
চীন তার সামুদ্রিক অর্থনীতির উন্নয়নে নতুন অগ্রগতি অর্জন করেছে এবং আন্তর্জাতিক সামুদ্রিক শাসনে সহযোগিতা ও অংশীদারিত্বকে উন্নত করেছে। শনিবার সিয়ামেনে এ তথ্য প্রকাশ করা হয়। বিশ্ব মহাসাগর দিবস উপলক্ষে পূর্ব চীনের ফুচিয়ান প্রদেশের সিয়ামেনে এক অনুষ্ঠানে প্রাকৃতিক সম্পদের ভাইস মিনিস্টার এবং স্টেট মহাসাগরীয় প্রশাসনের প্রধান সুন শুসিয়ান বলেন, চীন  সামুদ্রিক সম্পদের সুরক্ষা ও উন্নয়নের জন্য নিরন্তর প্রচেষ্টা চালিয়েছে। . সরকারী তথ্যে জানা যায়,  চীনের সামুদ্রিক অর্থনীতি ১৪ তম পঞ্চবার্ষিক পরিকল্পনা সময়কালে (২০২১-২০২৫) এর জিডিপির প্রায় ৮ শতাংশ অর্জন করেছে। ২০২৩ সালে, চীনের সামুদ্রিক শিল্পের অর্থনৈতিক সমষ্টি ৯.৯ ট্রিলিয়ন ইউয়ানে (প্রায় ১.৩৯  ট্রিলিয়ন মার্কিন ডলার) এপৌঁছেছে, যা অর্থনৈতিক প্রবৃদ্ধি স্থিতিশীল করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ভাইস মিনিস্টার আর...
বাংলাদেশে কর্মরত চীনা কর্মকর্তাদের জন্য বাংলা ভাষা শিক্ষা কোর্স চালু

বাংলাদেশে কর্মরত চীনা কর্মকর্তাদের জন্য বাংলা ভাষা শিক্ষা কোর্স চালু

China
মে ২৯, ঢাকা:  ‘স্থানীয় জনগণের সঙ্গে সম্পৃক্ত হওয়া এবং এর উন্নয়নে অবদান রাখা’  প্রতিপাদ্যে বাংলাদেশে উদ্বোধন করা হলো ‘মিডিয়া ওপেন ডে এবং ব্যবহারিক বাংলাভাষা প্রশিক্ষণ কোর্স।' মূলত বাংলাদেশে কর্মরত চায়না রেলওয়ের চীনা কর্মকর্তাদের বাংলা ভাষায় দক্ষ করে গড়ে তুলতে এমন উদ্যোগ গ্রহণ করেছে চায়না রেলওয়ে ইঞ্জিনিয়ারিং গ্রুপ (সিআরইসি)। বুধবার সকালে ঢাকার কেরানীগঞ্জে অবস্থিত চায়না রেলওয়ের ডিভিশন-১ এর সম্মেলন কক্ষে একটি উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বাংলা ভাষা শিক্ষা কোর্সের উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে কনফুসিয়াস ইন্সটিটিউটের পরিচালক অধ্যাপক ইয়াং হুই। যৌথভাবে এ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করেছে চায়না মিডিয়া গ্রুপ (সিএমজি) ও সিআরইসি। এর আগে সকালে উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে চায়না মিডিয়া গ্রুপ ও চায়না রেলওয়ের বাংলাদেশ নানাবিধ কার্যক্রমের ভিডিও চিত্র এবং সামাজি...
বিশ্বে এই প্রথম সশস্ত্র উভচর ড্রোন বোট বানালো চীন

বিশ্বে এই প্রথম সশস্ত্র উভচর ড্রোন বোট বানালো চীন

Tech news, Cover Story
বিশ্বে এই প্রথম সশস্ত্র উভচর ড্রোন বোট বানালো চীন সশস্ত্র উভচর ড্রোন বোট বানিয়েছে চীন। চীনই হলো বিশ্বের প্রথম কোনো দেশ যারা এ ধরণের ড্রোন বোট বানিয়েছে। চায়না শিপবিল্ডিং ইন্ডাস্ট্রি কর্পোরেশনের (সিএসআইসি) অধীনে উচাং শিপবিল্ডিং ইন্ডাস্ট্রি গ্রুপ এটি নির্মাণ করেছে। এর নাম দেয়া হয়েছে মেরিন লিজার্ড। জানা গেছে, নতুন এই প্রযুক্তি স্থল অভিযানে ব্যবহার করা হতে পারে। এ ছাড়া এটা ড্রোন বিমান এবং ড্রোন জাহাজের সঙ্গে যোগাযোগ স্থাপন করে ত্রিমুখি শক্তি হিসেবে কাজ করতে সক্ষম। জাহাজের আকারে তৈরি ১২ মিটার দীর্ঘ এই মেরিন লিজার্ড ডিজেলের হাইড্রোজেট দ্বারা পরিচালিত। এটি নিজের অবস্থান লুকিয়ে রেখে ৫০ নট গতিতে ছুটতে পারে। এই উভচর ড্রোন শরীরে লুকানো চারটি ট্রাকিং ইউনিট বের করে আনতে পারে। এটা ঘন্টায় ২০ কিলোমিটার গতিতে চলতে পারে। মেরিন লিজার্ডে একটি ইলেক্ট্রো-অপটিক্যাল সিস্টেম এবং একটি রাডার সিস্টেম রয়েছে। অস্...
পায়রা বন্দরের দখল নিতে পারে চীন, ভারতীয় মিডিয়ায় শঙ্কা

পায়রা বন্দরের দখল নিতে পারে চীন, ভারতীয় মিডিয়ায় শঙ্কা

Cover Story
বাংলাদেশের পায়রা বন্দর চীনের হাতে চলে যেতে পারে। ভারতীয় সংবাদ সংস্থা এএনআই’র বিশেষ প্রতিবেদনে এমন শঙ্কা প্রকাশ করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, ‘রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের দীর্ঘমেয়াদী লক্ষ্য নিয়ে বন্দরটি হস্তগত করার ফন্দি আঁটছে চীন।’ প্রতিবেদনে বলা হয়, চীনের রাষ্টায়ত্ত দুই প্রতিষ্ঠান চায়না হার্বার ইঞ্জিনিয়ারিং কোম্পানি ও চায়না স্টেট কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং ইতিমধ্যে পায়রা বন্দরের মূল কাঠামোসহ স্থাপনা নির্মাণে ৬০০ মিলিয়ন ডলারের চুক্তি সই করেছে। ‘ঢাকার কর্মকর্তারা বলছেন, শ্রীলংকার হাম্বানটোটা বন্দরের মতো করেই পায়রা বন্দরের দখল নিতে চায় চীন। এ জন্য বিনিয়োগ-কৌশল নিয়ে এগুচ্ছে দেশটি। হাম্বানটোটায় বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করে চীন। পরে ঋণ ফেরত দিতে অসমর্থ হয়ে বন্দরটি ৯৯ বছরের জন্য চীনের হাতে লিজ দিতে বাধ্য হয় শ্রীলংকা।’ পায়রা বন্দরকে কৌশলগত গুরুত্বপূর্ণ বন্দর হিসেবে উল্লেখ করা হয় প্র...